Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গাজীপুর হাইটেক পার্ক হচ্ছে দেশের ‘ফ্ল্যাগশিপ’ পার্ক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 8 August 2026
গাজীপুর হাইটেক পার্ক হচ্ছে দেশের ‘ফ্ল্যাগশিপ’ পার্ক
Share on FacebookShare on Twitter

দীর্ঘদিন ধরে অবহেলিত গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত দেশের প্রথম হাই-টেক পার্ককে ‘ফ্ল্যাগশিপ’ আইটি ইন্ডাস্ট্রি পার্ক হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য দীর্ঘদিন ধরে চলা অবকাঠামো, রাস্তাঘাট, জমি ও বিদ্যুৎ সমস্যা সমাধান করে অব্যবহৃত জমি কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে সেমিকন্ডাক্টর, রোবটিক্স, এআই এবং ইলেকট্রিক ভেহিকলস (ইভি) নিয়ে কাজ করতে ইচ্ছুক প্রতিষ্ঠানগুলোকে জমি বরাদ্দ দিতে প্রস্তুত বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপি)।

সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে শনিবার (৮ আগস্ট) সরেজমিনে পার্ক পরিদর্শন ও হাইটেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এসব কথা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া, কালিয়াকৈরের সহকারী কমিশনার (ভূমি) মিজ শামসুন নাহার শিলা এবং বিএইচটিপি-র ব্যবস্থাপনা পরিচালক মো: ফজলুর রহমানসহ শীর্ষ কর্মকর্তারা।

বৈঠক শেষে মন্ত্রী জানান, ইলেকট্রিক ভেহিকলের ওপর বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে এবং বিদেশি বিনিয়োগকারীদের দেশে ইভি কারখানা তৈরিতে বড় ধরনের ট্যাক্স সুবিধা দেওয়া হবে। তবে পার্কের মোট ৮৫টি বরাদ্দের মধ্যে ৪০টি অপারেশনে থাকলেও নির্মাণাধীন ১৭টি এবং ১৮টি প্রতিষ্ঠান এখনও কাজ শুরু করেনি বলে তিনি উল্লেখ করেন। যারা বরাদ্দ নিয়েও কাজ শুরু করেনি, তাদের ডেকে জটিলতা খুঁজে বের করা হবে এবং কারও অবহেলা থাকলে জমি ফেলে রাখতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশে এই ফ্রন্টিয়ার প্রযুক্তিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

পরিদর্শনকালে মন্ত্রী বলেন, “ইলেকট্রিক ভেহিকেল নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনেক সুযোগ সুবিধা দিচ্ছে এবং আমরা বিদেশীদেরকে বলবো যে তোমরা যদি ইলেকট্রিক ভেহিকেল দেশে করো তবে প্রচুর ট্যাক্স ফ্যাসিলিটি পাবে। আমরা ইনকারেজ করছি ইলেকট্রিক্যাল ভহকেলকে এখানে আসার জন্য। এই জন্য কেউ আসলে আমরা তাদের জমি দিতে প্রস্তুত আছি।”

 

বিনিয়োগে সরকারের সদিচ্ছার কথা তুলে ধরে মন্ত্রী আরও বলেন, “কিছু কিছু জায়গা অনেকেই বরাদ্দ নিয়ে থাকলেও তারা প্রোজেক্ট শুরু করেনি। কী কারণে তারা কাজ শুরু করেনি তার কারণ শিগগিরই খুঁজে বের করা হবে। তাদের অসুবিধা গুলো সনাক্ত করা হবো। আর যারা প্রোডাকশনে আছে তাদের কোনো অসুবিধাগুলো সমাধানে চেষ্টা করবো। আর যারা আন্ডার ডেভেলপড পর্যায়ে আছে তাদের সঙ্গেও কথা বলবো। কেননা, ‘আমাদের প্রধানমন্ত্রী ইনভেস্টর আনার জন্য পুশ করছেন’। আমার মনে হচ্ছে আমাদের এই পার্কের বিষয়ে আরো মনযোগী হতে হবে। এআই, ইভি এবং রোবটিকস এর মতো ফ্রন্টিয়ার প্রযুক্তি শিল্প গড়ার বিষয়ে বিশেষ নজর দেবো।”

তিনি আরও উল্লেখ করেন, “এটি খুবই প্রোস্পেক্টিভ জায়গা। প্রধানমন্ত্রী প্রতিটি হাইটেক পার্কে বিনিয়োগ আনতে তাগিদ দিয়েছেন।” কালিয়াকৈর হাইটেক পার্কের প্রকল্পের অবস্থা নিয়ে মন্ত্রী প্রথমে জানান যে, সেখানে ৪০টি প্রকল্প ইতোমধ্যে অপারেশনে রয়েছে, ১৭টি নির্মাণাধীন রয়েছে এবং ১৮টি এখনও কোনো কাজ করেনি, তাই শিগগিরই তাদের ডাকা হবে। এরপর কারও মধ্যে যদি কাজে নেগলেজেন্সি থাকে তবে তাদের বিষয়ে ভিন্ন চিন্তা করা হবে; কোনো জমি ফেলে রাখা যাবে না, জমি ব্যবহার করতে হবে।

 

বৈঠকে বিএইচটিপির ব্যবস্থাপনা পরিচালক মো: ফজলুর রহমান জানান, কালিয়াকৈর হাই-টেক পার্কে এ পর্যন্ত মোট ৮৫টি প্রতিষ্ঠানকে জমি বা স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে ৭টি বিদেশি প্রতিষ্ঠান। এই ৮৫টির মধ্যে ৪০টি প্রতিষ্ঠান ইতোমধ্যে ব্যবসা বা উৎপাদন কার্যক্রম শুরু করেছে, ২৮টি নির্মাণাধীন এবং আরও ১৭টি শিগগিরই নির্মাণকাজ শুরু করবে।

ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, পার্কে মোট বিনিয়োগ প্রস্তাবের পরিমাণ প্রায় ১ দশমিক ৬৩৬ বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে ইতোমধ্যে বিনিয়োগ হয়েছে প্রায় ২৮৩ মিলিয়ন ডলার (প্রায় ৩ হাজার ২৪৫ কোটি টাকা)। আর এ পর্যন্ত সরকার মৌলিক অবকাঠামো উন্নয়নে ব্যয় করেছে প্রায় ৫০০ কোটি টাকার বেশি। এর মধ্যে চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রভিত্তিক ৭টি প্রতিষ্ঠান থেকে মোট প্রায় ৬ ২৯ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব এসেছে। দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যে স্টেকহোল্ডারদের সঙ্গে দুই দফা বৈঠক করার কথা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগে যেন কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয় এবং নতুন বিনিয়োগ আকর্ষণে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।

পরিদর্শন শেষে মন্ত্রী স্মার্ট টেকনোলজিসের ল্যাপটপ কারখানা, অনর মোবাইল কারখানা, সনি ব্রাভিয়ার টিভি কারখানা এবং ফাইবার অ্যাট হোমের অফিস সরেজমিনে ঘুরে দেখেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফ্ল্যাগশিপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

কোন বৈশিষ্ট্য অপো এফ১১ প্রো -কে মাঝারি দামের অন্য ফোনের থেকে আলাদা
প্রযুক্তি বাজার

বহুল প্রতীক্ষার পর বাজারে ‘পোর্ট্রেট এক্সপার্ট’ খ্যাত অপো এফ১১ প্রো

আপনার গুগল সার্চ হিস্ট্রি ডিলিট করবেন যেভাবে
নির্বাচিত

আপনার গুগল সার্চ হিস্ট্রি ডিলিট করবেন যেভাবে

এনআরবি জবসের মোবাইল অ্যাপ উন্মোচন
প্রযুক্তি সংবাদ

এনআরবি জবসের মোবাইল অ্যাপ উন্মোচন

কীভাবে পুরনো অ্যান্ড্রয়েড মোবাইল থেকে নতুন ফোনে ডেটা ট্রান্সফার করবেন?
কিভাবে করবেন

কীভাবে পুরনো অ্যান্ড্রয়েড মোবাইল থেকে নতুন ফোনে ডেটা ট্রান্সফার করবেন?

দিনে ৮ ঘণ্টা কুলার চালালে মাসে বিদ্যুৎ খরচ কত আসবে?
প্রযুক্তি সংবাদ

দিনে ৮ ঘণ্টা কুলার চালালে মাসে বিদ্যুৎ খরচ কত আসবে?

আকাশ ডিটিএইচ পাওয়া যাবে শ্রেষ্ঠ ডটকমে
নির্বাচিত

আকাশ ডিটিএইচ পাওয়া যাবে শ্রেষ্ঠ ডটকমে

Load More

ট্রেন্ডিং টপিক

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 August 2026

গাজীপুর হাইটেক পার্ক হচ্ছে দেশের ‘ফ্ল্যাগশিপ’ পার্ক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix