Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রাজস্ব ও নিরাপত্তা রক্ষায় বড় হাতিয়ার ‘এনইআইআর’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১ এপ্রিল ২০২৬
রাজস্ব ও নিরাপত্তা রক্ষায় বড় হাতিয়ার ‘এনইআইআর’
Share on FacebookShare on Twitter

দেশে অবৈধ ও চোরাই পথে আসা মোবাইল হ্যান্ডসেট বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রবর্তিত ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে কার্যকর হচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষায় এই প্রযুক্তি একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনইআইআর ব্যবস্থা পুরোপুরি সচল হওয়ার ফলে সরকার মূলত পাঁচটি বিশেষ ক্ষেত্রে সরাসরি সুফল পেতে শুরু করেছে।

রাজস্ব আয় বৃদ্ধি ও শুল্ক ফাঁকি রোধ
এতদিন গ্রে-মার্কেট বা অবৈধ পথে আসা হ্যান্ডসেটগুলোর কারণে সরকার প্রতি বছর বিপুল পরিমাণ শুল্ক হারাত। এখন এনইআইআর ডাটাবেজে নিবন্ধিত না থাকলে কোনো হ্যান্ডসেট সিম নেটওয়ার্কে সচল থাকছে না। ফলে আমদানিকারকরা বৈধ পথে ফোন আনতে বাধ্য হচ্ছেন, যা সরকারের কোষাগারে প্রতি বছর হাজার কোটি টাকার অতিরিক্ত রাজস্ব নিশ্চিত করছে।

জাতীয় নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণ
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, অপরাধীরা সাধারণত পরিচয় গোপন রাখতে ক্লোন করা বা অবৈধ হ্যান্ডসেট ব্যবহার করত। এখন প্রতিটি হ্যান্ডসেটের আইএমইআই (IMEI) নম্বর গ্রাহকের এনআইডি ও সিম কার্ডের সঙ্গে যুক্ত থাকায় যেকোনো অপরাধীকে দ্রুত শনাক্ত করা সম্ভব হচ্ছে। এর ফলে ফোন চুরি বা ছিনতাই হলে তা দ্রুত ব্লক করা যাচ্ছে এবং মোবাইল ব্যাংকিংয়ের (MFS) মাধ্যমে হওয়া প্রতারণা অনেকাংশে কমে আসবে।

রক্ষা পাচ্ছে দেশীয় মোবাইল শিল্প
বর্তমানে দেশে ১৮টির বেশি মোবাইল উৎপাদনকারী কারখানা সক্রিয় রয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে আসা কম দামি অবৈধ ফোনের ভিড়ে দেশীয় কোম্পানিগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ছিল। এনইআইআর চালুর ফলে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ফোনের বাজার বড় হচ্ছে, যা স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলছে।

নকল ও নিম্নমানের হ্যান্ডসেট প্রতিরোধ
বাজারে নামি ব্র্যান্ডের লোগো লাগানো নকল বা রিফারবিশড (Refurbished) ফোন বিক্রি ঠেকাতে এনইআইআর সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে। ডাটাবেজে তথ্য না থাকলে সেই ফোনগুলো শনাক্ত হয়ে যাচ্ছে, যা গ্রাহক সুরক্ষা নিশ্চিত করছে।

সঠিক পরিসংখ্যান ও ভবিষ্যৎ পরিকল্পনা
বিটিআরসি এখন সহজেই দেশে সক্রিয় হ্যান্ডসেটের সঠিক সংখ্যা এবং প্রযুক্তির (৪জি বা ৫জি) ব্যবহার সম্পর্কে স্বচ্ছ ধারণা পাচ্ছে। এই ডাটাবেজ ভবিষ্যতে টেলিকম নীতিমালা প্রণয়ন এবং সারা দেশে ফাইভ-জি বিস্তারে সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

এদিকে, গ্রাহকদের বৈধ পথে ফোন কিনতে উৎসাহিত করতে আমদানিকৃত হ্যান্ডসেটের ওপর শুল্ক প্রায় ৬১ শতাংশ থেকে কমিয়ে ৪৩.৫ শতাংশে নামিয়ে এনেছে সরকার।

বিটিআরসি জানিয়েছে, এখন থেকে নতুন ফোন কেনার আগে গ্রাহককে অবশ্যই সেটির বৈধতা যাচাই করতে হবে। মেসেজ অপশনে গিয়ে KYD <স্পেস> ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে ১৬০০২ নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি এসএমএসে হ্যান্ডসেটটির বৈধতা জানা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এনইআইআরবিটিআরসিবিটিআরসি (BTRC)বিটিআরসি NEIRরিফারবিশডরিফারবিশড আইফোনরিফারবিশড পণ্যরিফারবিশড ফোন চিনার উপায়

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের বাজারে অপো আসলো এফ১৯ প্রো এর নতুন সংস্করণ
নির্বাচিত

দেশের বাজারে অপো আসলো এফ১৯ প্রো এর নতুন সংস্করণ

বাক্কোর নতুন নাম এবং কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন নাম এবং কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত

তরুণ ডেভেলপারদের ক্ষমতায়নে ইনোভেশন সামিট ২০২৫ চালু করল বিডিঅ্যাপস
প্রযুক্তি সংবাদ

তরুণ ডেভেলপারদের ক্ষমতায়নে ইনোভেশন সামিট ২০২৫ চালু করল বিডিঅ্যাপস

প্রযুক্তি সংবাদ

পপআপ সেলফি ক্যামেরার নতুন স্মার্টফোন

২৪ ঘণ্টা হার্টের খবর পাবেন স্মার্টওয়াচে
প্রযুক্তি সংবাদ

২৪ ঘণ্টা হার্টের খবর পাবেন স্মার্টওয়াচে

দাম কমলো টেকনো ফোনের
কিভাবে করবেন

নতুন ফোন কেনার সময় কী কী দেখবেন?

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

দ্বিতীয় বছর পেরিয়ে তৃতীয় বছরে দ্যা বিজনেস ডেইলি
বিবিধ

দ্বিতীয় বছর পেরিয়ে তৃতীয় বছরে দ্যা বিজনেস ডেইলি

ইউরোপে বড় শাস্তির মুখে গুগল, রেকর্ড জরিমানার আভাস
পাঁচমিশালি

ইউরোপে বড় শাস্তির মুখে গুগল, রেকর্ড জরিমানার আভাস

প্রযুক্তি জগতে হুয়াওয়ে কেন এত আলোড়ন সৃষ্টি করছে?
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি জগতে হুয়াওয়ে কেন এত আলোড়ন সৃষ্টি করছে?

পারমাণবিক প্রযুক্তিতে নতুন মাইলফলক বাংলাদেশের
প্রযুক্তি সংবাদ

পারমাণবিক প্রযুক্তিতে নতুন মাইলফলক বাংলাদেশের

সপ্তাহের সবচেয়ে পঠিত

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব
অর্থ ও বাণিজ্য

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব

দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক ইস্টার্ন ব্যাংক...

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকবে বড় চমক

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকবে বড় চমক

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০১ এপ্রিল ২০২৬

রাজস্ব ও নিরাপত্তা রক্ষায় বড় হাতিয়ার ‘এনইআইআর’

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix