Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-গভর্নেন্স ব্যবস্থা উন্নয়নে এটুআই ও গাম্বিয়ার সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 29 January 2026
ই-গভর্নেন্স ব্যবস্থা উন্নয়নে এটুআই ও গাম্বিয়ার সমঝোতা স্মারক সই
Share on FacebookShare on Twitter

আইসিটি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম এবং গাম্বিয়ার দুটি প্রতিষ্ঠান—মিনিস্ট্রি অব পাবলিক সার্ভিস, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, পলিসি কো-অর্ডিনেশন অ্যান্ড ডেলিভারি ও মিনিস্ট্রি অব কমিউনিকেশনস অ্যান্ড ডিজিটাল ইকোনমি আজ তথ্যপ্রযুক্তি ও ই-গভর্নেন্স সহযোগিতা সম্প্রসারণে তিনপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। গত বছর গাম্বিয়া বাংলাদেশের মাইগভ প্ল্যাটফর্ম গ্রহণের মধ্য দিয়ে যে অংশীদারিত্বের সূচনা হয়েছিল, এই চুক্তির মাধ্যমে তা আরও এগিয়ে নেওয়া হলো।

ঢাকার একটি হোটেলে আয়োজিত এই স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহা: আব্দুর রফিক, হেড অফ প্রোগ্রাম ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিমসহ এটুআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অন্যদিকে, গাম্বিয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিনিস্ট্রি অব পাবলিক সার্ভিস-এর স্থায়ী সচিব পাতেহ জাহ। প্রতিনিধিদলে প্রেসিডেন্ট কার্যালয়, পাবলিক সার্ভিস মন্ত্রণালয়, যোগাযোগ ও ডিজিটাল অর্থনীতি মন্ত্রণালয়, ন্যাশনাল রেকর্ডস সার্ভিস, গাম্বিয়া আইসিটি এজেন্সি, অ্যাকাউন্ট্যান্ট জেনারেলস ডিপার্টমেন্ট, সেন্ট্রাল ব্যাংক অব দ্য গাম্বিয়া এবং পাবলিক ইউটিলিটিজ রেগুলেটরি অথরিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, দুই দেশের এই উদ্যোগ ‘গ্লোবাল সাউথ’ভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার একটি কার্যকর দৃষ্টান্ত স্থাপন করবে। জনবান্ধব জনসেবা প্রদানে উপযোগী সল্যুশন গড়ে তোলার দিকে উভয় দেশই এগিয়েছে যা সাধুবাদ পাওয়ার দাবি রাখে।

আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী নাগরিক অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দিয়ে বলেন, “ডিজিটাল সিস্টেমের গুরুত্ব তখনই পায় যখন তা সেবা পাওয়াকে সহজ করে। প্রক্রিয়ার শেষে নাগরিক কী পাচ্ছেন, কত দ্রুত, কত সহজভাবে এবং কতটা ন্যায্যভাবে সেবা দেওয়া হচ্ছে; সেই বিষয়গুলোতে আমাদের গুরুত্ব দিতে হবে।”

মোহাঃ আব্দুর রফিক বলেন, এই সহযোগিতা ইতোমধ্যে প্রমাণ করেছে বাংলাদেশে উদ্ভাবিত ডিজিটাল সমাধান অন্যান্য দেশের বাস্তবতায়ও কার্যকরভাবে প্রয়োগ করা সম্ভব। গত বছর গাম্বিয়ায় মাইগভ সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে আমাদের ই-গভার্নেন্স সেবাগুলো বিশ্বব্যাপী অভিযোজনক্ষমতা স্পষ্ট হয়েছে। নতুন এই সমঝোতার লক্ষ্য একটি প্ল্যাটফর্মে সীমিত না থেকে, সেবা প্রদান আরও শক্তিশালী করতে বাংলাদেশি আরও সমাধান ও পদ্ধতি যুক্ত করা।”

আব্দুল্লাহ আল ফাহিম বলেন, “আমাদের জনবান্ধব ডিজিটাল সেবাগুলোকে বিশ্বের অন্যান্য দেশের জন্য কীভাবে আরও কার্যকর ও উপকারী করা যায় এ নিয়ে এটুআই কাজ করছে। গাম্বিয়ার সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে দুই দেশের জনগণই একে অপরের অভিজ্ঞতা থেকে উপকৃত হবে বলে আমরা আশা করি।”

গাম্বিয়ার স্থায়ী সচিব পাতেহ জাহ বলেন, তাদের সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশের অভিজ্ঞতা থেকে সরাসরি শেখা। তিনি বলেন, “আমরা বাংলাদেশে দেখতে এসেছি কাজ কীভাবে হয়, ই-গভর্নেন্স সিস্টেম কীভাবে তৈরি, পরিচালিত হয়, আর কীভাবে এগুলো মানুষের কাজে লাগে। এই এমওইউ আমাদের শেখার এই ধারাকে কাঠামোবদ্ধ করবে এবং দেশে ফিরে তা বাস্তব উন্নয়নে রূপ দিতে সহায়তা করবে।”

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সমঝোতা স্মারকটি উভয় দেশের ভিন্ন অগ্রাধিকারকে বিবেচনায় রাখলেও কেন্দ্রবিন্দুতে থাকবে জনসেবা প্রদান। বাংলাদেশের জন্য এটি সরকার-থেকে-সরকার সহযোগিতার মাধ্যমে দেশীয় উদ্ভাবিত জনসেবা প্রযুক্তি ও বাস্তবায়ন অভিজ্ঞতা আন্তর্জাতিক পরিসরে নিয়ে যাওয়ার উদ্যোগকে আরও জোরদার করবে। অন্যদিকে গাম্বিয়ার লক্ষ্য হলো কাগজপত্রনির্ভরতা কমিয়ে, দপ্তরে দপ্তরে ঘোরাঘুরি ও সময় অপচয় হ্রাস করে নিয়মিত আবেদন ও অনুমোদন প্রক্রিয়াকে সহজতর ডিজিটাল ধারায় নিয়ে আসা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-গভর্নেন্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঝুঁকিতে আছে ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

ঝুঁকিতে আছে ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন

আসছে ওয়াইফাই ৬ সংস্করণ, গতিতে ছাড়িয়ে যাবে সবাইকে
প্রযুক্তি সংবাদ

আসছে ওয়াইফাই ৬ সংস্করণ, গতিতে ছাড়িয়ে যাবে সবাইকে

আইফোন কিনতে নিজের ৮ মাসের সন্তানকে বিক্রি
নির্বাচিত

আইফোন কিনতে নিজের ৮ মাসের সন্তানকে বিক্রি

২০৩০ সালে বৈশ্বিক সেমিকন্ডাক্টরের বাজার ১.৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছবে
প্রযুক্তি বাজার

২০৩০ সালে বৈশ্বিক সেমিকন্ডাক্টরের বাজার ১.৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছবে

৫জি হচ্ছে শিল্প বিপ্লব ফোর পয়েন্ট জিরোর মহাসড়ক: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

৫জি হচ্ছে শিল্প বিপ্লব ফোর পয়েন্ট জিরোর মহাসড়ক: মোস্তাফা জব্বার

সেরা পাঠাও হিরোদের সাথে ঈদ উপহার বিমিনয়
ই-কমার্স

সেরা পাঠাও হিরোদের সাথে ঈদ উপহার বিমিনয়

Load More

ট্রেন্ডিং টপিক

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
নির্বাচিত

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

প্রতিষ্ঠানে অনুমোদনহীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের ব্যবহার শনাক্ত...

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 January 2026

ই-গভর্নেন্স ব্যবস্থা উন্নয়নে এটুআই ও গাম্বিয়ার সমঝোতা স্মারক সই

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix