Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চলতি বছর ফোল্ডেবলের বাজারে ‘বুক স্টাইলের’ হিস্যা ৬৫ শতাংশ ছাড়াবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 15 February 2026
চলতি বছর ফোল্ডেবলের বাজারে ‘বুক স্টাইলের’ হিস্যা ৬৫ শতাংশ ছাড়াবে
Share on FacebookShare on Twitter

ফোল্ডেবল বা ভাঁজ করা স্মার্টফোনের বাজারে এক বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ।

গত কয়েক বছর পকেটে সহজে বহনযোগ্য ‘ফ্লিপ ফোন’গুলোর জয়প্রিয়তা তুঙ্গে থাকলেও ২০২৬ সাল থেকে বড় পর্দার ‘বুক স্টাইল’ ফোল্ডেবল ফোনগুলোই বাজারের মূল চালিকাশক্তি হয়ে উঠবে।

গবেষণাপ্রতিষ্ঠানটি সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, কাজের সুবিধার্থে তৈরি বড় পর্দার এসব ফোন চলতি বছর বিশ্বজুড়ে মোট ফোল্ডেবল ফোন বিক্রির ৬৫ শতাংশ হিস্যা দখল করবে। ২০২৫ সালে এ হার ছিল ৫২ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, ব্যবহারকারীরা এখন ভাঁজ করা ফোনকে কেবল স্টাইল বা শৌখিন বস্তু হিসেবে দেখছেন না। মাল্টিটাস্কিং, অফিসের কাজ এবং বড় পর্দায় কনটেন্ট দেখার সুবিধার্থে এখন বুক স্টাইল ফোনের দিকে বেশি ঝুঁকছেন ক্রেতারা।

উল্লেখ্য, চলতি বছরের মাঝামাঝিতে অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন বাজারে আসতে পারে। ফোনটি বুক স্টাইল হবে বলে ধারণা করা হচ্ছে, যা এ বিভাগের জনপ্রিয়তা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফোনের হার্ডওয়্যার উন্নতি, ব্যবহার সহজ করা এবং প্রিমিয়াম স্মার্টফোনে নির্মাতাদের আত্মবিশ্বাস বাড়ার কারণে ফ্লিপ বা ক্ল্যামশেল ফোনের চাহিদা ধীরে ধীরে কমছে। অর্থাৎ মানুষ এখন বেশি স্মার্টফোন ব্যবহার করছে আর পুরনো ধরনের ফোল্ডেবল ফোনের বাজার ছোট হয়ে আসছে। অন্যদিকে বড় পর্দার ফোল্ডেবল ডিভাইসগুলো এখন উৎপাদনশীলতা বা কাজের সহায়ক ডিভাইস হিসেবে বিবেচিত হচ্ছে।

কাউন্টারপয়েন্টের তথ্যমতে, অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম এরই মধ্যে এ পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। এর প্রমাণ হিসেবে দেখা যাচ্ছে, স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ৭ এখন গ্যালাক্সি জেড ফ্লিপ ৭-এর তুলনায় বেশি বিক্রি হচ্ছে।

কাউন্টারপয়েন্ট মনে করছে, অ্যাপল বুক স্টাইল ফোল্ডেবল আইফোনের বাজারে এলে এ ধরনের ফোনের বিক্রি এক লাফে অনেক বেড়ে যাবে। ফোল্ডেবল ফোনের বাজার প্রসারে ফ্লিপ ফোনের প্রাথমিক ভূমিকা থাকলেও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির কৌশলে এখন বড় পর্দার বুক টাইপ ফোনগুলোই মূল কেন্দ্রে চলে আসছে। পাশাপাশি অ্যাপল বিশেষজ্ঞ মার্ক গুরম্যান জানান, প্রথম ফোল্ডেবল ফোনের পর একটি ছোট ক্ল্যামশেল ডিজাইনের আইফোন আসতে পারে বাজারে।

পাশাপাশি ২০২৬ সালে বৈশ্বিক ফোল্ডেবল স্মার্টফোন বাজারের আকার প্রায় ৩০ শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এ প্রবৃদ্ধির প্রধান কারণ হবে বাজারটিতে অ্যাপলের প্রবেশ।

গত বছর অনেক স্মার্টফোন নির্মাতাপ্রতিষ্ঠান নতুন ফোল্ডেবল ফোন বাজারে আনার ক্ষেত্রে কিছুটা সতর্ক ছিল। তবে প্রতিবেদনটি বলছে, এ বছর নির্মাতারা অত্যন্ত আগ্রাসীভাবে ফোল্ডেবল ফোনের বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে নামবে।

এছাড়া স্যামসাংয়ের বহু প্রতীক্ষিত ট্রাইফোল্ড ফোন ২০২৬ সালে বাজারে আসতে পারে। ট্রাইফোল্ড বা তিন স্ক্রিনের ফোল্ডেবলকেও বুক স্টাইলের একটি ধরন হিসেবে ধরা হয়। এগুলোও একটি বুক বা বইয়ের মতো ভাঁজ করা যায়। শুধু পার্থক্য হলো, সাধারণ বুক স্টাইল ফোন একবার ভাঁজ হয় আর ট্রাইফোল্ড ফোন দুটি ভাঁজ রেখা বা তিনটি অংশ থাকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সেলফি ভিডিও দিয়েই ফিরবে জিমেইল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ, আনছে গুগল নতুন রিকভারি পদ্ধতি
নির্বাচিত

সেলফি ভিডিও দিয়েই ফিরবে জিমেইল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ, আনছে গুগল নতুন রিকভারি পদ্ধতি

মেধাবী শিক্ষার্থীদের বিকাশে ১৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

মেধাবী শিক্ষার্থীদের বিকাশে ১৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে হুয়াওয়ে

ডেটিং অ্যাপস: পরকীয়ার ডিজিটাল ভার্সন
নির্বাচিত

আপনার অজান্তেই ফোনের তথ্য চুরি করে যেসব অ্যাপ

কবে আসবে নতুন আইফোন ?
প্রযুক্তি সংবাদ

কবে আসবে নতুন আইফোন ?

ই-প্লাজায় ওয়ালটন পণ্যে ২০ শতাংশ ছাড়
নির্বাচিত

ই-প্লাজায় ওয়ালটন পণ্যে ২০ শতাংশ ছাড়

আসছে রিয়েলমি সি১২, থাকবে ৩ জিবি র‌্যাম ও মিডিয়াটেক প্রসেসর
নির্বাচিত

আসছে রিয়েলমি সি১২, থাকবে ৩ জিবি র‌্যাম ও মিডিয়াটেক প্রসেসর

Load More

ট্রেন্ডিং টপিক

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি
টেলিকম

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 February 2026

চলতি বছর ফোল্ডেবলের বাজারে ‘বুক স্টাইলের’ হিস্যা ৬৫ শতাংশ ছাড়াবে

Techzoom.TV |
TechzoomTV