Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কবে আসবে ওয়াইফাই ৮, এর গতিইবা কত?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 2 February 2026
রাউটারের ওয়াইফাই স্পিড বাড়াবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

বাড়িতে ইন্টারনেট ও সব ডিভাইসের মধ্যে সংযোগকারী হিসেবে ওয়াইফাই রাউটার খুব গুরুত্বপূর্ণ। অথচ স্মার্টফোন, টিভি বা ল্যাপটপ নিয়ে মানুষ যতটা মাতামাতি করেন রাউটার নিয়ে ততটা করেন না। রাউটারটি ঘরের এক কোণে অবহেলিতভাবেই পড়ে থাকে।

আমেরিকান বিজ্ঞান ও প্রযুক্তি ম্যাগাজিন পপুলার মেকানিক্স প্রতিবেদনে লিখেছে, সাধারণত নতুন সংস্করণ মানেই মানুষ ধরে নেন ইন্টারনেটের গতি রকেটের মতো বেড়ে যাবে। তবে মানুষের সেই চিরচেনা ধারণা বদলে দিতে আসছে ওয়াইফাই ৮, যা ব্যবহারকারীকে আগের চেয়ে বেশি গতি দেবে না। তবে ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাকে করে তুলবে আরও মসৃণ ও স্মার্ট।

ওয়াইফাই ৮-এর মূল লক্ষ্য, একইসঙ্গে অনেকগুলো ডিভাইসে ইন্টারনেট ব্যবহারের সক্ষমতা বাড়ানো। ফলে ইন্টারনেটের সর্বোচ্চ গতির বিষয়টি আসলে বাস্তবে অনুভব করতে পারবেন ব্যবহারকারীরা। তবে সেজন্য একটু ধৈর্য ধরতে হবে। কারণ এখনও বাজারে ওয়াইফাই ৮ রাউটার আসেনি। ফলে তা এখনই কেনা সম্ভব নয়।

প্রতিবার ওয়াইফাইয়ের নতুন কোনো সংস্করণ আসার পরই তা বাড়ির সব ডিভাইসের পারফরম্যান্স এক লাফে বাড়িয়ে দেয়। একটি ভালো রাউটার ছাড়া ইন্টারনেটে সংযোগ থাকা বিভিন্ন ডিভাইস কাজ করতে পারে না। ভালো রাউটারের কাজ হচ্ছে, একইসঙ্গে অনেক তথ্য আদান-প্রদানের পথ সামলানো ও পর্যাপ্ত গতি ধরে রাখা।

পাশাপাশি দেয়াল, আসবাবপত্র বা বৈদ্যুতিক যন্ত্রপাতির কারণে সিগনালে যে বাধা তৈরি হয় তা কাটিয়ে নির্ভরযোগ্য এক সংযোগ নিশ্চিত করাও এর কাজ।

অতীতের বেশিরভাগ ওয়াইফাইয়ের ক্ষেত্রে ইন্টারনেটের সর্বোচ্চ গতি বা ডেটা আদান-প্রদানের হার বাড়ানোর দিকেই নজর দিয়েছে। বিষয়টিকে এভাবে কল্পনা করা যেতে পারে, কেউ একটি স্ট্র দিয়ে মিল্কশেক খাচ্ছেন এবং প্রতিবার নতুন সংস্করণে স্ট্রটি আগের চেয়ে আরও বেশি চওড়া বা মোটা হচ্ছে, যাতে একবারে বেশি পরিমাণ শেক মুখে আসে।

ওয়াইফাই ৮-এর বিশেষত্ব হচ্ছে তা ওয়াইফাই ৭-এর সর্বোচ্চ গতিকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেনি। ওয়াইফাই ৭-এর গতি প্রতি সেকেন্ডে ৪৬ গিগাবিটস।

২০২৬ সালের শুরুর দিকে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি মেলা ‘সিইএস’-এ ওয়াইফাই ৮ দেখিয়েছে তাইওয়ানভিত্তিক বহুজাতিক হার্ডওয়্যার নির্মাতা কোম্পানি আসুস।

ওই সময় কোম্পানিটি বলেছিল, ওয়াইফাই ৮ ল্যাগ কমানোর পাশাপাশি ‘নির্ভরযোগ্য সংযোগ ও ডিভাইসগুলোর মধ্যে বুদ্ধিমান সমন্বয়কে’ বেশি গুরুত্ব দিচ্ছে।

সহজ কথায়, নতুন এ প্রযুক্তিটি মূলত অনেক ডিভাইসকে একসঙ্গে সামলানোর জন্য তৈরি করেছে কোম্পানিটি। ওয়াইফাই ৭-এর তুলনায় ল্যাপটপ বা স্মার্টফোনের মতো ডিভাইসে দ্বিগুণ ভালো পারফরম্যান্স এবং বিভিন্ন স্মার্ট হোম গ্যাজেটের জন্যও দ্বিগুণ ব্যান্ডউইথ নিশ্চিত করবে ওয়াইফাই ৮।

এ ছাড়া, এর মাধ্যমে গেইমিং বা ভিডিও কলের ক্ষেত্রে ল্যাগ প্রায় ছয় ভাগের এক ভাগে নেমে আসবে। আসুসের মতে, রাউটারের ডেটা ব্যবহারের সময় অনেক ডিভাইস যখন একসঙ্গে চাপ তৈরি করে তখন ওয়াইফাই ৮ সেগুলোকে আরও ভালোভাবে সামলাতে পারবে।

যে কোনো নতুন ওয়াইফাই আসার সঙ্গে সঙ্গেই তা কেনার জন্য দোকানে দৌড়াতে হবে না। প্রথমত, গ্রাহকরা চাইলেও এখন এটি কিনতে পারবেন না। বর্তমানে বাজারে কোনো ওয়াইফাই ৮ রাউটার নেই।

কারণ, ২০২৮ সালের আগে ওয়াইফাই ৮ বাজারে আনার নিয়মকানুন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করবে না মার্কিন ‘ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স’ বা আইইই।

দ্বিতীয়ত, গ্রাহকদের কাছে থাকা বর্তমান রাউটারটি আরও অনেক বছর অনায়াসে কাজ করবে। পুরানো ওয়াইফাই প্রযুক্তি হুট করে অকেজো হয়ে যায় না এবং এসব রাউটার সাধারণত অনেক দিন টেকে।

পুরানো রাউটার নষ্ট হয় বলে সাধারণত কেউ তা পরিবর্তন করে না মানুষ, বরং নতুন রাউটার কেবল তখনই কেনেন যখন তাদের আরও বেশি গতির প্রয়োজন হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়াইফাই ৮

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগল থেকে আয়ের ৪ উপায়
কিভাবে করবেন

গুগল থেকে আয়ের ৪ উপায়

অপেরা ব্রাউজারেই কেনা যাচ্ছে ক্রিপ্টোকারেন্সি
প্রযুক্তি সংবাদ

অপেরা ব্রাউজারেই কেনা যাচ্ছে ক্রিপ্টোকারেন্সি

গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

ইউক্রেনে গুগল ম্যাপের লাইভ আপডেট বন্ধ ঘোষণা

টিকটক বিক্রি নিয়ে চীনের সঙ্গে আলোচনায় ট্রাম্প
নির্বাচিত

টিকটক বিক্রি নিয়ে চীনের সঙ্গে আলোচনায় ট্রাম্প

চীনে দুঃসময় কাটিয়ে উঠছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

চীনে দুঃসময় কাটিয়ে উঠছে অ্যাপল

ফাইভজির বিকাশে অ্যাপল নকিয়ার নতুন পেটেন্ট চুক্তি
নির্বাচিত

ফাইভজির বিকাশে অ্যাপল নকিয়ার নতুন পেটেন্ট চুক্তি

Load More

ট্রেন্ডিং টপিক

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের
প্রযুক্তি সংবাদ

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?
প্রযুক্তি সংবাদ

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল
নির্বাচিত

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ
ই-কমার্স

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

দীর্ঘ সাত মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর...

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 February 2026

কবে আসবে ওয়াইফাই ৮, এর গতিইবা কত?

Techzoom.TV |
TechzoomTV