Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঝুঁকিতে আছে ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ঝুঁকিতে আছে ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য উদ্বেগজনক বার্তা দিল গুগল। সম্প্রতি প্রকাশিত সংস্থার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সারা বিশ্বের প্রায় ৪০ শতাংশ অ্যানড্রয়েড ডিভাইস এখন গুরুতর নিরাপত্তা ঝুঁকির মুখে। কারণ এই বিপুল সংখ্যক ফোনে ব্যবহৃত হচ্ছে এমন সফটওয়্যার, যার জন্য আর কোনো গুরুত্বপূর্ণ সিকিউরিটি প্যাচ দেওয়া হয় না।

গুগলের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ১০০ কোটি অ্যানড্রয়েড ডিভাইস এমন সংস্করণে চলছে, যেগুলোর নিরাপত্তা সহায়তা বন্ধ হয়ে গেছে।

ফলে এই ফোনগুলো সহজেই ম্যালওয়্যার, স্পাইওয়্যার ও অন্যান্য সাইবার হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে।

গত বছর থেকেই গুগল আনুষ্ঠানিকভাবে অ্যানড্রয়েড ১২ এবং তার আগের সব সংস্করণের জন্য নিরাপত্তা আপডেট বন্ধ করে দিয়েছে। তবুও বাস্তব চিত্র বলছে অন্য কথা। এখনো সক্রিয় ডিভাইসগুলোর মধ্যে মাত্র ৫৮ শতাংশ ব্যবহারকারী অ্যানড্রয়েড ১৩ বা তার পরবর্তী সংস্করণে আপডেট করেছেন।

সবচেয়ে নতুন সংস্করণ অ্যানড্রয়েড ১৬ বর্তমানে ব্যবহার হচ্ছে মাত্র ৭.৫ শতাংশ ফোনে। যদিও অ্যানড্রয়েড ১৪ ও ১৫ ব্যবহারকারীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি, তবুও কোটি কোটি মানুষ এখনো পুরোনো, ঝুঁকিপূর্ণ সংস্করণেই নির্ভর করছেন। আর সেখানেই বাড়ছে বিপদের আশঙ্কা।

নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, পুরোনো অ্যানড্রয়েড ফোনগুলো এখন সাইবার অপরাধীদের জন্য একেবারে সহজ শিকার।

কারণ, অফিসিয়াল সিকিউরিটি প্যাচ না থাকায় ইউজারের অজান্তেই ফোনে আড়ি পাততে পারে হ্যাকাররা। এমনকি ব্যাংকিং তথ্য, ব্যক্তিগত মেসেজ বা আর্থিক লেনদেনের তথ্য হাতিয়ে নেওয়াও কঠিন কিছু নয়।

বিশেষভাবে সতর্ক করা হয়েছে তথাকথিত ‘ব্যাকগ্রাউন্ড স্পাইওয়্যার’ নিয়ে। এই ধরনের ক্ষতিকর সফটওয়্যার নীরবে ফোনে সক্রিয় থেকে ব্যক্তিগত চ্যাট, ছবি, কল লগ এমনকি অনলাইন লেনদেনের তথ্য পর্যন্ত নজরে রাখে।

এই পরিস্থিতিতে গুগলের স্পষ্ট পরামর্শ, যাদের ফোনে অ্যানড্রয়েড ১৩ বা তার পরবর্তী সংস্করণ নেই, কিংবা যারা আর আপডেট পাচ্ছেন না, তাদের যত দ্রুত সম্ভব নতুন ডিভাইসে আপগ্রেড করা উচিত।

পাশাপাশি ফোনের নিরাপত্তা নিশ্চিত করতে অটোমেটিক সফটওয়্যার আপডেট চালু রাখার কথাও জোর দিয়ে বলা হয়েছে।

বিশ্বজুড়ে সাইবার হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। সেই প্রেক্ষিতে পুরোনো ও আপডেটহীন অ্যানড্রয়েড ফোন ব্যবহার করা যে বড়সড় ঝুঁকির শামিল, তা নতুন করে মনে করিয়ে দিল গুগলের এই সতর্কবার্তা। এখনই সচেতন না হলে বিপদ যে আরো বাড়বে, তা বলাই বাহুল্য।

Tags: অ্যানড্রয়েডঅ্যানড্রয়েড ১৩ম্যালওয়্যারস্পাইওয়্যার

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রমোশনাল মেসেজ বন্ধে বাধাদানকারী অপারেটরদেরকে তলব করলো বিটিআরসি
টেলিকম

প্রমোশনাল মেসেজ বন্ধে বাধাদানকারী অপারেটরদেরকে তলব করলো বিটিআরসি

এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো
ছাড় ও অফার

এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো

১০টির বেশি সিম থাকলে ছাড়তে হবে ৩০ অক্টোবরের মধ্যে
টেলিকম

১০টির বেশি সিম থাকলে ছাড়তে হবে ৩০ অক্টোবরের মধ্যে

বাজারে এলো ২০০ হার্জের গিগাবাইটের প্রথম গেমিং মনিটর
নির্বাচিত

বাজারে এলো ২০০ হার্জের গিগাবাইটের প্রথম গেমিং মনিটর

কলিং অ্যাপ ‘আলাপ’কে জনপ্রিয় করে তুলতে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর নির্দেশ
প্রযুক্তি সংবাদ

কলিং অ্যাপ ‘আলাপ’কে জনপ্রিয় করে তুলতে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর নির্দেশ

আইফোনের ক্যামেরা কেন ১২ মেগাপিক্সেল থাকে
লিড স্টোরি

আইফোনের ক্যামেরা কেন ১২ মেগাপিক্সেল থাকে

Load More

ট্রেন্ডিং টপিক

অনন্য ডিজাইন আর থার্মো-সেন্সিং প্রযুক্তির সমন্বয়ে মিড-রেঞ্জ স্মার্টফোনে নতুনত্ব আনছে ইনফিনিক্স
নির্বাচিত

অনন্য ডিজাইন আর থার্মো-সেন্সিং প্রযুক্তির সমন্বয়ে মিড-রেঞ্জ স্মার্টফোনে নতুনত্ব আনছে ইনফিনিক্স

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে
কিভাবে করবেন

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ১ জিবি ফ্রি ডাটা দিচ্ছে বাংলালিংক
টেলিকম

লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ১ জিবি ফ্রি ডাটা দিচ্ছে বাংলালিংক

জ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবে
অটোমোবাইল

জ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একটি হ্যাকার গোষ্ঠী মধ্যপ্রাচ্যে...

সব শেয়ার বিক্রির ঘোষণা রানার অটোমোবাইলস উদ্যোক্তার

সব শেয়ার বিক্রির ঘোষণা রানার অটোমোবাইলস উদ্যোক্তার

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix