Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তাইওয়ানে ওয়ানপ্লাস সিইও-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
তাইওয়ানে ওয়ানপ্লাস সিইও-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
Share on FacebookShare on Twitter

তাইওয়ানের প্রযুক্তিখাতের মেধাসম্পদ ও দক্ষ প্রকৌশলীদের অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগে বিশ্বখ্যাত স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস (OnePlus)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পিট লাউ-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির সরকারি কর্মকর্তারা। একইসঙ্গে লাউয়ের অধীনে কাজ করা দুই তাইওয়ানিজ নাগরিককেও এই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে।

শিলিন জেলা প্রসিকিউটর অফিসের তদন্তে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ অনুযায়ী, ওয়ানপ্লাস কর্তৃপক্ষ ২০১৫ সালে হংকংয়ে একটি নামসর্বস্ব বা ‘শেল কোম্পানি’ গঠন করে। এই ভুয়া কোম্পানির আড়ালে তাইওয়ান সরকারের কোনো প্রকার অনুমোদন ছাড়াই সেখানে একটি শাখা খোলা হয়। এই গোপন শাখাটি মূলত ওয়ানপ্লাসের মোবাইল ফোনের গবেষণা ও উন্নয়ন (R&D) এবং উন্নত চিপ ডিজাইন বা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করত।

তাইওয়ান কর্মকর্তাদের দাবি, ওয়ানপ্লাস কর্তৃপক্ষ দেশটির ‘ক্রস-স্ট্রেট অ্যাক্ট’ (Cross-Strait Act) নামক কঠোর আইনটি লঙ্ঘন করেছে। এই আইন অনুযায়ী, মূল ভূখণ্ড চীনের কোনো কোম্পানি যদি তাইওয়ানে ব্যবসা করতে চায় বা কর্মী নিয়োগ করতে চায়, তবে সরকারের বিশেষ অনুমতির প্রয়োজন হয়। ওয়ানপ্লাস সেই নিয়ম তোয়াক্কা না করেই তাইওয়ান থেকে ৭০ জনেরও বেশি দক্ষ প্রকৌশলীকে অবৈধভাবে নিয়োগ দিয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, ২০২৫ সালের নভেম্বরের এই নথিপত্রটি গত মঙ্গলবার প্রথমবারের মতো প্রকাশ পায়। ওয়ানপ্লাস বর্তমানে চীনের অন্যতম জায়ান্ট কোম্পানি অপো (Oppo)-র একটি স্বতন্ত্র সাব-ব্র্যান্ড। তাইওয়ান কর্তৃপক্ষের অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ওয়ানপ্লাস বা অপো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। পিট লাউয়ের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

চীন ও তাইওয়ানের মধ্যকার বর্তমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই গ্রেপ্তারি পরোয়ানাকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। বেইজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করলেও তাইপেই তা বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। তাইওয়ানের উন্নত সেমিকন্ডাক্টর এবং প্রযুক্তিগত সক্ষমতা চীনকে সবসময়ই আকর্ষণ করে। তবে মেধাপাচার এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে তাইওয়ান কর্তৃপক্ষ এখন চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

Tags: ওয়ানপ্লাস

এই বিভাগ থেকে আরও পড়ুন

পূজায় প্রিয়জনকে কোন গ্যাজেট উপহার দেবেন
প্রযুক্তি সংবাদ

পূজায় প্রিয়জনকে কোন গ্যাজেট উপহার দেবেন

গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে আদেশ
প্রযুক্তি সংবাদ

গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে আদেশ

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার ‘এল কাপিতান’
প্রযুক্তি সংবাদ

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার ‘এল কাপিতান’

ল্যাপটপ বেশি কিনছেন ক্রেতারা
নির্বাচিত

ল্যাপটপ বেশি কিনছেন ক্রেতারা

আইফোন ১৫ বিক্রি বৃদ্ধির প্রত্যাশা অ্যাপলের
নির্বাচিত

আইফোন ১৫ বিক্রি বৃদ্ধির প্রত্যাশা অ্যাপলের

সীতাকুণ্ডের আগুন নেভাতে প্রথমবারের মতো হাইটেক রোবট ব্যবহার
প্রযুক্তি সংবাদ

সীতাকুণ্ডের আগুন নেভাতে প্রথমবারের মতো হাইটেক রোবট ব্যবহার

Load More

ট্রেন্ডিং টপিক

মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ডের প্রাথমিক ইউনিট সাবস্ক্রিপশন সম্পন্ন
অর্থ ও বাণিজ্য

মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ডের প্রাথমিক ইউনিট সাবস্ক্রিপশন সম্পন্ন

গুগল ফিটবিট এয়ার: ডিসপ্লেবিহীন ফিটনেস ট্র্যাকার বাজারে এলো
প্রযুক্তি বাজার

গুগল ফিটবিট এয়ার: ডিসপ্লেবিহীন ফিটনেস ট্র্যাকার বাজারে এলো

ইনফিনিক্স হট ৭০ স্মার্টফোনে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স ও মজবুত ডিজাইনের নিশ্চয়তা
নির্বাচিত

ইনফিনিক্স হট ৭০ স্মার্টফোনে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স ও মজবুত ডিজাইনের নিশ্চয়তা

প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট কেনার পরামর্শ রেল কর্তৃপক্ষের
প্রযুক্তি সংবাদ

প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট কেনার পরামর্শ রেল কর্তৃপক্ষের

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

এনভিডিয়ার এইচ২০০ চিপ কেনার জন্য চীনের ১০টি প্রতিষ্ঠানকে...

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix