Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল অ্যাকাউন্ট কতটা নিরাপদ জানিয়ে দেয় যে ৫ সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 12 January 2026
ডিজিটাল অ্যাকাউন্ট কতটা নিরাপদ জানিয়ে দেয় যে ৫ সতর্ক সংকেত
Share on FacebookShare on Twitter

অনলাইন নিরাপত্তা নিয়ে সচেতন মানুষের অভাব নেই। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন, দুই ধাপের যাচাইকরণ (টু-ফ্যাক্টর অথেনটিকেশন বা টু এফএ) চালু রাখা, এসব কারণে অনেকেই মনে করেন তাদের ডিজিটাল জীবন যথেষ্ট সুরক্ষিত। কিন্তু বাস্তবতা হলো এসব ব্যবস্থা থাকা সত্ত্বেও অনলাইন অ্যাকাউন্টের ঝুঁকি পুরোপুরি এড়ানো যায় না। আন্তর্জাতিক প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মেকইউজঅবে প্রকাশিত প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এমন পাঁচটি নীরব সতর্ক সংকেত। বড় কোনো হ্যাক বা আর্থিক ক্ষতি না হলেও এসব ছোট সংকেত সময়মতো নজরে এলে বড় বিপদ এড়ানো সম্ভব। এখানে সেই পাঁচ সতর্ক সংকেত নিয়ে আলোচনা করা হলো—

» গুগল ও মাইক্রোসফটের নিরাপত্তা ড্যাশবোর্ডে অস্বাভাবিক লগইন তথ্য

গুগল ও মাইক্রোসফটের মতো প্লাটফর্ম ব্যবহারকারীদের জন্য বিস্তারিত নিরাপত্তা কার্যক্রম বা সিকিউরিটি অ্যাক্টিভিটি পেজ দেখার সুবিধা দেয়। সেখানে লগইনের সময়, ডিভাইস ও অবস্থানের তথ্য উল্লেখ থাকে। নিয়মিত নজর না দিলে অনেকেই বিষয়টি এড়িয়ে যান। কিন্তু হঠাৎ করে অপরিচিত আইপি অ্যাড্রেস, অজানা ডিভাইস বা অস্বাভাবিক সময়ে লগইনের তথ্য চোখে পড়লে তা সতর্ক হওয়ার ইঙ্গিত দেয়। যদিও ভিপিএন বা ভ্রমণের কারণে এমনটি কিছু ক্ষেত্রে হতে পারে, তবে এসব ড্যাশবোর্ড ব্যবহারকারীর স্বাভাবিক অভ্যাস বুঝতে সাহায্য করে এবং সন্দেহজনক পরিবর্তন দ্রুত ধরতে সহায়ক।

» ‘হ্যাভ আই বিন পনড’ থেকে ডাটা লিকের সতর্কবার্তা

‘হ্যাভ আই বিন পনড’ একটি জনপ্রিয় ওয়েবসাইট, যেখানে ই-মেইল ঠিকানা দিয়ে জানা যায়, তা কোনো ডাটা লিকের ঘটনায় যুক্ত ছিল কিনা। নিজের ই-মেইল ঠিকানা খুঁজে পাওয়াটা অনেকের জন্য বড় ধাক্কা বা চিন্তার কারণ হতে পারে। ই-মেইল একাধিক ডাটা ব্রিচে যুক্ত থাকার অর্থ হলো সে তথ্য প্রতারকরা ফিশিং, প্রতারণা বা পাসওয়ার্ড পরীক্ষার কাজে ব্যবহার করতে পারে। এ সতর্কতা ব্যবহারকারীদের পাসওয়ার্ড পরিবর্তন ও নিরাপত্তা অভ্যাস উন্নত করার কথা মনে করিয়ে দেয়।

» অপরিচিত স্থান থেকে নতুন লগ ইন সতর্কতা

অনলাইন সেবাগুলো সন্দেহজনক লগইনের ক্ষেত্রে তাৎক্ষণিক নোটিফিকেশন পাঠায়। অনেক সময় এসব বার্তা গুরুত্ব না পেয়ে উপেক্ষিত হয়। অনেক ক্ষেত্রে সিস্টেম নিজেই প্রবেশ ঠেকিয়ে দেয়, তবু এ চেষ্টা প্রমাণ করে যে কারো কাছে লগইন তথ্য পৌঁছেছে। এমন পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি পরীক্ষা করে দ্রুত সব সেশন থেকে লগ আউট করা এবং পাসওয়ার্ড পরিবর্তন করা জরুরি।

» অপ্রত্যাশিত পাসওয়ার্ড রিসেট ই-মেইল

মাঝেমধ্যে পাসওয়ার্ড রিসেট ই-মেইল আসা স্বাভাবিক। তবে অল্প সময়ের মধ্যে বিভিন্ন অ্যাকাউন্টে একাধিক রিসেট অনুরোধ এলে সেটি উদ্বেগের বিষয়। এটি ইঙ্গিত দেয় যে পুরনো ডাটা লিক থেকে তথ্য নিয়ে বট বা হ্যাকাররা লগইন পরীক্ষা করছে। এমন পরিস্থিতিতে অবিলম্বে পাসওয়ার্ড বদলানো এবং নিরাপত্তা সেটিংস পর্যালোচনা করা প্রয়োজন।

» নিজের অনুরোধ ছাড়া অ্যাকাউন্ট রিকভারি ই-মেইল

অ্যাকাউন্ট রিকভারি ই-মেইল সবচেয়ে গুরুতর সতর্কতা। কারণ এতে বোঝা যায় কেউ পাসওয়ার্ড ছাড়াই সরাসরি অ্যাকাউন্ট দখলের চেষ্টা করছে। একাধিকবার এমন ই-মেইল এলে বিষয়টি হালকাভাবে নেয়ার সুযোগ নেই। এর মানে ব্যক্তিগত তথ্য এরই মধ্যে কারো হাতে পৌঁছেছে। তখন পুরনো ফোন নম্বর বা ই-মেইল সরিয়ে রিকভারি অপশন হালনাগাদ করা এবং ২এফএ ঠিকভাবে চালু আছে কিনা নিশ্চিত করা জরুরি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রামাঞ্চলের ৮০ শতাংশ ইন্টারনেট সেবার আওতায়
টেলিকম

গ্রামাঞ্চলের ৮০ শতাংশ ইন্টারনেট সেবার আওতায়

স্যামসাংকে টপকে নম্বর ওয়ান স্মার্টফোন কোম্পানি হুয়াওয়ে
নির্বাচিত

স্যামসাংকে টপকে নম্বর ওয়ান স্মার্টফোন কোম্পানি হুয়াওয়ে

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন
প্রযুক্তি সংবাদ

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

বাজার থেকে প্রায় দেড় লাখ পাওয়ার ব্যাংক সরাল শাওমি
নির্বাচিত

বাজার থেকে প্রায় দেড় লাখ পাওয়ার ব্যাংক সরাল শাওমি

কম দামে স্মার্টফোন আনল অনর
নির্বাচিত

কম দামে স্মার্টফোন আনল অনর

নকিয়ার ঝুলিতে ৪৯ ফাইভজি নেটওয়ার্ক চুক্তি
নির্বাচিত

বিক্রি হয়ে যেতে পারে নকিয়া

Load More

ট্রেন্ডিং টপিক

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
প্রযুক্তি বাজার

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব
প্রযুক্তি সংবাদ

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে
প্রযুক্তি সংবাদ

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল
বিবিধ

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 January 2026

ডিজিটাল অ্যাকাউন্ট কতটা নিরাপদ জানিয়ে দেয় যে ৫ সতর্ক সংকেত

Techzoom.TV |
TechzoomTV