Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৭০ শতাংশ নারী ফেসবুকে প্রতিনিয়ত হ্যারেসম্যান্টের শিকার হচ্ছে : জাইমা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
৭০ শতাংশ নারী ফেসবুকে প্রতিনিয়ত হ্যারেসম্যান্টের শিকার হচ্ছে : জাইমা
Share on FacebookShare on Twitter

নারীর ক্ষমতায়ন ও নেতৃত্বকে কেন্দ্র করে ১৮ জানুয়ারি, রবিবার ঢাকা’র ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো “উইমেন শেপিং দ্য নেশন: পলিসি, পসিবিলিটি অ্যান্ড দ্য ফিউচার অব বাংলাদেশ” সংলাপ। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক হাজার অতিথি অংশগ্রহণ করেন যাদের মধ্যে ছিলেন বিভিন্ন সেক্টরের নারী নেত্রীবৃন্দ, পেশাজীবী, শিক্ষার্থী ও তরুণ-তরুণী।

অনুষ্ঠানে প্রথমবারের মতো মঞ্চে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। গত ২৫ ডিসেম্বর বাবার সঙ্গে লন্ডন থেকে দেশে ফেরার পর এটিই জনপরিসরে বা নীতিনির্ধারণী পর্যায়ে জাইমা রহমানের প্রথম বক্তব্য। বক্তব্যে দেশের অর্থনীতি ও জিডিপিতে নারীর অবদান দৃশ্যমান নয় জানিয়ে বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা বলেন, ‘আমার মা একজন কার্ডিওলজিস্ট ও একজন গৃহিণী। তিনি একসঙ্গে দুটি জায়গাই সমানভাবে পরিচালনা করছেন। আমার দাদি বেগম খালেদা জিয়া একটি দলের নেতৃত্ব দিয়েছেন। নারী শিক্ষা এবং নারী স্বাস্থ্যের জন্য তিনি অনেক কাজ করেছেন। দেশে অর্থনীতি এবং জিডিপি বৃদ্ধিতে নারীদের অবদান দৃশ্যমান নয়।’

এসময় ৭০ শতাংশ নারী ফেসবুকে প্রতিনিয়ত হ্যারেসম্যান্টের শিকার হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। জাইমা রহমান বলেন, ‘আমরা সবাই দেশের জন্য, দেশের মানুষ জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের সৌন্দর্য।’

তিনি বলেন, ‘আমাদের সবার নিজের জায়গা থেকে দেশের জন্য করার অনেক কিছু আছে। আমার মা সরকারি হাসপাতালে চাকরির পাশাপাশি সমানভাবে সংসারে সমতা বিন্যাস করেছেন। নারী বৈষম্য দূর করতে আমার দাদি অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছেন।’

ব্যারিস্টার জাইমা রহমান বলেন, ‘মেয়েদের আত্মবিশ্বাস তাদের ক্ষমতায়নে সবচেয়ে বেশি অবদান রাখে। লিঙ্গ বৈষম্য দূর করতে পারলে নারীরা জিডিপিতে খুব সহজে অবদান রাখতে পারে, যা উন্নত বিশ্বে দেখা যায়।’

খালেদা জিয়ার সঙ্গে ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘দাদি বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় নাইজেরিয়ার এক নার্স বাবাকে (তারেক রহমান) বাংলাদেশে নারী শিক্ষা, নারী স্বাস্থ্য এবং নারীদের অগ্রগতির জন্য তার (খালেদা জিয়ার) অবদানের কথা বলেছিলেন। নাইজেরিয়ায় নারীদের উন্নয়নে বেগম খালেদা জিয়ার প্রণীত পদক্ষেপ গ্রহণ করেছিলেন বলেন সেই নার্স।’

সংলাপটি বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হয়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিলো দ্য ফ্রন্ট পেইজ। আয়োজন করে এই প্রতিষ্ঠানটির অঙ্গপ্রতিষ্ঠান ‘রিচ আউট’।

সংলাপে নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা, অর্থনৈতিক অংশগ্রহণ ও উদ্যোক্তা উন্নয়ন, নেতৃত্বে অংশগ্রহণের পথ এবং টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় নীতিগত সহায়তা কাঠামোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তামারা আবেদ, ব্যবস্থাপনা পরিচালক, ব্র্যাক এন্টারপ্রাইজেস; ড. ফাহমিদা খাতুন, নির্বাহী পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি); রুপালি চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড; এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক কাজী জেসিন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

নাজিমুদ্দিন মোস্তান কেবল সাংবাদিক নন প্রযুক্তি যোদ্ধা ছিলেন: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

নাজিমুদ্দিন মোস্তান কেবল সাংবাদিক নন প্রযুক্তি যোদ্ধা ছিলেন: মোস্তাফা জব্বার

রেডমি নোট১৫ প্রো
প্রযুক্তি সংবাদ

চীনে চলতি মাসেই উন্মোচিত হবে রেডমি নোট১৫ প্রো ও প্রো প্লাস

বঙ্গবন্ধু চার-জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট -২০২২ এর স্পন্সর মিনিস্টার গ্রুপ 
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু চার-জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট -২০২২ এর স্পন্সর মিনিস্টার গ্রুপ 

স্পটিফাইয়ে কুকুরের একাকিত্ব কাটানোর গান!
নির্বাচিত

স্পটিফাইয়ে কুকুরের একাকিত্ব কাটানোর গান!

দেশের প্রথম এনবিএফআই হিসেবে টেমেনোস টি২৪ সিবিএস বাস্তবায়ন করেছে আইপিডিসি
প্রযুক্তি সংবাদ

দেশের প্রথম এনবিএফআই হিসেবে টেমেনোস টি২৪ সিবিএস বাস্তবায়ন করেছে আইপিডিসি

১৪ জানুয়ারি রাতে এথেন্স যাচ্ছে ১৬ খুদে রোবট বিজ্ঞানী
প্রযুক্তি সংবাদ

১৪ জানুয়ারি রাতে এথেন্স যাচ্ছে ১৬ খুদে রোবট বিজ্ঞানী

Load More

ট্রেন্ডিং টপিক

জাগুয়ার ল্যান্ড রোভারের মুনাফা কমেছে ৯৯%
অটোমোবাইল

জাগুয়ার ল্যান্ড রোভারের মুনাফা কমেছে ৯৯%

প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট কেনার পরামর্শ রেল কর্তৃপক্ষের
প্রযুক্তি সংবাদ

প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট কেনার পরামর্শ রেল কর্তৃপক্ষের

এআই কি সৌন্দর্যের মাপকাঠি হতে পারে?
প্রযুক্তি সংবাদ

এআই কি সৌন্দর্যের মাপকাঠি হতে পারে?

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন; যুক্ত হয়েছে এআই নির্ভর স্মার্ট ওয়াশ ফিচার
প্রযুক্তি বাজার

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন; যুক্ত হয়েছে এআই নির্ভর স্মার্ট ওয়াশ ফিচার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করল বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব
প্রযুক্তি সংবাদ

নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করল বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব

নেপালের বাজারে আইটি ও ক্লাউড সলিউশন সেবা চালু...

দেশে ৫-জি যুগের সূচনা: কতটা বদলে দেবে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ

দেশে ৫-জি যুগের সূচনা: কতটা বদলে দেবে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ

অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক ‘ওয়ান ইউআই ৯’ বিটা আনছে স্যামসাং

অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক ‘ওয়ান ইউআই ৯’ বিটা আনছে স্যামসাং

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দিলো বিকাশ

বিকাশ হাজারে ১৮ টাকা ৫০ পয়সা কাটে কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix