Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 22 April 2026
অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের নতুন প্রধান নির্বাহী হিসেবে জন টার্নাসের নাম ঘোষণা করেছে, যিনি বর্তমানে কোম্পানির হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের নেতৃত্ব দিচ্ছেন।

টিম কুকের স্থলাভিষিক্ত হতে যাওয়া টার্নাস ২৫ বছর ধরে অ্যাপলে কাজ করছেন। তিনি আগামী আগামী ১ সেপ্টেম্বর নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

আর এতদিন প্রধান নির্বাহীর দায়িত্ব সামলে আসা টিম কুক হবেন কোম্পানির এক্সিকিউটিভ চেয়ারম্যান। ১৫ বছর ধরে কোম্পানির নেতৃত্ব দেওয়ার পর তিনি ওই পদ থেকে সরে যাচ্ছেন।

বিবিসি লিখেছে, অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস মৃত্যুর কিছুদিন আগে স্বাস্থ্যগত কারণে সিইওর দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। সেই ২০১১ সাল থেকে কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন কুক।

টার্নাসের সঙ্গে পালাবদলের কাজ গুছিয়ে নিতে কুক গ্রীষ্মজুড়ে প্রধান নির্বাহী হিসেবে থাকবেন। এরপর তিনি ‘কোম্পানির নির্দিষ্ট কিছু বিষয়ে সহায়তা করবেন, যার মধ্যে বিশ্বজুড়ে নীতিনির্ধারকদের সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয় রয়েছে।

অ্যাপল একজন উত্তরসূরি খুঁজছে—এমন গুঞ্জন কয়েক মাস ধরে চলার পর কুকের প্রধান নির্বাহীর দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত এল।

তিনি এ দায়িত্বকে ‘জীবনের সর্বশ্রেষ্ঠ সুযোগ’ হিসেবে বর্ণনা করেছেন। নিজের কার্যকালে অ্যাপলকে বিশ্বের অন্যতম দামি কোম্পানিতে পরিণত করেছেন কুক।

২০১৮ সালে অ্যাপল প্রথম পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে ১ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের মাইলফলক স্পর্শ করে। বর্তমানে এর বাজারমূল্য ৪ ট্রিলিয়ন ডলার।

কুক নতুন সিইও টার্নাসকে একজন ‘স্বপ্নচারী’ নির্বাহী হিসেবে বর্ণনা করেছেন, যার রয়েছে ‘একজন প্রকৌশলীর মন, একজন উদ্ভাবকের আত্মা এবং সততা ও সম্মানের সঙ্গে নেতৃত্ব দেওয়ার হৃদয়’।

“অ্যাপলকে ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার জন্য তিনি নিঃসন্দেহে সঠিক ব্যক্তি,” বলেন কুক।

বিবিসি লিখেছে, দীর্ঘদিনের আরেক নির্বাহী জেফ উইলিয়ামস গত বছর কোম্পানি ছেড়ে চলে যাওয়ার পর কুকের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে টার্নাস এগিয়ে যান।

অ্যাপলে সিকি শতাব্দীর ক্যারিয়ারে টার্নাস কোম্পানির প্রতিটি বড় প্রডাক্টে কাজ করেছেন, যার মধ্যে আইপ্যাডের প্রতিটি জেনারেশন, আইফোনের অনেক জেনারেশন এবং নতুন এয়ারপডস ও অ্যাপল ওয়াচ রয়েছে।

ম্যাক কম্পিউটার প্রসেসরগুলোকে অ্যাপলের নিজস্ব সিলিকনে রূপান্তরের বিষয়টিও তত্ত্বাবধান করেছেন তিনি।

অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের অধীনেও কাজ করেছেন টার্নাস। তিনি সোমবার এক বিবৃতিতে কুককে তার ‘পথপ্রদর্শক’ হিসেবে বর্ণনা করেছেন।

“আগামী বছরগুলোতে আমরা কী অর্জন করতে পারি, সে সম্পর্কে আমি আশাবাদী,” বলেন টার্নাস।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোন ১৭ প্রো ম্যাক্সের ব্যাটারি সম্পর্কে যা জানা গেল
নির্বাচিত

আইফোন ১৭ প্রো ম্যাক্সের ব্যাটারি সম্পর্কে যা জানা গেল

তরুণীর ২ হাজার বছরের পুরোনো কবরে ‘স্মার্টফোন’
নির্বাচিত

তরুণীর ২ হাজার বছরের পুরোনো কবরে ‘স্মার্টফোন’

এআই ব্যবহারে সেরা পারফরম্যান্স দিতে কোপাইলট প্লাস পিসি
নির্বাচিত

এআই ব্যবহারে সেরা পারফরম্যান্স দিতে কোপাইলট প্লাস পিসি

সুপারভোক ফাস্ট চার্জিংসহ আসছে রিয়েলমি নারজো ৬০এক্স
নির্বাচিত

সুপারভোক ফাস্ট চার্জিংসহ আসছে রিয়েলমি নারজো ৬০এক্স

হোয়াটসঅ্যাপের ভুতুড়ে মেসেজ থেকে সাবধান
নির্বাচিত

হোয়াটসঅ্যাপের ভুতুড়ে মেসেজ থেকে সাবধান

ইউএইতে চালু হলো অ্যাপলের ফেসটাইম কল
প্রযুক্তি সংবাদ

ইউএইতে চালু হলো অ্যাপলের ফেসটাইম কল

Load More

ট্রেন্ডিং টপিক

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান
প্রযুক্তি সংবাদ

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট
নির্বাচিত

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

ভাতা আত্মসাতের অভিযোগে নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দ
নির্বাচিত

ভাতা আত্মসাতের অভিযোগে নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দ

আইফোন ডুওর দাম প্রায় ৫ লাখ, তবুও কেন মানুষ কিনবে
প্রযুক্তি সংবাদ

আইফোন ডুওর দাম প্রায় ৫ লাখ, তবুও কেন মানুষ কিনবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 April 2026

অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ

Techzoom.TV |
TechzoomTV