Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কিস্তিতে স্মার্টফোন কিনতে ঋণ দিচ্ছে পামপে: লক্ষ্য প্রান্তিক জনগোষ্ঠী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 29 January 2026
শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

কম দামে স্মার্টফোন মানুষের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর টেলিকম ও আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। ছবি: রোহান

Share on FacebookShare on Twitter

দেশের কম আয়ের মানুষকে স্মার্টফোন কিনতে ঋণ দেওয়ার বিশেষ উদ্যোগ নিয়েছে বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান পামপে লিমিটেড। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠানটি টেকনো, ইনফিনিক্স ও আইটেল ব্র্যান্ডের স্মার্টফোন কেনার জন্য এই ঋণ সুবিধা দিচ্ছে। ডিজিটাল বিভাজন কমিয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে ডিজিটাল অর্থনীতির মূলধারায় আনতেই এই পরীক্ষামূলক (পাইলট) কার্যক্রম শুরু হয়েছে।

পামপে সরাসরি গ্রাহককে নগদ টাকা দেবে না। এর পরিবর্তে নির্ধারিত ব্র্যান্ডের ফোন কিনে দেবে তারা। গ্রাহককে শুরুতে ফোনের মোট দামের ১৫ শতাংশ অর্থ পরিশোধ করতে হবে। বাকি টাকা পরিশোধের জন্য পাওয়া যাবে সর্বোচ্চ ৯ মাস সময়। তবে এই ঋণের ওপর প্রতি মাসে ২ শতাংশ হারে সুদ দিতে হবে।

ঋণ পাওয়ার শর্তাবলী:

আগ্রহী গ্রাহককে নিজের জাতীয় পরিচয়পত্র (NID) জমা দিতে হবে।

একজন গ্যারান্টার বা জামিনদাতার জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হবে।

সারা দেশে পামপে নির্ধারিত প্রায় সাড়ে তিন হাজার মোবাইল বিক্রয়কেন্দ্র থেকে ফোন কিনতে হবে।

পামপে অ্যাপের মাধ্যমেও এই ঋণের আবেদন করার সুযোগ রয়েছে।

এই ঋণ ব্যবস্থার একটি বিশেষ দিক হলো এর ডিজিটাল নিরাপত্তা। গ্রাহক যদি সময়মতো কিস্তি পরিশোধ না করেন, তবে প্রথমে ফোনে খুদে বার্তা (SMS) পাঠানো হবে। এরপর বিশেষ সতর্কবার্তা পাঠানো হবে। এতেও কাজ না হলে উন্নত প্রযুক্তির মাধ্যমে ফোনটি ধীরে ধীরে নিষ্ক্রিয় করে দেওয়া হবে, যাতে কিস্তি শোধ না করা পর্যন্ত সেটি আর ব্যবহার করা না যায়।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রান্তিক মানুষের মধ্যে আর্থিক সেবা পৌঁছানোর প্রধান মাধ্যম হলো স্মার্টফোন। পামপের এই মডেলটি এক বছরের জন্য পরীক্ষামূলকভাবে চালানোর অনুমোদন দেওয়া হয়েছে। প্রথম তিন মাসে ১০ হাজার ডিভাইস বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এই পুরো কার্যক্রমের সমন্বয়কের ভূমিকা পালন করবে।

অনুমোদনপত্রে বলা হয়েছে, এই স্মার্টফোনগুলোতে এমএফএস অ্যাপ (বিকাশ, নগদ ইত্যাদি), ব্যাংকিং অ্যাপ এবং ফেসবুক-ইউটিউবের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলো নিরবচ্ছিন্নভাবে চলার উপযোগী হতে হবে।

পামপে লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুন জেং ইথান বলেন, “এই যুগান্তকারী পাইলট প্রোগ্রামটি ডিজিটাল বিভাজন কমাতে কার্যকর ভূমিকা রাখবে। আমরা আশাবাদী, এই উদ্যোগ মানুষের যোগাযোগ, লেনদেন ও শেখার ধরনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং জীবনযাত্রার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।”

উল্লেখ্য, পামপে নাইজেরিয়ার সবচেয়ে বড় ডিজিটাল ব্যাংক। ২০২৪ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করার পর তারা মোবাইল অপারেটরদের সঙ্গে মিলে এই সেবা দেওয়ার প্রস্তুতি নেয় এবং সবশেষে বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

এশিয়া প্যাসিফিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশে হুয়াওয়ের বিশেষ প্রোগ্রাম
নির্বাচিত

এশিয়া প্যাসিফিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশে হুয়াওয়ের বিশেষ প্রোগ্রাম

ফেসবুকের স্বীকৃতি পেল ম্যাগনিটো
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের স্বীকৃতি পেল ম্যাগনিটো

শাওমির ৮ জিবি র‌্যামের নতুন ফোন
নির্বাচিত

শাওমির ৮ জিবি র‌্যামের নতুন ফোন

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার চাঁপাইনবাবগঞ্জে
প্রযুক্তি সংবাদ

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার চাঁপাইনবাবগঞ্জে

৮,০০০ এমএএইচ ব্যাটারি ও মিলিটারি-গ্রেড সুরক্ষা, রিয়েলমি পি৪আর কেমন?
নির্বাচিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি ও মিলিটারি-গ্রেড সুরক্ষা, রিয়েলমি পি৪আর কেমন?

মোবাইল টাওয়ার থেকে ওয়াইফাই চালুর পরীক্ষা সফল
টেলিকম

তিন মাসে সাড়ে ৫শ’ মোবাইল টাওয়ার না বানালে জরিমানা: বিটিআরসি

Load More

ট্রেন্ডিং টপিক

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান
প্রযুক্তি বাজার

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!
ই-কমার্স

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন, ক্লাস বর্জন শিক্ষার্থীদের
সোশ্যাল মিডিয়া

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন, ক্লাস বর্জন শিক্ষার্থীদের

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পুরোনো ভবনের...

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 January 2026

কিস্তিতে স্মার্টফোন কিনতে ঋণ দিচ্ছে পামপে: লক্ষ্য প্রান্তিক জনগোষ্ঠী

Techzoom.TV |
TechzoomTV