Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নভেম্বরে আসছে ‘জিটিএ সিক্স’, শিগগিরই প্রচারে নামছে রকস্টার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
নভেম্বরে আসছে ‘জিটিএ সিক্স’, শিগগিরই প্রচারে নামছে রকস্টার
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে গেমারদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। রকস্টার গেমসের বহুল আলোচিত ওপেন-ওয়ার্ল্ড গেম ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ (জিটিএ সিক্স) প্রকাশের তারিখ চূড়ান্ত করেছে মূল কোম্পানি টেক-টু ইন্টারঅ্যাক্টিভ। চলতি সপ্তাহে কোম্পানির ত্রৈমাসিক আয় সংক্রান্ত এক সভায় জানানো হয়, ২০২৬ সালের ১৯ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে গেমটি।

জিটিএ সিক্সের মুক্তির তারিখ পেছানো নিয়ে গত কয়েক মাসে ধরেই নতুন করে গুঞ্জন শুরু হয়। প্রযুক্তি সাংবাদিক জেসন শ্রায়ার এক প্রতিবেদনে জানান, রকস্টার গেমসের অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী গেমটি এখনো ‘কনটেন্ট কমপ্লিট’ বা সম্পূর্ণ তৈরি নয়। অর্থাৎ গেমের সব মিশন বা লেভেলের কাজ এখনো শেষ হয়নি।

প্রতিবেদন বলছে, জিটিএ সিক্স কেবল গেম জগত নয়, বরং পুরো বিনোদন খাতের রূপ বদলে দেবে। টেক-টু-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্ট্রস জেলনিক জানান, ২০২৭ অর্থবছরে কোম্পানিটি আয়ের ক্ষেত্রে সর্বকালীন রেকর্ড গড়তে যাচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের বর্তমান ব্যবসাগুলোর ধারাবাহিক সাফল্য এবং আগামী ১৯ নভেম্বর বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড থেফট অটো সিক্সের মুক্তির হাত ধরে আমরা ২০২৭ অর্থবছরে নিট আয়ের ক্ষেত্রে রেকর্ড গড়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।’

জিটিএ সিক্সের মুক্তির তারিখ এ নিয়ে বহুবার পিছিয়েছে। এর আগে মুক্তির তারিখ বলা হয়েছিল ২০২৬ সালের ২৬ মে। গেমটির এ সংস্করণ নিয়ে ২০২৩ সালের ডিসেম্বরে প্রথম ঘোষণা দিয়েছিল কোম্পানিটি। তখন প্রকাশিত ট্রেলারটি ইউটিউবে ২৬ কোটি ৮০ লাখের বেশি বার দেখা হয়েছিল। সে সময় গেমটি ২০২৫ সালে প্রকাশের কথা জানানো হলেও নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। পরের বছর মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভের আর্থিক প্রতিবেদনে বলা হয়, গেমটি মুক্তি পাবে ২০২৫ সালের শেষ ভাগে। কিন্তু গত বছরের মে মাসে রকস্টার নতুন ঘোষণা দিয়েছে যে জিটিএ সিক্স প্রকাশ পাবে ২০২৬ সালের মে মাসে।

সাধারণত রকস্টার গেমস তাদের প্রকল্পের কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করে না। গত বছরের মে মাসে গেমটির দ্বিতীয় ট্রেইলার প্রকাশের পর থেকে দীর্ঘ সময় ধরে জিটিএ সিক্স নিয়ে কোনো নতুন তথ্য বা ছবি শেয়ার করেনি স্টুডিওটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: জিটিএ সিক্সরকস্টার

এই বিভাগ থেকে আরও পড়ুন

সহকর্মীদের খুঁজে পেতে পিপল সার্চ ফিচার আনল গুগল ওয়ার্কস্পেস
নির্বাচিত

সহকর্মীদের খুঁজে পেতে পিপল সার্চ ফিচার আনল গুগল ওয়ার্কস্পেস

পুরনো চ্যাট রেখেও হোয়াটসঅ্যাপ নম্বর বদলাবেন যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হোয়াটসঅ্যাপের ৫ অজানা ফিচার জানুন

মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

রোগের কারণ শনাক্তে গুগল ডিপমাইন্ডের নতুন এআই টুল
নির্বাচিত

রোগের কারণ শনাক্তে গুগল ডিপমাইন্ডের নতুন এআই টুল

ইউরোপে আসছে শাওমির ১৩ প্রো
নির্বাচিত

নতুন কোনো আপডেট দিবে না শাওমি

আধুনিক বাংলাদেশের স্থপতি শেখ হাসিনার দারিদ্র বিমোচন মডেল
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

Load More

ট্রেন্ডিং টপিক

শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ গুগলের এআই সার্চ
প্রযুক্তি সংবাদ

শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ গুগলের এআই সার্চ

স্পেন বনাম আর্জেন্টিনা: পরিসংখ্যানে এগিয়ে কে?
বিবিধ

স্পেন বনাম আর্জেন্টিনা: পরিসংখ্যানে এগিয়ে কে?

এক্স ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে প্রতারকদের নতুন কৌশল
প্রযুক্তি সংবাদ

এক্স ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে প্রতারকদের নতুন কৌশল

যন্তর মন্তরে নতুন করে সংঘর্ষ, বন্ধ ইন্টারনেট সেবা
বিবিধ

যন্তর মন্তরে নতুন করে সংঘর্ষ, বন্ধ ইন্টারনেট সেবা

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?
প্রযুক্তি সংবাদ

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?

আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে হুয়াওয়ের জনপ্রিয় ‘ওয়াচ ফিট’...

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ ফেব্রুয়ারি ২০২৬

নভেম্বরে আসছে ‘জিটিএ সিক্স’, শিগগিরই প্রচারে নামছে রকস্টার

Techzoom.TV |
TechzoomTV