Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বৈধ মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 3 December 2025
মোবাইল ফোনের দিন শেষ, মার্কেটে আসতে চলেছে বিকল্প
Share on FacebookShare on Twitter

আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালু হচ্ছে। এর আগে বাজারে মোবাইল ফোনের দাম স্থিতিশীল রাখতে বৈধভাবে আমদানি করা মোবাইল ফোনের কর কমানোর প্রস্তুতি নিচ্ছে সরকার।

গত ১ ডিসেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বৈধভাবে আমদানি উৎসাহিত করতে এবং খুচরা বাজারে দাম কমাতে সরকার বর্তমানে প্রযোজ্য প্রায় ৬১ শতাংশ আমদানি শুল্ক কমানোর কাজ করছে। পাশাপাশি স্থানীয়ভাবে সংযোজিত হ্যান্ডসেটের ভ্যাট ও কর সমন্বয়ের বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। আমদানি শুল্ক কমানোর ফলে ১৩ থেকে ১৪টি স্থানীয় প্রতিষ্ঠান যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো।

বৈঠকে বিদেশফেরত বাংলাদেশিদের নিজেদের সঙ্গে করে ফোন আনার বিধিনিষেধ নিয়েও আলোচনা হয়। বিএমইটি নিবন্ধন কার্ডধারী প্রবাসীরা শুল্ক ছাড়া তিনটি এবং অন্য যাত্রীরা দুটি মুঠোফোন আনতে পারবেন। পর্যটকরা নিবন্ধন ছাড়াই ৬০ দিন পর্যন্ত নিজেদের স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। এরপর মুঠোফোনটি নিবন্ধন করতে হবে।

বিটিআরসি ও রাজস্ব কর্তৃপক্ষের আলোচনার পরিপ্রেক্ষিতে, ব্যবসায়ীদের কাছে মজুত থাকা শুল্কহীন কিন্তু বৈধ আইএমইআই নম্বরযুক্ত হ্যান্ডসেটগুলো ১৬ ডিসেম্বরের আগে কম হারে কর দিয়ে বৈধ করার সুযোগ দেওয়া হবে। তবে ক্লোন বা রিফারবিশড ফোনের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না।

কর্মকর্তারা জানিয়েছেন, ১৬ ডিসেম্বর এনইআইআর ব্যবস্থা চালুর আগে কোনো সচল হ্যান্ডসেট বন্ধ করা হবে না। হুট করে ফোন বন্ধ হওয়ার গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তারা। এ ছাড়া নিজের নামে নিবন্ধিত সিম কার্ড সাইবার অপরাধ, অনলাইন জুয়া বা মোবাইল ব্যাংকিং জালিয়াতিতে ব্যবহৃত হচ্ছে কি না, তা যাচাই করতে বলা হয়েছে। বৈধ আইএমইআই নম্বরবিহীন হ্যান্ডসেট না কেনার পরামর্শও দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, পুরোনো ও ব্যবহৃত ফোন দেশে কেসিং বদলে নতুন হিসেবে বিক্রি করা হয়। এনইআইআর চালু হলে দীর্ঘদিনের এই অসাধু চর্চা বন্ধ হবে। অবৈধভাবে ফোন আমদানি বন্ধে ভারত, থাইল্যান্ড ও চীন থেকে আসা ফ্লাইটগুলোর ক্ষেত্রে বিমানবন্দর ও স্থলবন্দরে কাস্টমসের তদারকি জোরদার করা হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: Baggage RuleMobile Import TaxNEIR Bangladeshঅবৈধ ফোনএনইআইআরপ্রবাসী সুবিধাফয়েজ আহমদ তৈয়ববিএমইটি কার্ডবিটিআরসিব্যাগেজ রুলমোবাইল ফোন আমদানিশুল্ক হ্রাসস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস
প্রযুক্তি সংবাদ

এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস

ভ্রমণবিষয়ক অ্যাপ ‘শেয়ার ট্রিপ’-এর যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

ভ্রমণবিষয়ক অ্যাপ ‘শেয়ার ট্রিপ’-এর যাত্রা শুরু

নিরবিচ্ছিন্ন ডাটা সেবা প্রদানে ফোরজি মডেম-রাউটার আনল রবি
প্রযুক্তি বাজার

নিরবিচ্ছিন্ন ডাটা সেবা প্রদানে ফোরজি মডেম-রাউটার আনল রবি

বাজারে আসতে চলেছে লিফানের নতুন মোটরসাইকেল
অটোমোবাইল

বাজারে আসতে চলেছে লিফানের নতুন মোটরসাইকেল

ঠিকাদারের খরচে সফর নিষিদ্ধ, তবু হুয়াওয়ের টাকায় চীন ঘুরলেন বিসিসির ৫ কর্মকর্তা
নির্বাচিত

ঠিকাদারের খরচে সফর নিষিদ্ধ, তবু হুয়াওয়ের টাকায় চীন ঘুরলেন বিসিসির ৫ কর্মকর্তা

বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু সফটওয়্যার
নির্বাচিত

বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু সফটওয়্যার

Load More

ট্রেন্ডিং টপিক

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট
নির্বাচিত

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার
প্রযুক্তি সংবাদ

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ
প্রযুক্তি সংবাদ

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ

আগামী দিনের বিদ্যুৎ ব্যবস্থা কেমন হবে? শুধু বিদ্যুৎ...

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 December 2025

বৈধ মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমছে

Techzoom.TV |
TechzoomTV