Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল শিল্পে ‘মব’ আতঙ্ক: বিদেশি বিনিয়োগে আঘাত ও স্মার্টফোন উৎপাদন খাতে অস্থিরতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 18 January 2026
মোবাইল শিল্পে ‘মব’ আতঙ্ক: বিদেশি বিনিয়োগে আঘাত ও স্মার্টফোন উৎপাদন খাতে অস্থিরতা
Share on FacebookShare on Twitter

সরকারের ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) সিস্টেম কার্যকর এবং আমদানি শুল্ক কমানোর সময়োপযোগী সিদ্ধান্তকে বাধাগ্রস্ত করতে এবার দেশি-বিদেশি বিনিয়োগে পরিচালিত স্মার্টফোন খাতের ওপর পরিকল্পিত হামলা শুরু হয়েছে। একটি শক্তিশালী সিন্ডিকেট সাধারণ ব্যবসায়ীদের ব্যবহার করে ‘মব’ (উচ্ছৃঙ্খল জনতা) সৃষ্টির মাধ্যমে বিটিআরসি কার্যালয়ে ভাঙচুর এবং বৈধ শোরুমগুলো জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংশ্লিষ্ট ব্যবসায়িক গোষ্ঠী ও বিনিয়োগকারীরা।

গত ১ জানুয়ারি বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালায় একটি গোষ্ঠী। অভিযোগ উঠেছে, ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ’ (এমবিসিবি)-এর ব্যানারে এই মব তৈরি করা হয়েছিল। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে ৪৫ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তবে ঘটনার মূল পরিকল্পনাকারী এবং তথাকথিত সিন্ডিকেট নেতারা এখনো অধরা।

বাংলাদেশে বর্তমানে ১৮টি স্মার্টফোন উৎপাদনকারী কারখানা রয়েছে, যার মধ্যে অন্তত চারটি প্রতিষ্ঠানে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (FDI) রয়েছে। এই খাতের বিনিয়োগের পরিমাণ ৩,০০০ কোটি টাকারও বেশি। সাম্প্রতিক অরাজকতার ফলে:

উৎপাদন ব্যাহত: মব সৃষ্টি করে ভাঙচুরের কারণে অনেক ফ্যাক্টরি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
কর্মসংস্থান ঝুঁকি: এই শিল্পে যুক্ত ১ লাখ মানুষের কর্মসংস্থান এখন চরম অনিশ্চয়তার মুখে। উল্লেখ্য যে, এই কর্মীদের মধ্যে প্রায় ৩০ শতাংশই নারী শ্রমিক।
আর্থিক ক্ষতি: সরকার এই খাত থেকে প্রতি বছর ২,০০০ কোটি টাকার বেশি কর এবং ৫০০ কোটি টাকার বেশি মজুরি বাবদ আয় করে থাকে, যা এখন ঝুঁকির মুখে।

বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফিকি (FICCI) এবং বাংলাদেশ চায়না চেম্বার (BCCCI) এই সহিংসতার তীব্র প্রতিবাদ জানিয়েছে। বিসিসিসিআই সভাপতি মোহাম্মদ খোরশেদ আলমের মতে, “এই অরাজকতা বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করছে এবং ভবিষ্যৎ সরাসরি বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।” তারা দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে এবং বৈধ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, এনইআইআর কার্যকর হলে ‘লাগেজ সোহেল’ বা ‘পিয়াস’ সিন্ডিকেটের মতো চোরাকারবারিদের ২০ হাজার কোটি টাকার ‘রিফারবিশড’ আইফোন এবং ভারতীয় চোরাই ফোনের ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। মূলত নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই তারা সাধারণ খুচরা বিক্রেতাদের ঢাল হিসেবে ব্যবহার করে এই ‘মব’ সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টফোনস্মার্টফোন উৎপাদনস্মার্টফোন উৎপাদন খাতস্মার্টফোন উৎপাদন বাংলাদেশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

কম দামে শক্তিশালী ব্যাটারির ফোন
প্রযুক্তি সংবাদ

কম দামে শক্তিশালী ব্যাটারির ফোন

বিশ্বের প্রথম জীবাণু প্রতিরোধক স্মার্টফোন!
নির্বাচিত

বিশ্বের প্রথম জীবাণু প্রতিরোধক স্মার্টফোন!

বাংলাদেশে উইন্ডোজ ১১ আপডেট শুরু
নির্বাচিত

বাংলাদেশে উইন্ডোজ ১১ আপডেট শুরু

কর্মচারীদের সর্বোচ্চ সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করছে দারাজ বাংলাদেশ
ই-কমার্স

কর্মচারীদের সর্বোচ্চ সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করছে দারাজ বাংলাদেশ

ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করল নেপাল
প্রযুক্তি সংবাদ

ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করল নেপাল

রিয়াদে ইউএনসিসিডি ‘সিওপি-১৬’ সম্মেলনে প্রিয়শপ
ই-কমার্স

রিয়াদে ইউএনসিসিডি ‘সিওপি-১৬’ সম্মেলনে প্রিয়শপ

Load More

ট্রেন্ডিং টপিক

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন
প্রযুক্তি সংবাদ

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু
অর্থ ও বাণিজ্য

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবুর বিরুদ্ধে
নির্বাচিত

হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবুর বিরুদ্ধে

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি
নির্বাচিত

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি, থাকছে ১৫০টির বেশি স্পোর্টস মোড

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 January 2026

মোবাইল শিল্পে ‘মব’ আতঙ্ক: বিদেশি বিনিয়োগে আঘাত ও স্মার্টফোন উৎপাদন খাতে অস্থিরতা

Techzoom.TV |
TechzoomTV