Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে বছরে ২ লাখ মোবাইল ফোন চুরি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
১০ হাজার কোটি টাকার অবৈধ মোবাইল বাণিজ্য সালমান-পলক-জয় সিন্ডিকেটের দখলে
Share on FacebookShare on Twitter

প্রতি বছর সারা দেশে চুরি হচ্ছে ২ লাখ মোবাইল ফোন সেট। একটির দাম গড়ে ৫ হাজার টাকা হলে বছরে চুরি হচ্ছে ১০০ কোটি বা ১ বিলিয়ন টাকার মোবাইল ফোন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেওয়া ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।

সংশ্লিষ্টদের মতে, এ সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ চুরি হওয়া সব ফোনের ব্যবহারকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যান না। নানামুখী ঝামেলা এড়াতে তাঁরা ফোন চুরির অভিযোগ করেন না। যাঁরা চুরির অভিযোগ করেন তাঁদের বেশির ভাগই ফোন পাচ্ছেন না। কারণ চুরির সঙ্গে সঙ্গে সিন্ডিকেটের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে ফোন। এরপর দ্রুতগতিতে ফোনের যন্ত্রাংশ খুলে ফেলা হয়। পরে সেসব যন্ত্রাংশ বিক্রি করা হয় দেশের বিভিন্ন মোবাইল মেরামতকারী ব্যবসায়ীদের কাছে। অন্যদিকে প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে অনেক সময় চুরি হওয়া ফোন দ্রুতগতিতে উদ্ধার করার ঘটনাও রয়েছে।

রাজধানী ঢাকাতে এ ধরনের উদাহরণ সবচেয়ে বেশি বলে জানিয়েছে বিটিআরসি। চুরি হওয়া ফোন যদি কেউ ব্যবহার করেন সেক্ষেত্রে প্রযুক্তির সহায়তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা উদ্ধার করতে পারেন। যন্ত্রাংশ খুলে ফেললে বা বিদেশে পাচার করা হলে সেই ফোন উদ্ধার করা সম্ভব না বলে জানান সংশ্লিষ্টরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, চুরি করা ফোন বিদেশে পাচার করার জন্য রাজধানীতে একটি শক্তিশালী সিন্ডিকেট রয়েছে। তাদের হাতে চোরাই ফোন গেলে সেটা যদি দামি হয় তাহলে প্রতিবেশী দেশ ভারতে পাচার করা হয়। সিন্ডিকেটের মাধ্যমে সেখানে বিক্রি হয় কম দামে। একই ঘটনা ভারতের ক্ষেত্রেও। ওই দেশে চুরি হওয়া অনেক ফোন বিক্রি হয় আমাদের দেশের বাজারে। এর বাইরে খোয়া যাওয়া দামি মোবাইল ফোন চলে যাচ্ছে মালয়েশিয়া ও থাইল্যান্ডে।

এ প্রসঙ্গে গাজীপুর পুবাইল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমিরুল ইসলাম (বর্তমানে ডিএমপিতে কর্মরত) বলেন, পুলিশের কাছে দেওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে ৫০ শতাংশের মতো চুরি হওয়া ফোন উদ্ধার করা সম্ভব হয়। আবার কিছু প্রতারক চক্র আছে যারা মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই পরিবর্তন করে। তখন সেটা উদ্ধার করা সম্ভব হয় না। বিশেষ করে দামি ফোনগুলোর ক্ষেত্রে তারা দ্রুত পার্টস খুলে বিক্রি করে দেয়।

তিনি জানান, প্রতিটি থানায় মাসে গড়ে ১৫ থেকে ২০টি ফোন চুরির অভিযোগ জমা পড়ে। এক্ষেত্রে সবচেয়ে বেশি অভিযোগ জমা হয় রাজধানীর থানাগুলোতে।

পুলিশ বলছে, মোবাইল ছিনতাই, চুরি বা হারানো গেলে সেই মোবাইলে থাকা সবকিছু চলে যায় অপরাধীর হাতে, যা দিয়ে দুর্বৃত্তরা ভুক্তভোগীকে ব্ল্যাকমেল করে। একটি চক্র চোরাই মোবাইলের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি নম্বর বা আইএমইআই নম্বর বদলে ফেলে বাজারে বিক্রি করে। আইএমইআই নম্বর বদল করায় হারানো মোবাইলের অবস্থান শনাক্ত করা যায় না। চক্রটি আইএমইআই নম্বর বদল করতে খুব দক্ষ। বিশেষ সফটওয়্যারের মাধ্যমে ল্যাপটপের সঙ্গে সংযুক্ত করে মাত্র ৩ থেকে ৫ সেকেন্ডেই তারা আইএমইআই নম্বর বদলে ফেলে।

সম্প্রতি রাজধানীতে এমন একটি চক্রের কয়েকজনকে আটক করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করা অপরাধ।

মোবাইল হ্যান্ডসেট চুরি ও চোরাই মার্কেটের ব্যবসা নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে বিটিআরসি। ১ জানুয়ারি থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালু করার হয়েছে। এর মাধ্যমে অবৈধভাবে আমদানিকৃত বা নিবন্ধনবিহীন ফোন দেশে ব্যবহার করা যাবে না। এই উদ্যোগের ফলে সরকারের হাজার কোটি টাকার রাজস্ব আয় নিশ্চিত হবে এবং বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং ভোক্তার অধিকার সুনিশ্চিত হবে বলে জানান তারা।

এর সঙ্গে জড়িত ব্যবসায়ীরা বলেন, আমদানির পাশাপাশি বাংলাদেশে ২০১৭ সালে মোবাইল ফোন উৎপাদন শিল্পের যাত্রা শুরু হয়। বর্তমানে দেশিবিদেশি মিলে প্রায় ১৭টি মোবাইল ফোন কারখানা আছে দেশে। এ প্রতিষ্ঠানগুলো প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে, যেখানে প্রায় এক লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে।

দেশে উৎপাদিত মোবাইল ফোন এখন কেবল স্থানীয় বাজারেই নয়, ভবিষ্যতে বিদেশেও রপ্তানির সম্ভাবনা তৈরি করছে। এর মাধ্যমে বাংলাদেশের জন্য নতুন বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হয়েছে।

মোবাইল ফোন উৎপাদন ঘিরে দেশে আধুনিক প্যাকেজিং, প্রিন্টিং, ব্যাটারি, চার্জার, হেডফোন, ডাটা কেবলসহ আরও অনেক ধরনের কম্পোনেন্টের শিল্প গড়ে উঠেছে, যেখানে কমপক্ষে ১ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এবং আরও প্রায় ৫০ থেকে ৬০ হাজার মানুষ কাজ করছে।

এর ফলে বৈধভাবে ব্যবসা করা কোম্পানিগুলোর হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ ঝুঁকির মধ্যে পড়েছে এবং সরকার বছরে প্রায় ৬ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। বাজারে অসুস্থ প্রতিযোগিতার পাশাপাশি বাজার চোরাকারবারিদের হাতে চলে যাচ্ছে। এ ছাড়া অবৈধ ফোন দিয়ে আর্থিক প্রতারণাসহ অনেক অপরাধ সংঘটিত হচ্ছে, যার প্রকৃত অপরাধীকে খুঁজে বের করা যায় না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অবৈধঅবৈধ অ্যাপঅবৈধ ফোন বন্ধেঅবৈধ বাজারঅবৈধ ব্যবসাআইএমইআইআইএমইআই নম্বরক্লোন আইএমইআইচক্র চোরাইচোরাই মার্কেটডিজিটাল নিরাপত্তাদেশে উৎপাদিত মোবাইলফোন বিদেশে পাচারবিটিআরসিব্ল্যাকমেলমোবাইল আইএমইআই চেকহ্যান্ডসেট চুরি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভার্চুয়াল রিয়েলিটির পথে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

ভার্চুয়াল রিয়েলিটির পথে ফেসবুক

ভিভো মোবাইলের নতুন সংযোজন করা হল ভিভো ভি ২১ ই
নির্বাচিত

ভিভো মোবাইলের নতুন সংযোজন করা হল ভিভো ভি ২১ ই

ইভ্যালি এক্সপ্রেস শপ
ই-কমার্স

ইভ্যালি এক্সপ্রেস শপ

ফটোগ্রাফির অভিজ্ঞতা উন্নত করবে গ্যালাক্সি এম২১
প্রযুক্তি বাজার

ফটোগ্রাফির অভিজ্ঞতা উন্নত করবে গ্যালাক্সি এম২১

গুগলের আধিপত্য কমাতে একজোট হচ্ছে শাওমি, হুয়াওয়ে, অপো ও ভিভো
নির্বাচিত

গুগলের আধিপত্য কমাতে একজোট হচ্ছে শাওমি, হুয়াওয়ে, অপো ও ভিভো

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

ইন্টারনেট শিল্পে হামলা ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট শিল্পে হামলা ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি

বর্তমান সরকার সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

বর্তমান সরকার সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

নেটওয়ার্কের খোঁজে মগডালে উঠে গেলেন প্রধান শিক্ষক, দিলেন হাজিরা
টেলিকম

নেটওয়ার্কের খোঁজে মগডালে উঠে গেলেন প্রধান শিক্ষক, দিলেন হাজিরা

হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় এআই দিয়ে বদলে ফেলুন ব্যাকগ্রাউন্ড
প্রযুক্তি পরামর্শ

হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় এআই দিয়ে বদলে ফেলুন ব্যাকগ্রাউন্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

বিশ্বখ্যাত ইকমার্স জায়ান্ট অ্যামাজনকে পেছনে ফেলে বাজারমূল্যে বিশ্বের...

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১০ জানুয়ারি ২০২৬

দেশে বছরে ২ লাখ মোবাইল ফোন চুরি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix