Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শেষ দিনে ছাড়ের বন্যা, ক্রেতায় মুখর ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 31 January 2026
শেষ দিনে ছাড়ের বন্যা, ক্রেতায় মুখর ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপো
Share on FacebookShare on Twitter

মেলার শেষ দিনে অফার আর ছাড়ে আরও জম জমাট ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপো। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই প্রদর্শনীর শেষ দিনে বিক্রেতা ও ক্রেতা-উভয়ের মধ্যেই দেখা গেছে বাড়তি প্রাণচাঞ্চল্য। শেষ দিনের সুযোগ কাজে লাগাতে বেশিরভাগ প্রতিষ্ঠান তাদের পণ্যে সর্বোচ্চ ছাড় ও আকর্ষণীয় উপহারের ঘোষণা দিয়েছে।

ক্রেতাদের বিশেষ আগ্রহের কারণে অনেক প্রতিষ্ঠান ব্র্যান্ডিংয়ের উদ্দেশ্যে পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। আজকের বিশেষ অফারের মধ্যে টেকনোর ‘ক্যামন ৩০ প্রিমিয়াম’ স্মার্টফোনে দেওয়া হচ্ছে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়। পাশাপাশি টেকনোর সব মোবাইল ফোনে ছাড়ের হার বাড়িয়ে ১০ শতাংশ পর্যন্ত করা হয়েছে এবং থাকছে ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত সমমূল্যের নিশ্চিত উপহার। সিম্ফনিও হেলিও সিরিজের ফোনে ছাড় দেওয়া হচ্ছে ৬ থেকে ৭ শতাংশ পর্যন্ত। ব্র্যান্ডভেদে এসব ফোনের সঙ্গে মগ, টি-শার্ট ও চাবির রিং উপহার হিসেবে দেওয়া হচ্ছে। অনারের সব ফোনের সঙ্গেও থাকছে নেকব্যান্ড, মগ ও টি-শার্টসহ বিভিন্ন উপহার।

ল্যাপটপ ও কম্পিউটার পণ্যে ছাড় দিয়েছে এসার। প্রতিষ্ঠানটি তাদের গেমিং ল্যাপটপের সঙ্গে মনিটর ফ্রি দিচ্ছে। পাশাপাশি প্রিমিয়াম সেগমেন্টের পণ্যের জন্য রয়েছে বিশেষ উপহার বক্স। সেভেনটেক তাদের রেড ড্রাগন মেকানিক্যাল কিবোর্ডে ছাড় ১০ শতাংশ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত করেছে। গ্লোবাল ব্র্যান্ড লেক্সারের মেমরি ডিভাইসে ছাড়ের হার ৫ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। ফিলিপসের মনিটরে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড়ের পাশাপাশি থাকছে টি-শার্ট উপহার।

অন্যান্য ডিভাইসের মধ্যে স্মার্ট ব্র্যান্ডের রিকো প্রোডাকশন প্রিন্টারে দেওয়া হচ্ছে ১ লাখ টাকা পর্যন্ত ছাড়। আইএম সিরিজের প্রিন্টারে সর্বোচ্চ ১০ হাজার টাকা এবং এম সিরিজের প্রিন্টারে ৫ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। টেকটাইম তাদের রেসি ব্র্যান্ডের পাওয়ার ব্যাংকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, মেলার মাধ্যমে তাদের লক্ষ্য পণ্য আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া।

 

এছাড়া ওরাইমোর বিভিন্ন গ্যাজেটে ছাড়ের পরিমাণ বাড়িয়ে ২০ শতাংশ পর্যন্ত করা হয়েছে। ডিএক্স গ্রুপ তাদের আইমা ই-বাইকে ছাড়ের হার বাড়িয়ে ৭.৫ শতাংশ পর্যন্ত করেছে। গ্লোবাল ব্র্যান্ড ব্লিসব্যান্ড গ্যাজেটে ছাড় দেওয়া হচ্ছে ১৫ শতাংশ পর্যন্ত। বিশেষ করে বয়াটা ব্র্যান্ডে ৩০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টের পাশাপাশি থাকছে গিভঅ্যাওয়ে এবং ফেসবুক পেজে লাইক ও ফলোয়ারদের জন্য র‍্যাফেল ড্র’র ঘোষণা।

মেলার শেষ দিন উপলক্ষে সকাল থেকেই মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে আজ রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইনোভেশন এক্সপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকে মোবাইল নম্বর ও ছবি দিতেই হবে
নির্বাচিত

ফেসবুকে মোবাইল নম্বর ও ছবি দিতেই হবে

স্মার্টফোন বাজারে ৮৬৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করল অপো
নির্বাচিত

শীর্ষ পাঁচে অপো

দেশের পেট্রোল পাম্পগুলো যেকোনো সময় বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা
অটোমোবাইল

দেশের পেট্রোল পাম্পগুলো যেকোনো সময় বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা

কাউকে আনফলো করতে ফেসবুকের নতুন অপশন
নির্বাচিত

কাউকে আনফলো করতে ফেসবুকের নতুন অপশন

দারাজ এ পণ্য কেনার সময় কিভাবে বিকাশ পেমেন্ট করবেন?
নির্বাচিত

দারাজ এ পণ্য কেনার সময় কিভাবে বিকাশ পেমেন্ট করবেন?

এইচপি ল্যাপটপ কিনলেই মিলবে ট্রাভেল ব্যাগ
ছাড় ও অফার

এইচপি ল্যাপটপ কিনলেই মিলবে ট্রাভেল ব্যাগ

Load More

ট্রেন্ডিং টপিক

গ্রামীণফোন
টেলিকম

কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স’র জন্য গোল্ড জিতল গ্রামীণফোন

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন
প্রযুক্তি বাজার

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

বাংলাদেশে তৈরি থাপ্পড়ম্যান ব্রাউজার গেমের ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতা
প্রযুক্তি সংবাদ

ব্রাউজার গেমে দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ

এআই ডেস্কটপ আনল এমএসআই
প্রযুক্তি বাজার

এআই ডেস্কটপ আনল এমএসআই

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা
প্রযুক্তি সংবাদ

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তারহীন উচ্চগতির ইন্টারনেট এবং নাগরিকবান্ধব...

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 January 2026

শেষ দিনে ছাড়ের বন্যা, ক্রেতায় মুখর ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপো

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix