Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন ম্যাকবুক প্রোতে পাঁচটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
নতুন ম্যাকবুক প্রোতে পাঁচটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে অ্যাপল
Share on FacebookShare on Twitter

অ্যাপল ২০২৬ সালের শেষের দিকে নতুন প্রজন্মের ম্যাকবুক প্রো ল্যাপটপ উন্মোচন করতে যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এটি গত কয়েক বছরের সবচেয়ে বড় আপডেট হতে পারে। উইন্ডোজ ল্যাপটপের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মধ্যেই অ্যাপল ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন নিয়ে আসার পরিকল্পনা করছে। নতুন ম্যাকবুক প্রোতে ডিজাইন, ডিসপ্লে, কার্যক্ষমতা ও ফিচারের ক্ষেত্রে বেশকিছু গুরুত্বপূর্ণ আপগ্রেড দেখা যাবে। বিশেষজ্ঞরা আশা করছেন, নতুন মডেল ব্যবহারকারীদের জন্য আরো উন্নত অভিজ্ঞতা, দক্ষ কার্যক্ষমতা এবং আধুনিক প্রযুক্তি নিয়ে আসবে।

নতুন ডিজাইন, পাতলা ও হালকা বডি

অ্যাপল সর্বশেষ ২০২১ সালে ম্যাকবুক প্রোর ডিজাইন পরিবর্তন করে। তখন স্ক্রিন নচ এবং কিছুটা মোটা বডি আনা হয়েছিল। প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের নতুন মডেল আরো পাতলা ও হালকা হবে। নচ বা খাঁজ সরিয়ে, পাঞ্চ-হোল ক্যামেরা ডিসপ্লের ওপরের দিকে রাখা হতে পারে। এ নতুন ক্যামেরা ডিজাইন ব্যবহারকারীদের জন্য আইফোনের ডায়নামিক আইল্যান্ডের মতো কিছু সফটওয়্যার ফিচারের সুবিধা দেয়া হতে পারে।

প্রথমবারের মতো ওএলইডি ডিসপ্লে ব্যবহার

অ্যাপল এখন পর্যন্ত ম্যাকবুকের জন্য ওএলইডি ডিসপ্লে ব্যবহার করেনি, যদিও প্রিমিয়াম উইন্ডোজ ল্যাপটপে এটি ব্যাপকভাবে দেখা যায়। ২০২৬ সালে এ পরিবর্তন হতে পারে। প্রতিবেদন অনুযায়ী, নতুন ম্যাকবুক প্রোতে ট্যান্ডেম ওএলইডি প্রযুক্তি ব্যবহার হতে পারে। এতে উজ্জ্বলতা, কন্ট্রাস্ট ও রঙের যথার্থতা আরো ভালোভাবে নিশ্চিত করা হতে পারে। এছাড়া প্রমোশন প্রযুক্তির মাধ্যমে ১২০ হার্জ রিফ্রেশ রেটও থাকবে যা স্ক্রলিং ও অ্যানিমেশনকে মসৃণ করবে।

সেলুলার কানেক্টিভিটি

ম্যাকবুকের সবচেয়ে বড় ঘাটতি ছিল সেলুলার ইন্টারনেট সংযোগের অভাব। তবে এ বছর নতুন ম্যাকবুক প্রোতে বিল্ট-ইন সেলুলার সুবিধা আসতে পারে, সম্ভবত ৫জি ব্যবহারের সুবিধাসহ। সম্প্রতি অ্যাপল নিজস্ব মডেম তৈরি করেছে। এর ফলে ব্যবহারকারীরা ওয়াই-ফাই ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

টাচস্ক্রিন ম্যাকবুক প্রো

দীর্ঘদিন টাচস্ক্রিন ম্যাক নিয়ে রক্ষণশীল অবস্থান ধরে রেখেছে অ্যাপল, তবে এবার মনোভাব পরিবর্তন হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন মডেলটি টাচ-সেনসিটিভ ডিসপ্লে নিয়ে আসতে পারে। এটি ম্যাকবুকের জন্য বড় পরিবর্তন হবে। এটি ব্যবহারকারীদের আইপ্যাডের মতো টাচ জেসচারে কাজ করার সুবিধা দেবে। তবে ওএলইডি ও টাচস্ক্রিনের কারণে ম্যাকবুকের দাম কিছুটা বাড়তে পারে।

শক্তিশালী এম৬ প্রসেসর

নতুন ম্যাকবুক প্রোতে অ্যাপলের এম৬ প্রসেসর ব্যবহার করা হতে পারে। ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপগুলো এম সিরিজের তুলনায় দ্রুতগতির ও বিদ্যুৎ সাশ্রয়ী হবে বলে ধারণা করা হচ্ছে। ফলে কার্যক্ষমতা বাড়বে এবং ব্যাটারি আরো দীর্ঘস্থায়ী হবে। এম৬ প্রসেসরের ফলে ম্যাকবুক প্রো ব্যবহারকারীরা আরো দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ পেতে পারে।

সংক্ষেপে ২০২৬ সালের ম্যাকবুক প্রো ডিজাইন, ডিসপ্লে, কানেক্টিভিটি ও কার্যক্ষমতার ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। দাম কিছুটা বাড়তে পারে, তবে অ্যাপল প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য আধুনিক ও উন্নত ল্যাপটপ দেয়ার প্রস্তুতি নিচ্ছে।

Tags: অ্যাপলম্যাকবুক প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেলিভিশনেই করা যাবে ভিডিও কল
নির্বাচিত

টেলিভিশনেই করা যাবে ভিডিও কল

ওয়ানপ্লাস দিচ্ছে মাত্র ১৪ হাজার টাকায় স্মার্টফোন
নির্বাচিত

ওয়ানপ্লাস দিচ্ছে মাত্র ১৪ হাজার টাকায় স্মার্টফোন

প্রযুক্তি সংবাদ

ডব্লিউএসআইএস ফোরামের চেয়ারম্যান হলেন মোস্তাফা জব্বার

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস
প্রযুক্তি সংবাদ

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস

‘চোরদের’ মতামত ছাড়াই এনইআইআর চালু: অবৈধ ফোন সিন্ডিকেটের ‘উদ্বেগ’
প্রযুক্তি সংবাদ

অবৈধ মার্কেট বন্ধে শুল্ক কমানোর প্রস্তাব, এনইআইআর (NEIR) নিয়ে আতঙ্কিত ব্যবসায়ীদের জন্য ‘সুযোগ’

ডুয়েল ফ্রন্ট ক্যামেরাতে আসছে ভিভো এস৭ টি 
নির্বাচিত

বিদেশ থেকে নিয়ে আসা মোবাইল যেভাবে নিবন্ধন করবেন

Load More

ট্রেন্ডিং টপিক

মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ডের প্রাথমিক ইউনিট সাবস্ক্রিপশন সম্পন্ন
অর্থ ও বাণিজ্য

মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ডের প্রাথমিক ইউনিট সাবস্ক্রিপশন সম্পন্ন

রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকীতে ‘নৃত্যগীতি ও প্রবন্ধপাঠ’ অনুষ্ঠিত
বিবিধ

রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকীতে ‘নৃত্যগীতি ও প্রবন্ধপাঠ’ অনুষ্ঠিত

নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করল বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব
প্রযুক্তি সংবাদ

নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করল বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব

ডিজিটাল অ্যাকাউন্টিংয়ে জোর টেকসই রাজস্ব আহরণে প্রত্যক্ষ কর বাড়ানোর তাগিদ
অর্থ ও বাণিজ্য

ডিজিটাল অ্যাকাউন্টিংয়ে জোর টেকসই রাজস্ব আহরণে প্রত্যক্ষ কর বাড়ানোর তাগিদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করল বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব
প্রযুক্তি সংবাদ

নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করল বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব

নেপালের বাজারে আইটি ও ক্লাউড সলিউশন সেবা চালু...

দেশে ৫-জি যুগের সূচনা: কতটা বদলে দেবে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ

দেশে ৫-জি যুগের সূচনা: কতটা বদলে দেবে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ

অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক ‘ওয়ান ইউআই ৯’ বিটা আনছে স্যামসাং

অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক ‘ওয়ান ইউআই ৯’ বিটা আনছে স্যামসাং

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দিলো বিকাশ

বিকাশ হাজারে ১৮ টাকা ৫০ পয়সা কাটে কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix