Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাইবার নিরাপত্তা জোরদারে ইন্টারপোলের সঙ্গে কাজ করছে ক্যাসপারস্কি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৩০ মার্চ ২০২৬
আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলো ঘিরে সাধারণত সাইবার অপরাধের ঝুঁকি বেড়ে যায়, কারণ সাইবার অপরাধীরা তখন ভক্তদের আগ্রহকে কাজে লাগিয়ে নানা ধরনের প্রতারণা চালায়। এ প্রেক্ষাপটে সাইবার প্রতিরক্ষা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় এবং দর্শকদের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করেছে গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। আফ্রিকা কাপ অব নেশনস (এএফকন) ঘিরে নিরাপত্তা জোরদারে প্রতিষ্ঠানটি ইন্টারপোল–এর সঙ্গে হুমকি সংক্রান্ত তথ্য শেয়ার করেছে।

ক্যাসপারস্কির ডিজিটাল ফুটপ্রিন্ট ইন্টেলিজেন্স টিম মরক্কোর ইউজারদের সঙ্গে সংশ্লিষ্ট ২১ লাখের বেশি ফাঁস হওয়া লগইন তথ্য (ক্রেডেনশিয়াল) শনাক্ত করেছে। একই সময়ে ২০২৫ সালের শেষ দিকে হ্যাকটিভিস্ট কার্যক্রমও বেড়েছে, যার মধ্যে ডিডস হামলা এবং ওয়েবসাইট বিকৃত করার (ডিফেসমেন্ট) ঘটনা ছিল উল্লেখযোগ্য। এছাড়া ভুয়া টিকিট বিক্রি ও পুরস্কারের প্রলোভন দেখিয়ে তৈরি করা একাধিক প্রতারণামূলক ওয়েবসাইটের সন্ধান পাওয়া গেছে, যেগুলোর লক্ষ্য ছিল ব্যবহারকারীদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেওয়া।

ক্যাসপারস্কির গ্লোবাল পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইউলিয়া শ্লিচকোভা বলেন, “বড় আন্তর্জাতিক ইভেন্টগুলো সাইবার অপরাধীদের জন্য আকর্ষণীয় লক্ষ্য। তারা লাখ লাখ দর্শককে টার্গেট করে বিভিন্ন ধরনের প্রতারণামূলক কার্যক্রম চালায়। এমন পরিস্থিতিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে সাইবার অপরাধ প্রতিরোধ করা যায় এবং দর্শকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়। ক্যাসপারস্কি ইন্টারপোল–এর এই উদ্যোগে যুক্ত থেকে বৈশ্বিক সাইবার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একসঙ্গে কাজ করছে।”

এ বিষয়ে ক্যাসপারস্কির এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ম্যানেজিং ডিরেক্টর অ্যাড্রিয়ান হিয়া বলেন, “আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট এখনো সাইবার অপরাধীদের অন্যতম প্রধান লক্ষ্য। এখানে ক্রেডেনশিয়াল ফাঁস, হ্যাকটিভিস্ট কার্যক্রম এবং ইভেন্ট ঘিরে প্রতারণার ঝুঁকি বাড়ছে। এসব হুমকি মোকাবিলায় ইন্টারপোল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা অত্যন্ত জরুরি। ভবিষ্যতেও ক্যাসপারস্কি গ্লোবাল থ্রেট ইন্টেলিজেন্স শেয়ার করা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দর্শক, অংশগ্রহণকারী ও আয়োজক দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাবে।”

ইন্টারপোলের নেতৃত্বে পরিচালিত এ ধরনের উদ্যোগ বড় আন্তর্জাতিক আয়োজনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্যাসপারস্কি ইতোমধ্যেই ইন্টারপোলের সঙ্গে যৌথভাবে বিভিন্ন সাইবার নিরাপত্তা কার্যক্রমে অংশ নিয়েছে। সম্প্রতি প্যারিস ২০২৪ অলিম্পিক গেমস এবং ফর্মুলা ওয়ান সিঙ্গাপুর গ্রান্ড পিক্স ২০২৫–এর মতো বড় আন্তর্জাতিক আয়োজনেও তারা একই ধরনের সহযোগিতামূলক উদ্যোগে যুক্ত ছিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ক্যাসপারস্কি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বঙ্গবন্ধু স্যাটেলাই -২ উৎক্ষেপণের বিশেষায়িত পরামর্শ গ্রহণে নির্দেশ
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু স্যাটেলাই -২ উৎক্ষেপণের বিশেষায়িত পরামর্শ গ্রহণে নির্দেশ

বৈশ্বিক স্মার্টফোন বাজার : ঘোষিত সময়ে লক্ষ্যে পৌঁছতে পারছে না হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

বৈশ্বিক স্মার্টফোন বাজার : ঘোষিত সময়ে লক্ষ্যে পৌঁছতে পারছে না হুয়াওয়ে

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

কমে আসছে মোবাইল ফোনের দাম, বিদেশ থেকে আনা যাবে তিনটি

এআইয়ের সুবিধা পাবেন যে স্মার্টওয়াচে
নির্বাচিত

এআইয়ের সুবিধা পাবেন যে স্মার্টওয়াচে

১৭১ কোটি ওয়েবসাইটের ৮৮ শতাংশই নিষ্ক্রিয়
নির্বাচিত

১৭১ কোটি ওয়েবসাইটের ৮৮ শতাংশই নিষ্ক্রিয়

বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠিত গ্লেনরিচের ‘গ্লেনফেস্ট’
প্রযুক্তি সংবাদ

বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠিত গ্লেনরিচের ‘গ্লেনফেস্ট’

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের মে মাসের সেরা গেমিং ফোনগুলো
ফিচার

২০২৬ সালের মে মাসের সেরা গেমিং ফোনগুলো

র‍্যাম সংকটের সমাধান আনলো গুগল, কমতে পারে ফোনের দাম
নির্বাচিত

র‍্যাম সংকটের সমাধান আনলো গুগল, কমতে পারে ফোনের দাম

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী

বিশ্বকাপ ফুটবলের সব আপডেট এক ক্লিকেই, ফুটবলপ্রেমীদের জন্য মেটার চমক
প্রযুক্তি সংবাদ

বিশ্বকাপ ফুটবলের সব আপডেট এক ক্লিকেই, ফুটবলপ্রেমীদের জন্য মেটার চমক

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়
নির্বাচিত

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

নতুন একটা স্মার্টফোন কেনার সময় আমাদের নজর সাধারণত...

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

অপতথ্য মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

অপতথ্য মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার

তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩০ মার্চ ২০২৬

সাইবার নিরাপত্তা জোরদারে ইন্টারপোলের সঙ্গে কাজ করছে ক্যাসপারস্কি

Techzoom.TV |
TechzoomTV