Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলালিংক-ফেসবুকের যৌথ উদ্যোগে ‘ইন্টারনেট ১০১’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২০
বাংলালিংক-ফেসবুকের যৌথ উদ্যোগে ‘ইন্টারনেট ১০১’
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ফেসবুকের সহযোগিতায় দেশব্যাপী ডিজিটাল সাক্ষরতা কর্মসূচি ‘ইন্টারনেট ১০১’ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে।

সমগ্র দেশে মোবাইল ইন্টারনেটের ব্যবহার প্রসারের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে বুধবার (৫ ফেব্রুয়ারি) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অপারেটরটি।

বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেনে আয়োজিত বুধবার এক উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান দুইটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার উল্লেখযোগ্য হারে বাড়লেও মোট জনসংখ্যার একটি বড় অংশের কাছে ইন্টারনেট পৌঁছায়নি। এ ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো ডিজিটাল সাক্ষরতার অভাব ও মোবাইল ইন্টারনেট ব্যবহারের সুবিধা সম্পর্কে অপর্যাপ্ত ধারণা।

‘ইন্টারনেট ১০১’ কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্তে ইন্টারনেটের নিরাপদ ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া হবে। এই উদ্দেশ্যে দেশব্যাপী বাংলালিংকের তিন হাজার বিক্রয়কেন্দ্রে পৃথকভাবে গ্রাহকদের প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া ডিজিটাল সাক্ষরতা ও অনলাইন নিরাপত্তা সম্পর্কে আলোচনার লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলের বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৬শ জন শিক্ষার্থীকে নিয়ে ইয়ুথ কানেক্ট ডিসকাশন ফোরাম আয়োজিত হবে।

বাংলালিংকের চিফ কমার্শিয়াল কর্মকর্তা উপাঙ্গ দত্ত বলেন, বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে ডিজিটাল সাক্ষরতার একটি মৌলিক ভূমিকা রয়েছে। আর এই ডিজিটাল সাক্ষরতার অভাব দূর করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের যৌথ উদ্যোগ অত্যন্ত জরুরি। ফেসবুকের সঙ্গে যৌথভাবে ‘ইন্টারনেট ১০১’ কর্মসূচিটি চালু করতে পেরে আমরা আনন্দিত। সমগ্র বাংলাদেশে ইন্টারনেটের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য আমাদের উদ্যোগের পরিসর আমরা প্রতিনিয়ত বা করে যাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, এই যৌথ প্রয়াস আমাদের ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে নেবে।

‘ইন্টারনেট ১০১’ বাংলালিংক ও ফেসবুকের দ্বিতীয় ডিজিটাল সাক্ষরতা বিষয়ক কর্মসূচি। ২০১৮ সালে প্রতিষ্ঠান দুইটি ‘শিখব ইন্টারনেট, দেখব দুনিয়া’ নামক আরও একটি কর্মসূচি চালু করে। এর মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত হন ১২ লাখ নতুন ব্যবহারকারী। ১৮ মাসব্যাপী এ কর্মসূচিতে সঠিকভাবে ইন্টারনেট ব্যবহার ও এর সুবিধার উপর প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া ব্যবসায়িক উন্নয়ন ও ব্যক্তিগত দক্ষতা বাড়াতে ফেসবুকের ব্যবহারের উপরও নির্দেশনা দেওয়া হয় অংশগ্রহণকারীদের।

ফেসবুকের মুখপাত্র করণ খাড়া বলেন, ফেসবুক ইন্টারনেটের অন্তর্ভুক্তিমূলক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সব সময় নির্ভরযোগ্য স্থানীয় সহযোগীদের সঙ্গে কাজ করতে চায়। এছাড়া পারস্পরিক সংযোগ ও অনলাইন শেয়ারিং’র জন্য নিরাপদ ও প্রশিক্ষিত একটি কমিউনিটি গড়ে তুলতে চায় ফেসবুক। ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি ও বাংলাদেশে ক্রমশ পারস্পরিকভাবে সংযু্ক্ত হতে থাকা কমিউনিটির ভেতরে আরও কার্যকরভাবে ডিজিটাল সিটিজেনশিপের ধারণা তৈরির লক্ষ্যে বাংলালিংকের সঙ্গে যৌথভাবে আবারও কাজ করতে পেরে আমরা আনন্দিত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভারত থেকে স্মার্টফোনের রপ্তানি দ্বিগুণ হয়েছে গত এক বছরে
নির্বাচিত

ভারত থেকে স্মার্টফোনের রপ্তানি দ্বিগুণ হয়েছে গত এক বছরে

দুবাইয়ে দ্বিতীয় ডেটা সেন্টার চালু করেছে আলিবাবা ক্লাউড
প্রযুক্তি সংবাদ

দুবাইয়ে দ্বিতীয় ডেটা সেন্টার চালু করেছে আলিবাবা ক্লাউড

৫ আগস্টেই আসছে ফাইভজি গ্যালাক্সি জেড ফোল্ড ২
নির্বাচিত

৫ আগস্টেই আসছে ফাইভজি গ্যালাক্সি জেড ফোল্ড ২

সীমিতি পরিসরে ৫ এপ্রিল থেকে সকল জিপিও ও প্রধান ডাকঘর খোলা থাকবে
প্রযুক্তি সংবাদ

সীমিতি পরিসরে ৫ এপ্রিল থেকে সকল জিপিও ও প্রধান ডাকঘর খোলা থাকবে

পোশাক শ্রমিকদের ফ্রি অ্যাকাউন্ট খুলে দিচ্ছে বিকাশ
নির্বাচিত

পোশাক শ্রমিকদের ফ্রি অ্যাকাউন্ট খুলে দিচ্ছে বিকাশ

জাপানে ইন্টারনেটে রেকর্ড গতি, নেটফ্লিক্সের ভিডিও নামবে ১ সেকেন্ডে
টেলিকম

জাপানে ইন্টারনেটে রেকর্ড গতি, নেটফ্লিক্সের ভিডিও নামবে ১ সেকেন্ডে

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ‘ম্যাজিক ভি৬’
নির্বাচিত

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ‘ম্যাজিক ভি৬’

টেলিগ্রাম উধাও, অ্যাপল স্টোর থেকে অ্যাপ সরানোর নেপথ্য কারণ কী?
প্রযুক্তি সংবাদ

টেলিগ্রাম উধাও, অ্যাপল স্টোর থেকে অ্যাপ সরানোর নেপথ্য কারণ কী?

হুয়াওয়ে পুরা ৯০এস প্রো ম্যাক্স ৫জি – সম্পূর্ণ স্পেসিফিকেশন
মোবাইল এরিনা

হুয়াওয়ে পুরা ৯০এস প্রো ম্যাক্স ৫জি – সম্পূর্ণ স্পেসিফিকেশন

ডিজাইন, পারফরম্যান্স ও স্থায়িত্বে জোর দিয়ে নতুন ৫জি স্মার্টফোন আনছে ইনফিনিক্স
নির্বাচিত

ডিজাইন, পারফরম্যান্স ও স্থায়িত্বে জোর দিয়ে নতুন ৫জি স্মার্টফোন আনছে ইনফিনিক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: গ্রাহকের প্রতিবাদের ‘প্রতিশোধ’? রিফান্ডের পর সিটি ব্যাংকের বিরুদ্ধে হয়রানির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকে আবারও ওটিপি ছাড়া অর্থ কাটার অভিযোগ

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সিটি ব্যাংক-এর কার্ড নিরাপত্তা নিয়ে...

বর্ষায় মানুষের পাশে বাংলালিংক

বর্ষায় মানুষের পাশে বাংলালিংক

বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তি অসন্তোষ, বাড়তি বিলের চাপে ক্ষোভ বাড়ছে গ্রাহকের

যেসব ভুলে বাড়ছে ঘরের বিদ্যুৎ বিল!

৬০ হাজার টাকার নিচে সেরা হ্যান্ডসেট

৬০ হাজার টাকার নিচে সেরা হ্যান্ডসেট

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ ফেব্রুয়ারি ২০২০

বাংলালিংক-ফেসবুকের যৌথ উদ্যোগে ‘ইন্টারনেট ১০১’

Techzoom.TV |
TechzoomTV