Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোন ফোল্ডে আসছে বড় ব্যাটারি, পাল্টে যেতে পারে বাটন ডিজাইন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
আইফোন ফোল্ডে আসছে বড় ব্যাটারি, পাল্টে যেতে পারে বাটন ডিজাইন
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনের বাজারে নিজেদের প্রথম ফোল্ডেবল বা ভাঁজ করা ফোন নিয়ে আসার জোর প্রস্তুতি চালাচ্ছে অ্যাপল। সম্প্রতি চীনের জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট ‘উইবো’-তে এ বহুল প্রতীক্ষিত আইফোন ফোল্ড সম্পর্কে নতুন কিছু তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম নাইন টু ফাইভ ম্যাক।

প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির প্রথম ফোল্ডেবলে থাকতে পারে আইফোনের ইতিহাসের সবচেয়ে বড় ব্যাটারি। টিপস্টারদের সাম্প্রতিক তথ্যমতে, অ্যাপল বর্তমানে ৫ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) সক্ষমতার একটি ব্যাটারি পরীক্ষা করছে, যা বর্তমানের সব আইফোনকে ছাড়িয়ে যাবে।

বাজার বিশ্লেষকদের মতে, বর্তমানে বাজারে থাকা আইফোন ১৭ প্রো ম্যাক্সের ব্যাটারি ৫ হাজার ৮৮ মিলিঅ্যাম্পিয়ারের, যা আইফোনের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড়। গুঞ্জন অনুযায়ী, আইফোন ফোল্ডের ব্যাটারি ১৭ প্রো ম্যাক্স-এর তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি শক্তিশালী হতে পারে।

সাধারণত ফোল্ডেবল বা ভাঁজ করা ফোনে দুটি স্ক্রিন থাকে। একটি ভেতরের বড় পর্দা এবং একটি বাইরের ছোট পর্দা। বড় পর্দাটি চালাতে স্বাভাবিকভাবেই অনেক বেশি চার্জ খরচ হয়। তাই ব্যাটারি লাইফ বা চার্জ বেশিক্ষণ থাকাকেই আইফোন ফোল্ডের প্রধান আকর্ষণ হিসেবে তুলে ধরতে প্রস্তুত অ্যাপল।

আরো ধারণা করা হচ্ছে, দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে চলে আসা আইফোনের পরিচিত ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আনছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে ফোল্ডেবল আইফোনের ব্যবহারিক উপযোগিতা ও স্থায়িত্ব বাড়াতে আইফোনের বাটন ও ক্যামেরার অবস্থানে এ রদবদল করা হচ্ছে।

টিপস্টারের তথ্য অনুযায়ী, আইফোন ফোল্ডের ভলিউম বাটনগুলো প্রথাগত বাম দিকের বদলে ডিভাইসের ডান দিকের ওপরের অংশে সরিয়ে নেয়া হতে পারে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ফোনটি যখন ভাঁজ খোলা অবস্থায় বা ‘ট্যাবলেট মোডে’ থাকবে, তখন এ নতুন অবস্থান ব্যবহারকারীদের জন্য বাটনের ব্যবহার অনেক সহজ করে তুলবে।

এছাড়া ডিভাইসটির পেছনের ক্যামেরা মডিউলেও বড় পরিবর্তন আসতে পারে। ধারণা করা হচ্ছে, অ্যাপল এখানে আড়াআড়ি বা ‘হরাইজন্টাল’ ক্যামেরা বিন্যাস ব্যবহার করবে। এছাড়া ফোল্ডেবল ফোনের প্রধান দুর্বলতা অর্থাৎ স্ক্রিনের ভাঁজ বা ‘ক্রিজ’ দূর করতে অ্যাপল বিশেষ এক ধরনের লিকুইড মেটাল হিঞ্জ ব্যবহার করছে। এটি কেবল ফোনের স্থায়িত্বই বাড়াবে না, বরং ফোনটি খোলার পর স্ক্রিনটিকে একদম সমতল দেখাবে।

অ্যাপল সাধারণত কোনো নতুন প্রযুক্তি বাজারে আনার আগে দীর্ঘ সময় নেয়।

বিশ্লেষকদের মতে, অ্যাপল তাড়াহুড়ো করে ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আনতে চায় না। বরং অন্যান্য নির্মাতারা প্রথম প্রজন্মের ফোল্ডেবল নিয়ে যে সমস্যাগুলোর মুখে পড়েছিল, সেসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে চায় প্রতিষ্ঠানটি। এর মধ্যে আছে দুর্বল ব্যাটারি, স্ক্রিনে ভাঁজের দাগ এবং দীর্ঘমেয়াদে টেকসই না হওয়া।

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্পামিং ও তথ্য চুরি : সতর্ক থাকার উপায় কি?
কিভাবে করবেন

স্পামিং ও তথ্য চুরি : সতর্ক থাকার উপায় কি?

অপো বাংলাদেশ কমিউনিটি গ্রুপের সদস্যদের পুনর্মিলনী
নির্বাচিত

অপো বাংলাদেশ কমিউনিটি গ্রুপের সদস্যদের পুনর্মিলনী

টিভি কিনতে সস্তার দোকানে জাকারবার্গ
প্রযুক্তি সংবাদ

টিভি কিনতে সস্তার দোকানে জাকারবার্গ

অন্যের পোস্টে ছবি যুক্ত করার সুবিধা দেবে ইনস্টাগ্রাম
নির্বাচিত

অন্যের পোস্টে ছবি যুক্ত করার সুবিধা দেবে ইনস্টাগ্রাম

মিনিস্টার মাইওয়ান গ্রুপের ই-কমার্স প্ল্যাটফর্ম “ই-রাজ” উদ্বোধন
ই-কমার্স

মিনিস্টার মাইওয়ান গ্রুপের ই-কমার্স প্ল্যাটফর্ম “ই-রাজ” উদ্বোধন

পর্নো দেখলে অভিভাবককে জানিয়ে দেবে অ্যাপ
নির্বাচিত

পর্নো দেখলে অভিভাবককে জানিয়ে দেবে অ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!
বিবিধ

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
ছাড় ও অফার

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
বিবিধ

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড
নির্বাচিত

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া
লিড স্টোরি

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ১৬ বছরের...

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix