Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সামাজিক যোগাযোগ মাধ্যমের ১৪৯ মিলিয়ন তথ্য ফাঁস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 5 February 2026
সামাজিক যোগাযোগ মাধ্যমের ১৪৯ মিলিয়ন তথ্য ফাঁস
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি ১৪৯ মিলিয়নের বেশি লগইন তথ্য একটি উন্মুক্ত সামাজিক যোগাযোগ পাওয়া গেছে। এর মধ্যে জি-মেইল, ফেসবুকসহ নানা জনপ্রিয় সেবার অ্যাকাউন্টের তথ্য রয়েছে।

তবে এটি গুগল বা মেটার সার্ভারে সরাসরি বড় ধরনের হ্যাক নয়। বরং ব্যবহারকারীদের ডিভাইসে ঢুকে পড়া ম্যালওয়্যারের মাধ্যমে ধীরে ধীরে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।

কীভাবে ফাঁস হলো তথ্য
সাইবার নিরাপত্তা গবেষক জেরেমায়া ফাওলার একটি ৯৬ গিগাবাইটের ডেটাবেজ খুঁজে পান। ডেটাবেজটি ছিল পুরোপুরি উন্মুক্ত। কোনো পাসওয়ার্ড বা এনক্রিপশন ছিল না। ইন্টারনেট সংযোগ থাকলেই যে কেউ এটি দেখতে পারত।

ডেটাবেজটিতে ছিল ই-মেইল ঠিকানা, ইউজারনেম, সরাসরি পাসওয়ার্ড এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটের লগইন লিংক। অর্থাৎ সাইবার অপরাধীদের জন্য এটি ছিল এক ধরনের প্রস্তুত তালিকা।

গবেষণায় দেখা গেছে, সবচেয়ে বেশি তথ্য ছিল ই-মেইল অ্যাকাউন্টের। আনুমানিক হিসাবে- জি-মেইল ৪৮ মিলিয়ন, ফেসবুক ১৭ মিলিয়ন, ইনস্টাগ্রাম ৬.৫ মিলিয়ন, ইয়াহু মেইল ৪ মিলিয়ন, নেটফ্লিক্স ৩.৪ মিলিয়ন, আউটলুক ১.৫ মিলিয়ন, আইক্লাউড মেইল ৯ লাখ, টিকটক ৭.৮ লাখ।

কেন ই-মেইল অ্যাকাউন্ট এত গুরুত্বপূর্ণ
একটি ই-মেইল অ্যাকাউন্টে ঢুকতে পারলে হ্যাকাররা শুধু মেইলই পড়ে না। তারা অন্য অ্যাকাউন্টও দখল করতে পারে। কারণ বেশির ভাগ সেবার পাসওয়ার্ড রিসেট লিংক ই-মেইলে যায়। ফলে ব্যাংক, সোশ্যাল মিডিয়া, এমনকি স্বাস্থ্যসেবা-সংক্রান্ত অ্যাকাউন্টও ঝুঁকিতে পড়ে। ব্যক্তিগত নথি, বিল, ভ্রমণের তথ্য— সবকিছু হাতছাড়া হতে পারে।

কীভাবে উন্মুক্ত হলো
এই তথ্য কোনো এক দিনে চুরি হয়নি। দীর্ঘ সময় ধরে বিভিন্ন ডিভাইসে ঢুকে পড়া ‘ইনফোস্টিলার’ ধরনের ম্যালওয়্যার এসব লগইন তথ্য সংগ্রহ করেছে।

এই ম্যালওয়্যার সাধারণত ছড়ায় ভুয়া সফটওয়্যার আপডেট, সন্দেহজনক ই-মেইল অ্যাটাচমেন্ট, ক্ষতিকর ব্রাউজার এক্সটেনশন বা বিভ্রান্তিকর অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে। ব্যবহারকারী যখন পাসওয়ার্ড টাইপ করেন বা ব্রাউজারে সেভ করেন, তখনই তা চুরি হয়ে যায়।

গবেষক ডেটাবেজটির বিষয়ে হোস্টিং কোম্পানিকে জানালেও প্রায় এক মাস এটি উন্মুক্ত ছিল।

নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে
১. সফটওয়্যার নিয়মিত আপডেট করুন : অপারেটিং সিস্টেম, ব্রাউজার ও অ্যাপস সবসময় অফিসিয়াল আপডেটে রাখুন। ভুয়া আপডেট এড়িয়ে চলুন।

২. প্রতিটি অ্যাকাউন্টে আলাদা ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন : এক পাসওয়ার্ড একাধিক জায়গায় ব্যবহার করবেন না। পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করলে সুবিধা হয়।

৩. পাসকি চালু করুন : যেসব সেবা পাসকি সমর্থন করে, সেখানে এটি ব্যবহার করুন। এতে পাসওয়ার্ড টাইপ করার প্রয়োজন পড়ে না, ফলে চুরি হওয়ার ঝুঁকি কমে।

৪. টু-ফ্যাক্টর অথেনটিকেশন (২এফএ) চালু রাখুন : পাসওয়ার্ডের পাশাপাশি অতিরিক্ত কোড বা অথেনটিকেটর অ্যাপ ব্যবহার করলে নিরাপত্তা বাড়ে।

৫. সন্দেহজনক লিংক ও অ্যাটাচমেন্ট এড়িয়ে চলুন : অপরিচিত মেইল, অচেনা ফাইল বা অপ্রয়োজনীয় ব্রাউজার এক্সটেনশন থেকে দূরে থাকুন।

৬. নিয়মিত ম্যালওয়্যার স্ক্যান করুন : বিশ্বস্ত অ্যান্টিভাইরাস বা অ্যান্টি-ম্যালওয়্যার সফটওয়্যার ব্যবহার করুন। শুধু পাসওয়ার্ড বদলালেই হবে না, ডিভাইস পরিষ্কার করাও জরুরি।

বিশেষজ্ঞরা বলছেন, বড় কোম্পানির সার্ভার শক্ত হলেও ব্যবহারকারীর ডিভাইস দুর্বল হলে ঝুঁকি থেকেই যায়। তাই ব্যক্তিগত সাইবার সচেতনতা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপারেটিং সিস্টেমঅ্যাপসইনস্টাগ্রামনেটফ্লিক্সব্রাউজারম্যালওয়্যারহোস্টিং

এই বিভাগ থেকে আরও পড়ুন

চতুর্থ শিল্প বিপ্লব সফল করতে সমন্বিতভাবে কাজ করতে হবে : মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ এর সাফল্যে একটি মহল বরাবরই নাখোশ : টেলিযোগাযোগ মন্ত্রী

টিকটক করতে মানা করায় আত্মহত্যা, ভিডিও করে স্বামীকে পাঠালেন স্ত্রী
প্রযুক্তি সংবাদ

টিকটক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন যেভাবে

ইনস্টাগ্রামে ‘নেমট্যাগ’ করার উপায়
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামে ‘নেমট্যাগ’ করার উপায়

দ্রুত ইমিগ্রেশনে ৭ জুলাই থেকে শাহজালাল বিমানবন্দরে ই-গেট
নির্বাচিত

দ্রুত ইমিগ্রেশনে ৭ জুলাই থেকে শাহজালাল বিমানবন্দরে ই-গেট

আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা
নির্বাচিত

আইফোনপ্রেমীদের জন্য দুঃসংবাদ

স্মার্টফোনের ইউএসবি পোর্ট বিপজ্জনক হতে পারে যে পাঁচ সংযোগ
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোনের ইউএসবি পোর্ট বিপজ্জনক হতে পারে যে পাঁচ সংযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে
প্রযুক্তি সংবাদ

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি
প্রযুক্তি সংবাদ

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ...

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 February 2026

সামাজিক যোগাযোগ মাধ্যমের ১৪৯ মিলিয়ন তথ্য ফাঁস

Techzoom.TV |
TechzoomTV