Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেকজুমে সংবাদ প্রকাশের পর গ্রাহকের টাকা ফেরত দিল ‘পছন্দ শপ’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 20 January 2026
টেকজুমে সংবাদ প্রকাশের পর গ্রাহকের টাকা ফেরত দিল ‘পছন্দ শপ’
Share on FacebookShare on Twitter

দেশের অন্যতম প্রযুক্তি বিষয়ক নিউজ পোর্টাল ‘টেকজুম’-এ সংবাদ প্রকাশের পর অবশেষে ভুক্তভোগী গ্রাহকের টাকা ফেরত দিয়েছে গ্যাজেট বিক্রেতা প্রতিষ্ঠান পছন্দ শপ। প্রতিষ্ঠানটি থেকে আইপ্যাড কিনে প্রতারণার শিকার হয়েছিলেন শাফায়াত জামিল তুষার নামে এক গ্রাহক। সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হলে কর্তৃপক্ষ টাকা ফেরত দিতে বাধ্য হয়।

ভুক্তভোগী শাফায়াত জামিল তুষার জানান, তিনি কানাডায় অবস্থানরত তার এক আত্মীয়ের জন্য ‘পছন্দ শপ’ থেকে একটি আইপ্যাড কেনেন। আইপ্যাডটি বিদেশে পাঠানোর পর যখন ব্যবহারের জন্য খোলা হয়, তখন দেখা যায় সেটি ‘লক’ করা। অর্থাৎ ডিভাইসটি ব্যবহারের কোনো সুযোগ ছিল না।

পরবর্তীতে গ্রাহকের আত্মীয় আইপ্যাডটি কানাডার একটি অফিশিয়াল অ্যাপল স্টোরে (Apple Store) নিয়ে যান। সেখানকার বিশেষজ্ঞরা ডিভাইসটি পরীক্ষা করে জানান যে, আইপ্যাডটি আসলে নতুন নয়। এটি একটি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের নামে কেনা হয়েছিল এবং ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই দূর থেকে ডিভাইসটি লক করে রেখেছে। অর্থাৎ এটি একটি চুরি হওয়া বা অবৈধভাবে সংগৃহীত ডিভাইস ছিল বলে অভিযোগ ওঠে।

তুষার বিষয়টি নিয়ে পছন্দশপ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেও শুরুতে তারা কোনো প্রতিকার দেয়নি। এরপর পুরো ঘটনাটি নিয়ে প্রযুক্তি নিউজ পোর্টাল টেকজুমে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি ভাইরাল হওয়ার পর এবং গ্রাহক মহলে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় পছন্দ শপ কর্তৃপক্ষ ভুক্তভোগীর সাথে যোগাযোগ করে এবং পণ্যটির সম্পূর্ণ অর্থ ফেরত দিতে সম্মত হয়।

বাজার বিশ্লেষকরা বলছেন, ইদানীং দেশের বাজারে কিছু অসাধু ব্যবসায়ী ‘ইনট্যাক্ট’ বা নতুন বলে বিদেশে কোনো প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানের নামে কেনা চোরাই ও রিফারবিশড পণ্য বিক্রি করছে। এর ফলে গ্রাহকরা আন্তর্জাতিক ওয়ারেন্টি তো পাচ্ছেনই না, উল্টো বিদেশের মাটিতে আইনি জটিলতায় পড়ার ঝুঁকিতে থাকছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইপ্যাড কিনে প্রতারণাপছন্দ শপপছন্দশপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগল ডুয়োতে গ্রুপ কলিং ব্যবহারকারী বাড়ছে
নির্বাচিত

গুগল ডুয়ো গ্রুপ কলে ১২ জন অংশ নেয়ার সুবিধা

বাংলালিংক-ফেসবুকের যৌথ উদ্যোগে ‘ইন্টারনেট ১০১’
টেলিকম

বাংলালিংক-ফেসবুকের যৌথ উদ্যোগে ‘ইন্টারনেট ১০১’

মটোরোলা ফোনে অ্যান্ড্রয়েড ১৭ বিটা: বিশ্ববাজারে নিবন্ধনের সুযোগ!
নির্বাচিত

মটোরোলা ফোনে অ্যান্ড্রয়েড ১৭ বিটা: বিশ্ববাজারে নিবন্ধনের সুযোগ!

মার্সেল এসিতে আকর্ষণীয় ছাড়, ৬ মাসের ইএমআই সুবিধা
প্রযুক্তি সংবাদ

মার্সেল এসিতে আকর্ষণীয় ছাড়, ৬ মাসের ইএমআই সুবিধা

১৫ দিনের ব্যাটারি ব্যাকআপসহ এল রিয়েলমি ওয়াচ এস স্মার্টওয়াচ
নির্বাচিত

১৫ দিনের ব্যাটারি ব্যাকআপসহ এল রিয়েলমি ওয়াচ এস স্মার্টওয়াচ

অস্ট্রেলিয়ায় লাখো স্মার্টফোনে ট্রেসিং অ্যাপ ‘কোভিডসেইফ’
প্রযুক্তি সংবাদ

অস্ট্রেলিয়ায় লাখো স্মার্টফোনে ট্রেসিং অ্যাপ ‘কোভিডসেইফ’

Load More

ট্রেন্ডিং টপিক

ই-ক্যাবের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি রাজিব আহমেদ
ফিচার

শূন্য থেকে ই-ক্যাব, ১২ বছরের পথচলার গল্প শোনালেন রাজিব আহমেদ

হুয়াওয়ের পরবর্তী ট্রাই-ফোল্ড আসতে পারে আগামী মাসে
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়েকে ঘিরে দেশে-বিদেশে এত অভিযোগ কেন?

বিএমইউতে পড়ার সুযোগ পাবেন ফিলিস্তিনি শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

বিএমইউতে পড়ার সুযোগ পাবেন ফিলিস্তিনি শিক্ষার্থীরা

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীন থেকে বাংলাদেশ, যেসব দেশে তৈরি হয় অপোর স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

চীন থেকে বাংলাদেশ, যেসব দেশে তৈরি হয় অপোর স্মার্টফোন

চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান অপো (OPPO) শুধু নিজ দেশেই স্মার্টফোন...

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ

হুয়াওয়ের পরবর্তী ট্রাই-ফোল্ড আসতে পারে আগামী মাসে

হুয়াওয়েকে ঘিরে দেশে-বিদেশে এত অভিযোগ কেন?

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 January 2026

টেকজুমে সংবাদ প্রকাশের পর গ্রাহকের টাকা ফেরত দিল ‘পছন্দ শপ’

Techzoom.TV |
TechzoomTV