Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’
Share on FacebookShare on Twitter

বাংলা ও বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উপলক্ষে দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৮ডি উন্মোচন করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার বাংলাদেশ। ব্যবহারকারীদের ডিজিটাল অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে তৈরি এ ডিভাইসটি পহেলা বৈশাখ থেকেই দেশজুড়ে অনারের সকল ব্র্যান্ডশপে পাওয়া যাবে।

মাত্র ৭.৫ মিলিমিটারের আল্ট্রা-স্লিম ডিজাইন এবং ১৮৮ গ্রাম ওজনের এই ফোনটিতে রয়েছে চমৎকার মেটালিক টেক্সচার এবং অত্যন্ত পাতলা বেজেল। আকর্ষণীয় এ ফোনটিতে রয়েছে বিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি—যা তরুণদের ‘ফাস্ট-পেসড’ লাইফস্টাইলের সঙ্গে তাল মিলিয়ে সারাদিন নির্ভরযোগ্য পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। ১,০০০+ চার্জ সাইকেলের সক্ষমতা থাকায় ব্যাটারিটি প্রায় ছয় বছর পর্যন্ত নিরবচ্ছিন্ন ব্যবহারের নিশ্চয়তা দেয়। পাশাপাশি ব্যবহারকারীদের সময় বাঁচাতে এতে রয়েছে ৪৫ ওয়াটের অনার সুপারচার্জ সুবিধা।

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এখন ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও সহজ ও উন্নত করছে। ব্যবহারকারীরা যাতে এ প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা নিতে পারেন, সে কথা মাথায় রেখে এক্স৮ডি-তে যুক্ত করা হয়েছে অনারের আপগ্রেডেড ‘এআই বাটন’। এই বাটনের মাধ্যমে সহজেই বিভিন্ন স্মার্ট ফাংশন ব্যবহার করা যায়।

ফটোগ্রাফি অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে ডিভাইসটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের এআই প্রাইমারি ক্যামেরা, যা দিনের উজ্জ্বল আলো থেকে শুরু করে রাতের স্বল্প আলোতেও স্পষ্ট ও নিখুঁত ছবি ধারণে সক্ষম। ফোকাস ধরে রাখতে রয়েছে ৩এক্স লসলেস জুম। এ ছাড়া এআই ইরেজার, আপস্কেলিং, রিফ্লেকশন রিমুভাল ও আউটপেইন্টিংয়ের মতো আধুনিক এআই ক্যামেরা ফিচার যুক্ত রয়েছে।

চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতার জন্য ফোনটিতে রয়েছে ৩০০০ নিটস ব্রাইটনেসের আল্ট্রা-ক্লিয়ার অ্যামোলেড স্ক্রিন এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট। দ্রুত ও স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের সর্বশেষ স্ন্যাপড্রাগন ৬এস ৪জি জেন ২ প্রসেসর।

উন্নত স্টোরেজ ও পারফরম্যান্সের জন্য রয়েছে ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি (৮জিবি+৮জিবি) র‍্যাম। দীর্ঘস্থায়ী ব্যবহারের কথা মাথায় রেখে এসজিএস সার্টিফায়েড এই ফোনে যুক্ত করা হয়েছে আইপি৬৫ ওয়াটার রেজিস্ট্যান্স ও ২ মিটার ড্রপ প্রোটেকশন, ফলে নিশ্চিন্তে ব্যবহার করা যাবে ডিভাইসটি।

বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে ডিভাইসটি উন্মোচন করা প্রসঙ্গে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, “পহেলা বৈশাখ বাংলাদেশের সবার জন্যই অনেক গুরুত্বপূর্ণ একটি উৎসব। অনার এক্স৮ডি বাজারে আনার মাধ্যমে এই উৎসবের অংশ হতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। আমরা চাই আমাদের ব্যবহারকারীরা সর্বাধুনিক প্রযুক্তির সাহায্যে এই উৎসবের রঙিন মুহূর্তগুলোকে খুব সহজেই ক্যামেরাবন্দী করুক এবং তাদের নতুন বছর শুরু হোক আনন্দমুখর পরিবেশে।”

মাত্র ৩৮,৯৯৯ টাকা মূল্যের অনার এক্স৮ডি স্মার্টফোনটি বর্তমানে বাজারে তিনটি রঙে পাওয়া যাচ্ছে: লাইট ব্লু, ভেলভেট গ্রে এবং ভেলভেট ব্ল্যাক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টফোনস্মার্টফোন এক্স৮ডি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক-ইউটিউব থেকে ৬ ভিডিও লিংক সরানোর নির্দেশ
প্রযুক্তি সংবাদ

ফেসবুক-ইউটিউব থেকে ৬ ভিডিও লিংক সরানোর নির্দেশ

পুরো দেশের মানুষই হ্যাকারের কবলে!
নির্বাচিত

২৯০ কোটি টাকা নিয়ে গেল হ্যাকাররা

ঘরের খবর যেভাবে পরের হাতে যায়
নির্বাচিত

ঘরের খবর যেভাবে পরের হাতে যায়

বিদেশ যাওয়া নিষেধাজ্ঞা বিষয়টি পজিটিভলি দেখছি: রাসেল
ই-কমার্স

অডিট রিপোর্টের ওপর নির্ভর করছে ইভ্যালির ভাগ্য

শাওমি ও রিয়েলমিকে টেক্কা দিতে বাজেট ফোন নিয়ে এল ইনফিনিক্স
নির্বাচিত

শাওমি ও রিয়েলমিকে টেক্কা দিতে বাজেট ফোন নিয়ে এল ইনফিনিক্স

মোবাইল নম্বর দিয়ে জাতীয় পরিচয়পত্র বের করার নিয়ম
কিভাবে করবেন

মোবাইল নম্বর দিয়ে জাতীয় পরিচয়পত্র বের করার নিয়ম

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

প্রথা ভেঙে ১৩৫ ডলারে স্পেসএক্সের রেকর্ড ভাঙা আইপিও
প্রযুক্তি সংবাদ

প্রথা ভেঙে ১৩৫ ডলারে স্পেসএক্সের রেকর্ড ভাঙা আইপিও

কম্পিউটেক্স ২০২৬: ‘এন্টার ইনফিনিটি’ থিমে গিগাবাইটের নতুন পণ্যের বিশাল প্রদর্শনী
নির্বাচিত

কম্পিউটেক্স ২০২৬: ‘এন্টার ইনফিনিটি’ থিমে গিগাবাইটের নতুন পণ্যের বিশাল প্রদর্শনী

প্রযুক্তি জগতে হুয়াওয়ে কেন এত আলোড়ন সৃষ্টি করছে?
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি জগতে হুয়াওয়ে কেন এত আলোড়ন সৃষ্টি করছে?

সাইবার হামলায় আক্রান্ত বিশ্বের বহু শিক্ষাপ্রতিষ্ঠান
কিভাবে করবেন

ব্যাংক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার উপায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা
নির্বাচিত

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা

আধুনিক বিশ্বে প্রতিটি প্রযুক্তি কোম্পানিই কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ এপ্রিল ২০২৬

বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’

Techzoom.TV |
TechzoomTV