Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার করলে ৯০ দিনেই বিচার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 23 April 2026
অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার করলে ৯০ দিনেই বিচার
Share on FacebookShare on Twitter

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে ব্যক্তিমানুষের গোপনীয়তা লঙঘন এবং অনুমতি ছাড়া ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার।

জাতীয় সংসদে, ২১ এপ্রিল মঙ্গলবার উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, নতুন ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’ অনুযায়ী এই ধরনের অপরাধে ৯০ দিনের মধ্যে তদন্ত শেষ করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে। নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর এক প্রশ্নের প্রেক্ষিতে মন্ত্রী সংসদকে এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, অনুমতি ছাড়া ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলিং, যৌন হয়রানি কিংবা অর্থ দাবি করা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। আইনের ২৫(১) ধারা অনুযায়ী ডিজিটাল মাধ্যমে ইচ্ছাকৃতভাবে কাউকে ভীতি প্রদর্শন বা মানহানিকর তথ্য প্রচার করলে অনধিক ২ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। তবে ভুক্তভোগী যদি নারী কিংবা ১৮ বছরের কম বয়সী কোনো শিশু হয়, তবে অপরাধীর সাজা বেড়ে ৫ বছর কারাদণ্ড এবং ২০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। এছাড়া ভিডিও ধারণ করে চাঁদা দাবির বিষয়টি প্রতারণা হিসেবে গণ্য হবে, যার সর্বোচ্চ শাস্তি ৫০ লাখ টাকা জরিমানা ও ৫ বছরের জেল।

প্রযুক্তিগত প্রতিরোধের বিষয়ে মন্ত্রী জানান, জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক এখন থেকে যেকোনো ক্ষতিকর কনটেন্ট তাৎক্ষণিক অপসারণ বা ব্লক করার ক্ষমতা রাখেন। এ ক্ষেত্রে বিটিআরসি সরাসরি সহায়তা প্রদান করবে। এছাড়া নতুন আইন অনুযায়ী, বিশেষ প্রয়োজনে পরোয়ানা ছাড়াই তল্লাশি চালানো, ডিজিটাল ডিভাইস জব্দ এবং অপরাধীকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীকে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভিডিওর উৎস এবং অপরাধীর পরিচয় শনাক্ত করতে আন্তর্জাতিক মানের ডিজিটাল ফরেনসিক ল্যাবও কাজ শুরু করেছে।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে ফকির মাহবুব আনাম বলেন, সাইবার স্পেসে অপরাধ দমনে আন্তর্জাতিক বিশেষজ্ঞ সমন্বয়ে বিশেষ এজেন্সি গঠন করা হয়েছে। বিদেশ থেকে পরিচালিত অপপ্রচার রোধে ‘পারস্পরিক সহায়তা আইন, ২০১২’ প্রয়োগ করে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। এমনকি বাংলাদেশের বাইরে থেকেও যদি কোনো নাগরিকের বিরুদ্ধে এই ধরনের অপরাধ সংঘটিত হয়, তবে এই আইনের মাধ্যমেই ব্যবস্থা নেওয়া সম্ভব। দ্রুত তদন্ত শেষ করার বাধ্যবাধকতা থাকায় এখন থেকে সাইবার অপরাধীদের পার পাওয়ার সুযোগ সীমিত হয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে নতুন কার্লকেয়ার সার্ভিস সেন্টার চালু করলো টেকনো
নির্বাচিত

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে নতুন কার্লকেয়ার সার্ভিস সেন্টার চালু করলো টেকনো

যুক্তরাষ্ট্রের জন্য চীনের বাইরে আইফোন উৎপাদন করবে ফক্সকন
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রের জন্য চীনের বাইরে আইফোন উৎপাদন করবে ফক্সকন

নাম বদলে ফেসবুক এখন ‘মেটা’
প্রযুক্তি সংবাদ

মেসেঞ্জারে চালু হয়েছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সেবা

পরিচালন মুনাফা ১৫.৪% কমার আশঙ্কায় এলজি
অটোমোবাইল

ব্যাটারি প্রকল্পে গাড়ি নির্মাতাদের সঙ্গে আলোচনায় এলজি

গ্যালাক্সি এস২৪ আল্ট্রা: স্যামসাং আনছে কৃত্রিম বুদ্ধিমত্তার ফোন
নির্বাচিত

গ্যালাক্সি এস২৪ আল্ট্রা: স্যামসাং আনছে কৃত্রিম বুদ্ধিমত্তার ফোন

শাওমির নতুন স্মার্ট ফ্যাক্টরি স্মার্টফোন উৎপাদনে বিপ্লব ঘটাবে
নির্বাচিত

শাওমির নতুন স্মার্ট ফ্যাক্টরি স্মার্টফোন উৎপাদনে বিপ্লব ঘটাবে

Load More

ট্রেন্ডিং টপিক

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 April 2026

অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার করলে ৯০ দিনেই বিচার

Techzoom.TV |
TechzoomTV