Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫জি চালু জন্য প্রস্তুত বাংলাদেশ: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 5 July 2019
বিশ্বের জন্য দৃষ্টান্ত হুয়াওয়ে: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

অতিদ্রুত ফাইভজি চালু করা হবে উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, পৃথিবীর বিভিন্ন প্রযুক্তি গ্রহণ করার ক্ষেত্রে বাংলাদেশের যে পশ্চাৎপদতা ছিল , ৫জি প্রযুক্তির মধ্যদিয়ে বাংলাদেশ এই পশ্চাৎপদতা কাটিয়ে বিশ্বের সাথে সমান তালে এগিয়ে যাওয়ার যোগ্যতা অর্জন করবে। ৫জি চালুর জন্য অবকাঠামোসহ প্রয়োজনীয় প্রস্তুতি সরকার ইতোমধ্যে সম্পন্ন করেছে বলেন মন্ত্রী।

মন্ত্রী ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মার্টফোন ও ট্যাব মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন সরকারের ডিজিটাল কার্যক্রম পরিচালনা এবং জনগণকে যে ডিজিটাল সেবা দেওয়া হবে তার মূলভিত্তি হবে স্মার্টফোন। সরকারি সেবার কন্টেন্ট যাই তৈরি হবে, যেভাবেই পরিচালিত হবে , কোন একজন নাগরিক যাতে তার সেবাসমূহ স্মার্টফোনে পেতে পারেন সেটি নিশ্চিত করা হবে ।

মোবাইলসহ বিভিন্ন ডিভাইস উৎপাদনের ক্ষেত্রে ১০ বছরের কর অবকাশ এবং মেডইন বাংলাদেশ মোবাইল রপ্তানির ক্ষেত্রে সরকার ঘোষিত প্রণোদনাসহ বাংলাদেশের অনুকুল অবস্থা বর্ণনা করে মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশে যারা মোবাইল উৎপাদন করছে তারা বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছেন। সরকারের দেওয়া উৎপাদন বান্ধব এই সুযোগ কাজে লাগিয়ে অন্যদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, দেশে ৯ থেকে দশ কোটি মোবাইল সেট ব্যবহার হচ্ছে। এর মধ্যে শতকরা ৩০ভাগ স্মার্টফোন এবং বাকী ৭০ভাগ ফিচার ফোন। আগামী ১ থেকে ২ বছরের মধ্যে ৭০ভাগ ফিচার ফোন স্মার্টফোনের রূপান্তর লাভ করবে। এই বিশাল বাজার প্রতিযোগিতার মাধ্যমেই অর্জন করা সম্ভব। তিনি বলেন, ডিজিটাল ডিভাইস উৎপাদনের জায়গায় বাংলাদেশ গত কয়েক বছরে যে পলিসিগত পরিবর্তন করেছে, এটি আমাদের আশেপাশের কোন দেশ করতে পারেনি। তিনি বলেন পৃথিবীর প্রত্যেক মানুষের জন্য যদি কোন ডিজিটাল ডিভাইসের কথা বলা হয় – সেটা মোবাইল ফোন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বাংলাদেশের অভাবনীয় অগ্রগতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ কর্মসূচিকে একটি যুগান্তকারি দূরদৃষ্টিসম্পন্ন উল্লেখ করে বলেন, ২০০৮ সালে দেশে মাত্র ৭ দশমিক ৫ জিবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহার হতো। গত দশ বছরে তার ১১শত জিবিপিএসে উন্নীত হয়েছে। ৪ কোটি ৬০ লাখ মোবাইল ব্যবহারকারি থেকে ১৫ কোটি ৯০ লাখ মানুষ এখন মোবাইল ব্যবহার করছে। ইন্টারনেট ব্যবহারকারির সংখ্যা মাত্র ৪০ লাখ থেকে ৯ কোটিতে উন্নীত হয়েছে।

এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারি মুহম্মদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার স্যাংওয়ান ইউন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন।

তিন দিনব্যাপী এই মেলা আগামী শনিবার শেষ হবে। পরে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফুজিফিল্ম নতুন মিররলেস ক্যামেরা আনল
প্রযুক্তি সংবাদ

ফুজিফিল্ম নতুন মিররলেস ক্যামেরা আনল

স্মার্টফোনে ‘প্রো’ ও ‘ম্যাক্স’ মডেল বলতে কী বোঝায়?
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে ‘প্রো’ ও ‘ম্যাক্স’ মডেল বলতে কী বোঝায়?

বাংলাদেশের বাজারে গিগাবাইট ব্রান্ডের এআইসমৃদ্ধ ইন্টেল ১৪ জেনারেশন ল্যাপটপ
নির্বাচিত

বাংলাদেশের বাজারে গিগাবাইট ব্রান্ডের এআইসমৃদ্ধ ইন্টেল ১৪ জেনারেশন ল্যাপটপ

ঈদুল আজহা উপলক্ষে ২৩ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু
নির্বাচিত

ঈদুল আজহা উপলক্ষে ২৩ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু

ইউটিউবে প্রথম যে ভিডিও আপলোড হয়েছিল
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে প্রথম যে ভিডিও আপলোড হয়েছিল

পপ আপ ক্যামেরা সহ আসছে রেডমি কে৩০ আলট্রা
নির্বাচিত

পপ আপ ক্যামেরা সহ আসছে রেডমি কে৩০ আলট্রা

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক
প্রযুক্তি সংবাদ

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 July 2019

৫জি চালু জন্য প্রস্তুত বাংলাদেশ: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV