Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইরানে সামরিক চিপ তৈরির সরঞ্জাম পাঠিয়েছে চীন, দাবি যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 27 March 2026
ইরানে সামরিক চিপ তৈরির সরঞ্জাম পাঠিয়েছে চীন, দাবি যুক্তরাষ্ট্রের
Share on FacebookShare on Twitter

চীনের বৃহত্তম চিপ নির্মাতা প্রতিষ্ঠান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশন (এসএমআইসি) ইরানের সামরিক বাহিনীর কাছে চিপ তৈরির সরঞ্জাম সরবরাহ করেছে—এমন অভিযোগ তুলেছেন ট্রাম্প প্রশাসনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা। এতে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতের প্রেক্ষাপটে বেইজিংয়ের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অভিযোগ অনুযায়ী, আগে থেকেই নিষেধাজ্ঞার আওতায় থাকা এসএমআইসি প্রায় এক বছর ধরে ইরানে এসব সরঞ্জাম পাঠাচ্ছে। এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই কার্যক্রম বন্ধ হয়েছে—এমন কোনো ইঙ্গিত নেই। অন্য এক কর্মকর্তা জানান, শুধু সরঞ্জাম নয়, সেমিকন্ডাক্টর প্রযুক্তি সম্পর্কিত প্রশিক্ষণও এই সহযোগিতার অংশ হতে পারে।

মার্কিন কর্মকর্তারা সরঞ্জামগুলোর উৎস নিয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি। তবে যদি এগুলোর উৎপত্তি যুক্তরাষ্ট্রে হয়ে থাকে, তাহলে তা ইরানে রপ্তানি করা নিষেধাজ্ঞা লঙ্ঘনের শামিল হতে পারে।

চীন সরকার এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা ইরানের সঙ্গে স্বাভাবিক বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখছে।

উল্লেখ্য, ২০২০ সালে যুক্তরাষ্ট্র এসএমআইসিকে বাণিজ্যিক কালো তালিকায় অন্তর্ভুক্ত করে, যার ফলে প্রতিষ্ঠানটির ওপর মার্কিন প্রযুক্তি ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। প্রতিষ্ঠানটি নিজেদের বিরুদ্ধে সামরিক সংশ্লিষ্টতার অভিযোগও অস্বীকার করেছে।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় চীন আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ নেয়নি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি সংশ্লিষ্ট পক্ষগুলোকে দ্রুত শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তবে নতুন এই অভিযোগ এমন সময়ে সামনে এলো, যখন যুক্তরাষ্ট্র একদিকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে, অন্যদিকে চীনের উন্নত চিপ শিল্পকে সীমিত করার চেষ্টা করছে—ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে।

এর আগে খবরে বলা হয়েছিল, ইরান চীনের কাছ থেকে জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনার কাছাকাছি পৌঁছেছিল। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের উপকূলের কাছে বড় নৌবহর মোতায়েন করে।

চিপ তৈরির এসব সরঞ্জাম ইরানের সামরিক সক্ষমতায় সরাসরি কী প্রভাব ফেলেছে, তা এখনো স্পষ্ট নয়। তবে কর্মকর্তাদের মতে, এগুলো সামরিক শিল্পে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরিতে কাজে লাগতে পারে।

উল্লেখ্য, চীনের উন্নত সেমিকন্ডাক্টর উৎপাদন ক্ষমতা সীমিত করতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এসএমআইসিসহ চীনা চিপ নির্মাতাদের ওপর নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হলো তাদেরকে লাম রিসার্চ, কেএলএ এবং অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালসের–এর মতো মার্কিন প্রতিষ্ঠানের উন্নত যন্ত্রপাতি থেকে দূরে রাখা।

২০২৪ সালে বাইডেন প্রশাসন এসব বিধিনিষেধ আরও কঠোর করে। বিশেষ করে হুয়াওয়ের মেট-৬০ প্রো স্মার্টফোনের জন্য উন্নত চিপ তৈরির পর এসএমআইসির আধুনিক কারখানাগুলোতে মার্কিন পণ্য সরবরাহ কার্যত বন্ধ করে দেওয়া হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিডিও দেখায় নেটফ্লিক্সকে ছাড়িয়ে গেল ইউটিউব
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে ভিডিও দেখার সময় মোবাইল ডাটা সাশ্রয়ের সহজ উপায়

বয়কটের ডাকে বিক্রি বাড়ছে চীনা স্মার্টফোনের!
প্রযুক্তি বাজার

বয়কটের ডাকে বিক্রি বাড়ছে চীনা স্মার্টফোনের!

স্যামসাংয়ের পৌষ মাস, হুয়াওয়ের সর্বনাশ
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের পৌষ মাস, হুয়াওয়ের সর্বনাশ

দৈনিক লেনদেন ১০০ কোটি টাকা ছাড়াল “নগদ”
নির্বাচিত

দৈনিক লেনদেন ১০০ কোটি টাকা ছাড়াল “নগদ”

১১তম প্রজন্মের ভিভোবুক এনেছে রায়ান্স
প্রযুক্তি বাজার

১১তম প্রজন্মের ভিভোবুক এনেছে রায়ান্স

‘শর্টস’-এ ভিডিও নেওয়ার উপায় সহজ করছে ইউটিউব
নির্বাচিত

‘শর্টস’-এ ভিডিও নেওয়ার উপায় সহজ করছে ইউটিউব

Load More

ট্রেন্ডিং টপিক

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 March 2026

ইরানে সামরিক চিপ তৈরির সরঞ্জাম পাঠিয়েছে চীন, দাবি যুক্তরাষ্ট্রের

Techzoom.TV |
TechzoomTV