Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রকেট প্রযুক্তি ও প্রতিরক্ষা সক্ষমতায় স্বনির্ভর হওয়ার স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
রকেট প্রযুক্তি ও প্রতিরক্ষা সক্ষমতায় স্বনির্ভর হওয়ার স্বপ্ন
Share on FacebookShare on Twitter

রোবোটিক্স, অ্যারোস্পেস এবং বিলিয়ন ডলারের গ্রিন ফ্রন্টিয়ার’ শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অডিটোরিয়ামে ১ এপ্রিল, বুধবার অনুষ্ঠিত হলো বিশেষ কারিগরি সেমিনার। বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত এই সেমিনারের মূল লক্ষ্য ছিল ভবিষ্যৎ ইঞ্জিনিয়ারদের বৈশ্বিক ক্যারিয়ার ও উদ্ভাবনী প্রযুক্তিতে সম্পৃক্ত হওয়ার সাহস ও সঠিক দিকনির্দেশনা প্রদান করা।

সেমিনারে মূল প্রবন্ধ (Keynote) উপস্থাপন করেন এয়ারবাস (Airbus) জার্মানির কস্টিং ডাটা ও টুলস প্রধান আসাদ কাগজী। নিজের জীবন সংগ্রামের গল্প শুনিয়ে তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেন, বাংলাদেশের শিকড় থেকেই বিশ্বমানের ক্যারিয়ার গড়া সম্ভব।

তিনি বলেন, “এয়ারবাস আজ শক্তিশালী, কিন্তু তোমাদের ইউনিক আইডিয়া ও সক্ষমতার মাধ্যমে আমরা আরও শক্তিশালী হতে চাই”। তিনি ২০৩৫ সালের মধ্যে মহাকাশ অর্থনীতির আকার ১.৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনার কথা উল্লেখ করে শিক্ষার্থীদের এই বিশাল বাজারে অংশ নেওয়ার আহ্বান জানান। বললেন, ২০৩০ সালের মধ্যে মেকাট্রনিক্সের বিশ্ববাজার প্রায় ৩১৭.২ বিলিয়ন ডলারে পৌঁছাবে।

এয়ারবাসের বাংলাদেশি এই শুভেচ্ছা দূত মেকাট্রনিক্স ইকোসিস্টেমকে একটি “ন্যাশনাল মাল্টিপ্লায়ার” হিসেবে অভিহিত করে বলেন, এআই, সিভিল, ইলেকট্রিক্যাল এবং অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের সমন্বয়ে একটি স্বনির্ভর জাতীয় অর্থনীতি গড়ে তুলতে সক্ষম।মহাকাশ জয়ের স্বপ্নের পাশাপাশি তিনি দেশের বিদ্যমান সংকটের দিকেও আলোকপাত করেন। তিনি জানান, বাংলাদেশে পরিবেশগত অবক্ষয়ের কারণে জাতীয় জিডিপির প্রায় ১৭.৬% ক্ষতি হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২০৫০ সালের মধ্যে কৃষি জিডিপির এক-তৃতীয়াংশ ধ্বংস হওয়ার ঝুঁকিতে রয়েছে। ​এই সংকট সমাধানে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়াররা অটোমেটেড বর্জ্য বাছাই মেশিন, স্মার্ট ভেহিকেল এমিশন সেন্সর এবং আইওটি চালিত ড্রোন তৈরি করে সরাসরি ভূমিকা রাখতে পারেন।
​
​শিক্ষার্থীদের জন্য বর্তমানের বড় বড় প্রজেক্টের সুযোগ তুলে ধরে তিনি বলেন, বিশ্বব্যাংক ও এডিবি’র মতো সংস্থাগুলো বাংলাদেশে বড় অংকের বিনিয়োগ করছে। এর মধ্যে নদী পর্যবেক্ষণের জন্য ৪১০ মিলিয়ন ডলারের DWATER প্রজেক্ট এবং আরএমজি খাতে রোবোটিক্স ব্যবহারের জন্য ২৫৬.৫ মিলিয়ন ডলারের গ্রিন ক্লাইমেট ফান্ড উল্লেখযোগ্য। এছাড়া ইউএনডিপি’র মাধ্যমে তরুণদের হার্ডওয়্যার প্রোটোটাইপ তৈরির জন্য সিড ফান্ডিং বা অনুদান প্রদান করা হচ্ছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের উদীয়মান অ্যারোস্পেস স্টার্টআপ ‘ধূমকেতু এক্স’-এর প্রধান নাহিয়ান আর রহমান। বাংলাদেশ সক্ষমতা নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “রকেট লঞ্চিংয়ের ক্ষেত্রে আগামীতে একটি বিশাল রপ্তানি বাজার তৈরি হচ্ছে। আমরা দেশীয় মেধা কাজে লাগিয়ে এই আন্তর্জাতিক বাজারটি ধরার লক্ষ্য নিয়ে কাজ করছি। নীতিমালার ঘাটতি ও অর্থায়ন সহযোগিতার কোন সুযোগ না থাকায় নিজস্ব তহবিল থেকে কাজ করছি।”

সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৌগত আহমেদ দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ও উন্নত প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “আমাদের রিসাইজ সিস্টেমে রকেট প্রযুক্তি এবং এয়ারপ্লেনে জেট প্রোপালশন ব্যবহৃত হয়। দেশে যদি রকেট তৈরির মতো প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে, তবে কেন আমরা নিজস্ব প্রযুক্তি (ICDM) তৈরি করে প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করব না?”

তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমানে এ ধরণের প্রযুক্তি পরীক্ষার ক্ষেত্রে কিছু নীতিগত সীমাবদ্ধতা রয়েছে। তবে উপস্থিত শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে তিনি বলেন, “আগামী ১০ বছর পর আজকের এই শিক্ষার্থীরাই দেশের নীতি-নির্ধারক হবে। তাই আজ থেকে স্বপ্ন দেখা শুরু করলে ভবিষ্যতে আমরাও ইরানের মতো ‘মিসাইল সিটি’ গড়ে তুলতে সক্ষম হব।”

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন এবং আইসিটি খাতের অভিজ্ঞ ব্যক্তিরা। বক্তারা একমত পোষণ করেন যে, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয় মোকাবিলায় মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারদের উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেমিনারটি শেষ হয় আসাদ কাগজীর একটি বিশেষ বার্তার মাধ্যমে— শিক্ষার্থীদের কেবল প্রযুক্তি নয়, বরং সততা ও মানবতা নিয়ে চিন্তা করার আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের তৈরি মেকাট্রনিক সিস্টেম দেশের ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করতে পারে উল্লেখ করে তিনি বলেন, ইঞ্জিনিয়ারিং শিক্ষার ভিত্তি কেবল গণিত নয়, বরং এটি সততা ও দায়বদ্ধতার নৈতিক কাঠামোর ওপর নির্মিত হওয়া উচিত। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আপনার শিক্ষা তখনই সার্থকতা পায় যখন এটি ক্লাসরুমের বাইরে গিয়ে জাতীয় টেকসই উন্নয়নে ভূমিকা রাখে”।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নিলামে উঠছে বিশ্বের প্রথম এসএমএস
প্রযুক্তি সংবাদ

নিলামে উঠছে বিশ্বের প্রথম এসএমএস

“আলাপ” এপ্লিকেশন নিয়ে প্রশ্ন-উত্তর!
নির্বাচিত

“আলাপ” এপ্লিকেশন নিয়ে প্রশ্ন-উত্তর!

অটোমোবাইল

সুপার স্টাইলিশের সাথে আসছে ইন্ডিয়ান চ্যালেঞ্জার বাইক

ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি কিনে প্রতিদিন ৩৫ লাখ টাকা পাওয়ার সুযোগ
ছাড় ও অফার

ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি কিনে প্রতিদিন ৩৫ লাখ টাকা পাওয়ার সুযোগ

যে কারণে গাড়িতে মোবাইল চার্জ দেবেন না
অটোমোবাইল

যে কারণে গাড়িতে মোবাইল চার্জ দেবেন না

ঈদ উপলক্ষ্যে সব মডেলে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে রিভো
অটোমোবাইল

ঈদ উপলক্ষ্যে সব মডেলে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে রিভো

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

প্রযুক্তিপ্রেমীদের দোরগোড়ায় স্টার টেক: সাভারে নতুন শাখার উদ্বোধন
নির্বাচিত

নতুন প্রসেসরে ত্রুটি ও ব্যবহারের দাগ, স্টারটেকের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ
প্রযুক্তি সংবাদ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

পটুয়াখালীতে স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হওয়ার স্বামীদের মানববন্ধন
বিবিধ

পটুয়াখালীতে স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হওয়ার স্বামীদের মানববন্ধন

চাঁদাবাজির অভিযোগ জানাতে চালু হলো ‘চাঁন্দাবিডি ডটকম’
বিবিধ

চাঁদাবাজির অভিযোগ জানাতে চালু হলো ‘চাঁন্দাবিডি ডটকম’

সপ্তাহের সবচেয়ে পঠিত

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ
নির্বাচিত

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

নতুন প্রজন্মের কম্পিউটার ম্যাক স্টুডিও (Mac Studio 2026)...

অনলাইনে ভুয়া অস্ত্রের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: গ্রেফতার ২

অনলাইনে ভুয়া অস্ত্রের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: গ্রেফতার ২

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ এপ্রিল ২০২৬

রকেট প্রযুক্তি ও প্রতিরক্ষা সক্ষমতায় স্বনির্ভর হওয়ার স্বপ্ন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix