Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মিনিস্টার মাইওয়ান গ্রুপের ই-কমার্স প্ল্যাটফর্ম “ই-রাজ” উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 12 June 2022
মিনিস্টার মাইওয়ান গ্রুপের ই-কমার্স প্ল্যাটফর্ম “ই-রাজ” উদ্বোধন
Share on FacebookShare on Twitter

দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড, যার উদ্যোক্তাও এ মাটির-ই সন্তান এবং যার পণ্যও তৈরি হয় এ দেশেই। সেই দেশীয় ইলেকট্রনিকস পণ্যের সমাহার নিয়ে গড়ে ওঠা মিনিস্টার মাইওয়ান গ্রুপ ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। মানুষের আস্তা ও ভালোবাসার জায়গা দখল করে দেশের সীমানা পেরিয়ে বিশ্ব জয়ের লক্ষ্যে ২০০২ সাল থেকে যাত্রা শুরু করেছে মিনিস্টার মাইওয়ান গ্রুপ।

মিনিস্টার মাইওয়ান গ্রুপের ২০ তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে শনিবার রাতে রাজধানীর রেডিসন ব্লু হোটেলের বলরুমে ই-কমার্স সাইট “ই-রাজ”-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। মিনিস্টারের এই ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে দ্রুত সময়ে মানসম্মত পণ্য ডেলিভারি নিশ্চিত সহ দেশী-বিদেশী সকল ব্র্যান্ডের যাবতীয় ধরনের, ইলেকট্রনিক, ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্সের যাবতীয় পণ্য অনায়াসে ক্রয় করতে পারবেন গ্রাহকরা।

মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সহ-সভাপতি এম এ রাজ্জাক খান রাজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম। অুনষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিজিএমইএ’র সভাপতি হচ্ছেন ফারুক হাসান, ডিএমপি-এর কমিশনার মো: শফিকুল ইসলাম বিপিএম, এডিশনাল আইজিপি মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম; এডিশনাল আইজি মো. শাহবুদ্দিন খান বিপিএম; মিনিস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু সহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও এমডি গণ, রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিবর্গ এবং মিনিস্টার গ্রুপের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।

মিনিস্টার মাইওয়ান গ্রুপের ২০ তম বর্ষপূর্তি অনুষ্ঠানকে অভিনন্দন জানিয়ে সালমান এফ রহমান বলেন, “২০০২ সালে সাদাকালো টেলিভিশন দিয়ে শুরু করা প্রতিষ্ঠানটি এখন নানা ধরণের ইলেকট্রনিকস পণ্য তৈরি করে চলছে। ২০২২-২০২৩ বাজেটে দেশীয় পণ্যের উপর জোর দিয়েছে বাংলাদেশ সরকার। এছাড়াও বিলাস জাতীয় পণ্য আমদানিতে শুল্ক নির্ধারণ করা হযেছে। যাতে আমরা বিদেশী পণ্য আমদানিতে ঝুঁকে না পড়ি। আর এই সময়ে মিনিস্টারের মতো দেশীয় ব্র্যান্ডগুলো আমাদের দেশীয় পণ্য দিয়ে দেশের চাহিদা পূরণ করে চলছে। শিল্প ক্ষেত্রে বিশ্বের বিনিয়োগ অনুকুল পরিবেশ থাকলে আমাদের ব্যবসায়ীরা আরও এগিয়ে যাবে। মিনিস্টার গ্রুপ দেশের চাহিদা পূরণ করে বিশ্বের দরবারে দেশীয় পণ্য রপ্তানির যে লক্ষ্য নিয়েছে সেজন্য প্রতিষ্ঠানটিকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই।”

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, “বিশ্ব জয়ের যে প্রত্যয় ও স্বপ্ন দেখেছে মিনিস্টার মাইওয়ান গ্রুপ সেটি আগামী ২০ বছর পরে ৪০ বছর পূর্তিতে বাস্তবে রুপান্তরিত হবে বলে আশা করছি। বর্তমানে দেশের ১৩ কোটি মানুষ ইন্টারনেটের সাথে যুক্ত রয়েছে এবং ১৩ বছরে দেশের ইলেকট্রনিকস শিল্প সাড়ে ৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যার অবদান দেশীয় ইলেকট্রনিকস শিল্পগুলো। আগামীর উন্নত দেশ গঠনে অগ্রণী ভূমিকাও পালন করবে মিনিস্টার মাইওয়ান গ্রুপ। এছাড়াও সম্প্রতি মিনিস্টার হাই-টেক পার্ককে প্রাইভেট হাই-টেক পার্ক হিসেবে ঘোষণা করা হবে।”

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল বলেন, “‘আমার পণ্য, আমার দেশ, গড়বো বাংলাদেশ’ এই শ্লোগানে ২০ বছর পার করেছে মিনিস্টার মাইওয়ান গ্রুপ। পরিশ্রম যেন মানুষকে সফলতা এনে দেয় তার উদাহরণ হচ্ছে মিনিস্টার গ্রুপ। বাংলাদেশ পোশাক খাতে যেমন এগিয়েছে ঠিক তেমনি ইলেকট্রনিকস খাতেও এগিয়ে যাবে। আমরা চাই মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডটি পুরো বিশ্বে ছড়িয়ে পড়ুক।”

ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, “দেশের গার্মেন্টস শিল্পকে যেমন দাবিযে রাখা যায়নি ঠিক তেমনি ভাবে ইলেকট্রনিকস শিল্পকে দাবিয়ে রাখা যাবে না। মিনিস্টার মাইওয়ান গ্রুপ সেই ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে। এছাড়াও যুব সমাজকে খেলাধুলার পাশাপাশি তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নেওয়ার কাজও করছে মিনিস্টার গ্রুপ।”

এফবিসিসিআই-এর সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, “এবারের বাজেটকে শিল্প বান্ধব বাজেট হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশীয় ইলেকট্রনিকস শিল্পকে এগিয়ে নিতে কম্প্রেসার বানানোর জন্য বিশেষ সুবিধা দিয়েছে বর্তমান সরকার। যার মাধ্যমে দেশীয় ইলেকট্রনিকস শিল্পের দাম অনেকটা কমে আসবে।”

সভাপতির বক্তব্যে মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সহ-সভাপতি এম এ রাজ্জাক খান রাজ বলেন, “আমরা খুবই আনন্দিত যে সফলতার সাথে ২০তম বছর পূর্তি পালন করতে পেরেছি। এই সফলতার পেছনের সব থেকে বড় অবদান ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সহযোগিতায় আজ আমরা দেশীয় ভাবেই সকল ধরণের পণ্য নিয়ে আসতে পেরেছি। প্রতিষ্ঠানটি শুরুর অল্পদিনেই দেশের সেরা ব্র্যান্ড হিসেবে জনপ্রিয়তা অর্জন করি এবং দেড় যুগ পেরিয়েও সেই জনপ্রিয়তা ধরে রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের কর্মীরা।”

“ই-রাজ” প্রসঙ্গে তিনি আরও বলেন, “ক্রেতাদের সহজ, ঝামেলাবিহীন এবং দ্রুততম সময়ে ভালো পণ্য উপহার দেওয়ার লক্ষ্যেই মিনিস্টারের মানসম্মত পণ্যসম্ভার নিয়ে আমরা এই ই-কমার্স “ই-রাজ” সেবা চালু করেছি। যেখানে ঘরে বসেই ক্রেতারা সহজেই শুধু মিনিস্টারের ইলেকট্রনিক পণ্য নয়, দেশী-বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের ইলেকট্রনিক, ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্সের সকল পণ্য ক্রয় করতে পারবে। “ই-রাজ” এর সেবাগুলোর মাঝে থাকবে, দ্রুত ডেলিভারির নিশ্চয়তা, মানসম্মত ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের সমাহার। এছাড়াও মিনিস্টার গ্রুপের উপর আস্থা রাখায় সকল স্টেকহোল্ডার ও গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-রাজমাইওয়ানমিনিস্টার মাইওয়ান

এই বিভাগ থেকে আরও পড়ুন

১০ হাজার কোটি টাকার অবৈধ মোবাইল বাণিজ্য সালমান-পলক-জয় সিন্ডিকেটের দখলে
নির্বাচিত

বিদেশ থেকে আনা মোবাইল হ্যান্ডসেটের বিশেষ নিবন্ধন প্রক্রিয়া চালু করছে বিটিআরসি

ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্ট্রিজ পিএলসি এর ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্ট্রিজ পিএলসি এর ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্যামসাং ফোনে ৬০০ মেগাপিক্সেল ক্যামেরা!
নির্বাচিত

স্যামসাং ফোনে ৬০০ মেগাপিক্সেল ক্যামেরা!

আরিফুর রহমানের ছত্রছায়ায় চোরাই মোবাইলের ‘স্বর্গরাজ্য’ রিয়াজউদ্দিন বাজার ও তমাকুণ্ড লাইন
প্রযুক্তি সংবাদ

আরিফুর রহমানের ছত্রছায়ায় চোরাই মোবাইলের ‘স্বর্গরাজ্য’ রিয়াজউদ্দিন বাজার ও তমাকুণ্ড লাইন

আবার ফাটলো শাওমি ফোন, অল্পের জন্য রক্ষা পেলো বাচ্চার জীবন
নির্বাচিত

আবার ফাটলো শাওমি ফোন, অল্পের জন্য রক্ষা পেলো বাচ্চার জীবন

রিয়েলমির ঈদ ক্যাম্পেইনে থাকছে লাখ টাকা ক্যাশসহ নিশ্চিত পুরস্কার
ছাড় ও অফার

রিয়েলমির ঈদ ক্যাম্পেইনে থাকছে লাখ টাকা ক্যাশসহ নিশ্চিত পুরস্কার

Load More

ট্রেন্ডিং টপিক

এআই, চিপ ও সৌরপ্রযুক্তিসহ ৪০ প্রযুক্তির রপ্তানিতে বিধিনিষেধ দিতে চায় চীন
প্রযুক্তি সংবাদ

এআই, চিপ ও সৌরপ্রযুক্তিসহ ৪০ প্রযুক্তির রপ্তানিতে বিধিনিষেধ দিতে চায় চীন

এসএমই ঋণের সুদের হার নিয়ে IDLC Finance-এর কাছে ব্যাখ্যা চেয়েছেন নারী উদ্যোক্তা নুসরাত জাহান জিতু
অর্থ ও বাণিজ্য

৪ শতাংশ সুদের ঋণ ১২.১০ শতাংশ, IDLC-এর কাছে ব্যাখ্যা চান নারী উদ্যোক্তা

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এশিয়ায় টানা তৃতীয় বছর সবচেয়ে শক্তিশালী বৈশ্বিক ব্র্যান্ড স্যামসাং

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?
প্রযুক্তি পরামর্শ

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?

স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে অনেকেই সারাক্ষণ ওয়াই-ফাই...

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

হ্যাকারের নজর থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 June 2022

মিনিস্টার মাইওয়ান গ্রুপের ই-কমার্স প্ল্যাটফর্ম “ই-রাজ” উদ্বোধন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix