Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল নয়, টিভিতে ইউটিউব দেখে অধিকাংশ ব্যবহারকারী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
মোবাইল নয়, টিভিতে ইউটিউব দেখে অধিকাংশ ব্যবহারকারী
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের ইউটিউব ব্যবহারকারীরা মোবাইলের তুলনায় কানেক্টেড টিভি সেটে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে বলে এক পরিসংখ্যানে জানিয়েছে স্ট্রিমিং জায়ান্টটি। ২০২৫ সালে ইউটিউবের ২০ বছর পূর্তি উপলক্ষে কোম্পানিটির নির্বাহী পরিচালক (সিইও) নীল মোহনের একটি বার্ষিক চিঠিতে এ তথ্য তুলে ধরা হয়।

মোহন বলেন, ‘‌টিভি ব্যবহার করলেও বিশ্বব্যাপী মানুষ ইউটিউবের মতো আধুনিক ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে ভিডিও দেখছে, যা পুরনো কেবল টিভির মতো নয়।’

তবে তিনি উল্লেখ করেন, ইউটিউব শর্টস যখন টিভিতে দেখা হয় তখনো তা মোবাইল স্ক্রিনের মতোই (উল্লম্ব) দেখা যায়। এ বিষয়ে তিনি কনটেন্ট নির্মাতাদের প্রতি মোবাইল ডিভাইস ও বড় পর্দা উভয়ের জন্যই কনটেন্ট তৈরির ওপর গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন।

এ লক্ষ্যে ইউটিউব সীমিত পরিসরে একটি নতুন ফিচারের পরীক্ষা চালাচ্ছে, যার নাম ‘ওয়াচ উইথ’ বলে জানান নীল মোহন। ফিচারটি নির্মাতাদের গেমস ও ইভেন্টের সময় তাদের নিজস্ব লাইভ মন্তব্য এবং রিয়েল-টাইম প্রতিক্রিয়া যোগ করার সুযোগ দেবে। এখন পর্যন্ত এ পরীক্ষা মূলত খেলাধুলার কনটেন্টকে ঘিরে থাকলেও ২০২৫ সালে এটি আরো সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

বার্ষিক চিঠিতে তিনি আরো উল্লেখ করেন, ইউটিউব বিজ্ঞাপন টুলসের ক্ষেত্র ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে, যেমন কিউআর কোড ও পজ স্ক্রিন বিজ্ঞাপন। এগুলো ভোক্তাদের মধ্যে ভালো সাড়া ফেলছে। মোহন আরো উল্লেখ করেন, ইউটিউব কনটেন্ট নির্মাতাদের টুল ও রিসোর্স সরবরাহের মাধ্যমে তাদের কনটেন্টভিত্তিক ব্যবসা গড়ে তুলতে সহায়তা করতে চায়। যদিও আয়ের সবচেয়ে সুস্পষ্ট উপায়গুলোর মধ্যে বিজ্ঞাপন একটি, তবে অন্য পদ্ধতিগুলোও সফল হয়েছে বলে জানান তিনি। উদাহরণস্বরূপ ২০২৪ সালে সর্বাধিক সফল চ্যানেলগুলোর অর্ধেকই ঐতিহ্যবাহী বিজ্ঞাপন বা ইউটিউব প্রিমিয়াম রেভিনিউ শেয়ারের বাইরে অন্য উৎস থেকেও বেশকিছুটা আয় করতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে কেনাকাটার ভিডিও ও সুপারিশভিত্তিক কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

কনটেন্টের ধারণা তৈরিতে নির্মাতাদের সহায়তার জন্য আরো টুল যোগ করার পরিকল্পনা করছে ইউটিউব, যেমন আরো ভালো থাম্বনেইল তৈরি করা। এছাড়া ইউটিউব এআই ব্যবহার করে ভিডিওগুলোকে বিভিন্ন ভাষায় ডাব করতে পারছে, যা সম্ভাব্য দর্শকসংখ্যা বাড়াচ্ছে।

ইউটিউব আরো উল্লেখ করছে যে এটি সৃজনশীল শিল্পের সঙ্গে একটি”পাইলট”প্রকল্পে কাজ করছে, যা প্রভাবশালী ব্যক্তিত্বদের (ইনফ্লুয়েন্সার) এবং তাদের কনটেন্টকে অসদুপায় ব্যবহারের হাত থেকে আরো ভালোভাবে সুরক্ষিত রাখতে সহায়তা করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইউটিউবইউটিউব চ্যানেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

মানুষের মতো দেখতে হলেও তিনি আসলে এআই মডেল
প্রযুক্তি সংবাদ

মানুষের মতো দেখতে হলেও তিনি আসলে এআই মডেল

শুরু হচ্ছে লাখ টাকার নারজো গেমিং চ্যাম্পিয়নশিপ
প্রযুক্তি সংবাদ

শুরু হচ্ছে লাখ টাকার নারজো গেমিং চ্যাম্পিয়নশিপ

খুব সহজেই স্মার্টফোনেই জেনে নিন আপনি প্রেগন্যান্ট কিনা
পাঁচমিশালি

খুব সহজেই স্মার্টফোনেই জেনে নিন আপনি প্রেগন্যান্ট কিনা

ফ্লাইট এক্সপার্ট
ই-কমার্স

ফ্লাইট এক্সপার্ট: গ্রামবাসীর কাছ থেকে কোটি টাকা হাতিয়েছেন এমডি

সব টাওয়ার বিক্রি করে দিচ্ছে রবি, নেপথ্যে ৩ কারণ
টেলিকম

সব টাওয়ার বিক্রি করে দিচ্ছে রবি, নেপথ্যে ৩ কারণ

তিন ফোনের দাম কমালো অপো
নির্বাচিত

তিন ফোনের দাম কমালো অপো

Load More

ট্রেন্ডিং টপিক

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

এজেন্টদের ওপর ‘অতিরিক্ত হস্তক্ষেপের’ অভিযোগ বিকাশ বিরুদ্ধে

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন
বিবিধ

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি সংবাদ

লেক ওন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’, ট্রাম্পের সিদ্ধান্তে গুগল ম্যাপসে পরিবর্তন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘ঘুস.সাইট’ কিশোর শাহেদের সঙ্গে সিটি প্রশাসকের বৈঠক
প্রযুক্তি সংবাদ

‘ঘুস.সাইট’ কিশোর শাহেদের সঙ্গে সিটি প্রশাসকের বৈঠক

ঘুস ও দুর্নীতির অভিযোগ সংগ্রহ এবং জনসচেতনতা তৈরির...

৪১২ একর সরকারি জমিতে গড়ে উঠবে সৌর বিদ্যুৎকেন্দ্র, থাকছে ব্যাটারি স্টোরেজ সুবিধাও

ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌর বিদ্যুৎতে ইউনিটপ্রতি মিলবে ১০.৫০ টাকা

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ ফেব্রুয়ারি ২০২৫

মোবাইল নয়, টিভিতে ইউটিউব দেখে অধিকাংশ ব্যবহারকারী

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix