Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মুনাফা অর্ধেকে নামবে স্যামসাংয়ের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯
কর্মী ছাঁটাইয়ের চিন্তা স্যামসাংয়ের

স্যামসাং

Share on FacebookShare on Twitter

মুনাফায় বড় ধরনের পতন দেখতে যাচ্ছে কোরীয় ইলেকট্রনিকস জায়ান্ট স্যামসাং। শুক্রবার প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে উল্লেখিত আয়ের তথ্য সে রকমই ইঙ্গিত দিচ্ছে। প্রদর্শিত উপাত্ত অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংয়ের মুনাফা গত প্রান্তিকের চেয়ে অর্ধেকেরও কম হতে পারে। মূলত অন্যতম ক্রেতা চীনা কোম্পানি হুয়াওয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে চাহিদা সংকটে পড়ে চিপের দাম কমিয়ে দিতে বাধ্য হওয়ার কারণেই এ অবস্থার মুখে পড়েছে স্যামসাং ইলেকট্রনিকস। খবর রয়টার্স।

বিশ্লেষকরা বলছেন, দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংয়ের আর্থিক প্রতিবেদনে যে উপাত্ত দেয়া হয়েছে, তা গত তিন বছরের মধ্যে কোম্পানির সবচেয়ে বাজে অবস্থাই নির্দেশ করে। তাছাড়া প্রযুক্তি বাজারের ক্রমহ্রাসমান প্রবণতার মধ্যে সরবরাহ উদ্বৃত্তের পরিস্থিতি থেকে বের হতে আরো কয়েকটি প্রান্তিক অপেক্ষা করতে হবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

স্যামসাং শুধু বিশ্বের বৃহত্তম স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানিই নয়, এটি ডির্যাম ও এনএএনডি মেমোরি চিপেরও প্রধান সরবরাহক। যেখানে হুয়াওয়ে কোম্পানির চিপের দ্বিতীয় প্রধান ক্রেতা। ফলে মার্কিন নিষেধাজ্ঞার জেরে বিশ্বব্যাপী নানা বিধি-নিষেধের জালে আক্রান্ত হুয়াওয়ের বিপদে স্যামসাংও বিপাকে পড়েছে।

স্যাংস্যাঙ্গিন ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজের বিশ্লেষক জে কিম বলেন, সামনে হুয়াওয়ে কী পরিমাণ চিপ ব্যবহার করবে, সেটির ওপর নির্ভর করেই বিশ্ববাজারে চিপের দাম নির্ধারিত হয়। ফলে হুয়াওয়ের বিকল্প ক্রেতা খুঁজে পাওয়া স্যামসাংয়ের জন্য প্রায় অসম্ভব। এ কারণেই কোরীয় কোম্পানিটি চিপের দাম কমিয়ে দিতে বাধ্য হয়েছে। তাতে মুনাফা কমে গেছে ব্যাপকভাবে।

অবশ্য চিপ বিক্রি থেকে আয় কমে গেলেও হুয়াওয়ের প্রতি নিষেধাজ্ঞার সুযোগে স্মার্টফোন বাজারে সুবিধা করতে পারে স্যামসাং। ধারণা করা হচ্ছে, চলতি বছর বিশ্ববাজারে হুয়াওয়ের স্মার্টফোন সরবরাহ ৪০ শতাংশ কমে যাবে। যদিও আন্তর্জাতিক বাজারে বিধি-নিষেধের ক্ষতি পুষিয়ে নেয়ার মতো বড় বাজার নিজ দেশেই হুয়াওয়ের রয়েছে বলে মনে করা হয়।

কিন্তু শুধু স্মার্টফোন বিক্রি বৃদ্ধির সম্ভাবনা স্যামসাংকে বাঁচাতে পারবে না। কারণ কোম্পানির মুনাফার একটি বড় অংশ (দুই-তৃতীয়াংশেরও বেশি) আসে চিপ ব্যবসা থেকে। সম্পৃক্ত স্মার্টফোন বাজার ও ডাটা সেন্টারে চাহিদা কমে যাওয়ার কারণে চিপের দাম কমাতে বাধ্য হচ্ছে স্যামসাং।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অপোর কম দামের স্মার্টফোন
নির্বাচিত

অপোর কম দামের স্মার্টফোন

আপডেটের পরপরই বিভ্রাটের কবলে মাইক্রোসফট ৩৬৫
প্রযুক্তি সংবাদ

ত্রুটি ধরিয়ে দিলেই হাজার ডলার পুরস্কার দেবে মাইক্রোসফট

গুগলে এই ৪ বিষয়ে জানতে সার্চ দিলে হতে পারে জেল-জরিমানা
নির্বাচিত

গুগলে এই ৪ বিষয়ে জানতে সার্চ দিলে হতে পারে জেল-জরিমানা

ইন্ডিয়ান চীফ এর নতুন বাইক
অটোমোবাইল

ইন্ডিয়ান চীফ এর নতুন বাইক

দুর্দান্ত ফিচারের এক জোড়া ফোন আনল ভিভো
নির্বাচিত

দুর্দান্ত ফিচারের এক জোড়া ফোন আনল ভিভো

৬৪ মেগাপিক্সেল ক্যামেরাসহ ফোন আনছে রেডমি
প্রযুক্তি সংবাদ

৬৪ মেগাপিক্সেল ক্যামেরাসহ ফোন আনছে রেডমি

Load More

ট্রেন্ডিং টপিক

প্রতিশ্রুত সময় পেরিয়েও আসেনি গুগলের নতুন এআই মডেল, বাড়ছে অপেক্ষা
প্রযুক্তি সংবাদ

প্রতিশ্রুত সময় পেরিয়েও আসেনি গুগলের নতুন এআই মডেল, বাড়ছে অপেক্ষা

আর্জেন্টিনা বনাম স্পেন লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে
গেম

আর্জেন্টিনা বনাম স্পেন লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল রূপান্তরের লক্ষ্য
নির্বাচিত

দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল রূপান্তরের লক্ষ্য

‘এক্সট্রিম’ চিপের পরিকল্পনা বাতিল, বন্ধের পথে ম্যাক প্রো
পাঁচমিশালি

‘এক্সট্রিম’ চিপের পরিকল্পনা বাতিল, বন্ধের পথে ম্যাক প্রো

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম
প্রযুক্তি বাজার

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম

আগামী ১২ আগস্ট নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘মেড বাই গুগল’...

শুধু ঢাকার জ্যামেই বছরে ১ লাখ ৯ হাজার কোটি টাকা খোয়াচ্ছে দেশ!

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৬: সবচেয়ে বসবাসযোগ্য শহর কোপেনহেগেন, ঢাকার অবস্থান ১৭১তম

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ জুলাই ২০১৯

মুনাফা অর্ধেকে নামবে স্যামসাংয়ের

Techzoom.TV |
TechzoomTV