Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬
১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যান
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচে শিশু ও কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিশ্বের প্রথম নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর বড় ধরনের প্রভাব দেখা গেছে। প্রথম এক মাসেই দেশটির ই-সেফটি কমিশনারের নির্দেশে বিভিন্ন প্লাটফর্ম সম্মিলিতভাবে প্রায় ৪৭ লাখ অ্যাকাউন্ট সরিয়েছে।

দেশটির ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা ই-সেফটি কমিশন জানিয়েছে, গত ১০ ডিসেম্বর কার্যকর হওয়া আইন মেনে এসব অ্যাকাউন্ট সরানো হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ আমরা বলতে পারি আইনটি কাজ করছে। এটি অস্ট্রেলিয়ার জন্য গর্বের বিষয়। এটি একটি দৃষ্টান্তমূলক আইন, যা এখন বিশ্বের অন্যান্য দেশও অনুসরণ করছে।’

বিশ্বজুড়ে এ ধরনের নিষেধাজ্ঞার কার্যকারিতা এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থা। ফ্রান্স, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া এরই মধ্যে একই ধরনের আইন করার আগ্রহ দেখিয়েছে। এছাড়া ইউরোপের কয়েকটি দেশ ও যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

নতুন আইন অনুযায়ী, নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সর্বোচ্চ ৪ কোটি ৯৫ লাখ অস্ট্রেলীয় ডলার (প্রায় ৩ কোটি ৩০ লাখ ডলার) জরিমানার মুখে পড়তে পারে সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্মগুলো। তবে এ আইনের মাধ্যমে শিশু ও কিশোর বা তাদের অভিভাবকদের ওপর কোনো দায় চাপানো হয়নি।

সরানো হয়েছে এমন অ্যাকাউন্টের সংখ্যা আগের সব পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। দেশটির জনশুমারির তথ্য অনুযায়ী, ১০-১৬ বছর বয়সী প্রতি কিশোরের বিপরীতে গড়ে দুটির বেশি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা জানিয়েছে, ইনস্টাগ্রাম, ফেসবুক ও থ্রেডস থেকে নির্ধারিত বয়সের নিচের (আন্ডার-এজ) প্রায় ৫ লাখ ৫০ হাজার অ্যাকাউন্ট সরিয়েছে কোম্পানিটি।

এ বিধিনিষেধ গুগলের ইউটিউব, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইলোন মাস্কের মালিকানাধীন এক্সের (সাবেক টুইটার) ক্ষেত্রেও কার্যকর হয়েছে। রেডিট আইনটি মেনে চললেও সরকারকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছে। তবে সরকার জানিয়েছে, আইনি লড়াইয়ে নিজেদের অবস্থান রক্ষা করবে অস্ট্রেলিয়া।

ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট জানান, কিছু আন্ডার-এজ অ্যাকাউন্ট এখনো সক্রিয় থাকতে পারে। তাই এখনই আইনের পূর্ণাঙ্গ পরিপালন ঘোষণা করা যাচ্ছে না। সরকার বর্তমানে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে একটি দীর্ঘমেয়াদি গবেষণা শুরু করেছে, যা আগামী কয়েক বছর এ নিষেধাজ্ঞার প্রভাব মূল্যায়ন করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সোশ্যাল মিডিয়াসোশ্যাল মিডিয়া ব্যান

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঘরে বসেই কিনুন শেরপুর এর বিখ্যাত মন্ডা
ই-কমার্স

ময়মনসিংহ মুক্তাগাছার মন্ডা ও ই-কমার্সে এর সম্ভাবনা

রেডমি নোট ১১ প্রো: মিড রেঞ্জের মধ্যে সেরা ফোন
নির্বাচিত

রেডমি নোট ১১ প্রো: মিড রেঞ্জের মধ্যে সেরা ফোন

তিনটি ডিসপ্লের ফোল্ডেবল ফোন আনছে স্যামসাং?
নির্বাচিত

ফোল্ডেবল স্মার্টফোনের বাজার ১৪৮ শতাংশ বেড়েছে

প্রযুক্তি সংবাদ

ই-সিমের যুগে প্রবেশ করছে বাংলাদেশ

আসছে অপো ফাইন্ড এক্স৩ প্রো
নির্বাচিত

আসছে অপো ফাইন্ড এক্স৩ প্রো

আইফোন ১৩ প্রো ও গ্যালাক্সি এস২১-এর লড়াইয়ে কে জিতলো
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৩ প্রো ও গ্যালাক্সি এস২১-এর লড়াইয়ে কে জিতলো

Load More

ট্রেন্ডিং টপিক

টেক জায়ান্টদের একচেটিয়া নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা
প্রযুক্তি সংবাদ

টেক জায়ান্টদের একচেটিয়া নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন
প্রযুক্তি সংবাদ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় এআই দিয়ে বদলে ফেলুন ব্যাকগ্রাউন্ড
প্রযুক্তি পরামর্শ

হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় এআই দিয়ে বদলে ফেলুন ব্যাকগ্রাউন্ড

নতুন আইফোন-আইপ্যাডে ৩০ শতাংশ পর্যন্ত পারফরম্যান্স বাড়াচ্ছে অ্যাপল
নির্বাচিত

নতুন আইফোন-আইপ্যাডে ৩০ শতাংশ পর্যন্ত পারফরম্যান্স বাড়াচ্ছে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!
নির্বাচিত

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

স্মার্টফোন বাজারে হুয়াওয়ে সবসময়ই তাদের উদ্ভাবনী প্রযুক্তি আর...

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

এসিআই মোটরসে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিলেন আল জুবায়েদ তালুকদার

এসিআই মোটরসে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিলেন আল জুবায়েদ তালুকদার

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ জানুয়ারি ২০২৬

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যান

Techzoom.TV |
TechzoomTV