Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শস্য সুরক্ষায় কীটনাশকের বিকল্প আল্ট্রাসনিক প্রযুক্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 25 April 2026
শস্য সুরক্ষায় কীটনাশকের বিকল্প আল্ট্রাসনিক প্রযুক্তি
Share on FacebookShare on Twitter

উষ্ণ ও আর্দ্র জলবায়ু এ সমস্যাকে আরো জটিল করে তোলে। ফলে কৃষকের পরিশ্রম ও বিনিয়োগের একটি বড় অংশই এ ক্ষতির মুখে পড়ে। এমন বাস্তবতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক উদ্ভাবন করেছেন ‘গ্রেইন গার্ড’ নামের আল্ট্রাসনিক প্রযুক্তি, যা কৃষি খাতে খুলে দিয়েছে নতুন সম্ভাবনার দুয়ার। গবেষকরা মনে করেন, পোকামাকড় দমনে কার্যকর এবং সম্পূর্ণ পরিবেশবান্ধব এ প্রযুক্তি কৃষকের ব্যয় কমানোর পাশাপাশি নিশ্চিত করবে খাদ্যনিরাপত্তা।

দেশে মোট উৎপাদিত ধানের প্রায় ৭ থেকে ১২ শতাংশ পর্যন্ত ক্ষতি হয় সংরক্ষণকালে। এ ক্ষতির প্রধান কারণ ‘রাইস উইভিল’সহ বিভিন্ন ক্ষতিকর পোকামাকড়। আর এসব পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে কৃষকরা সাধারণত রাসায়নিক কীটনাশক ব্যবহার করেন, যা একদিকে ব্যয় বাড়ায়, অন্যদিকে শস্যের গুণগত মান নষ্ট করে। সেই সঙ্গে বীজের অঙ্কুরোদগম ক্ষমতাও কমিয়ে দেয়। একই সঙ্গে খাদ্যনিরাপত্তার জন্যও এটি বড় ধরনের হুমকি তৈরি করে।

বাকৃবির ভেটেরিনারি অনুষদের অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আওয়ালের নেতৃত্বে একদল গবেষক এর বিকল্প ও পরিবেশবান্ধব সমাধান খুঁজতে শুরু করেন। প্রায় পাঁচ বছর আগে শুরু করা এ গবেষণা প্রকল্পটি পরবর্তী সময়ে বিশ্বব্যাংকের সহায়তায় এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন কেন্দ্রের অধীনে বাস্তবায়িত হয়। সহযোগী গবেষক অধ্যাপক ড. এহসানুল কবিরসহ একটি দক্ষ দল দীর্ঘ গবেষণা, নকশা উন্নয়ন, পরীক্ষামূলক বিশ্লেষণ এবং মাঠপর্যায়ের যাচাই-বাছাই শেষে ‘গ্রেইন গার্ড’ ডিভাইসটি তৈরি করেন।

গবেষকরা জানান, ‘গ্রেইন গার্ড’ একটি আধুনিক আল্ট্রাসনিক প্রযুক্তিনির্ভর যন্ত্র, যা উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দতরঙ্গ উৎপন্ন করে। এ শব্দ মানুষের কানে শোনা যায় না, তবে শস্যের ক্ষতিকর পোকামাকড়ের ওপর তা মারাত্মক প্রভাব ফেলে। বিশেষ করে ‘রাইস উইভিল’-এর স্নায়ুতন্ত্রে এ তরঙ্গ বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। ফলে পোকাগুলোর চলাচল, খাদ্য গ্রহণ এবং প্রজনন প্রক্রিয়া ব্যাহত হয়। ধীরে ধীরে তারা দুর্বল হয়ে পড়ে এবং শস্য থেকে সরে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এ পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের রাসায়নিক ব্যবহারের প্রয়োজন হয় না।

প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক ড. মো. আব্দুল আওয়াল বলেন, ‘দেশে মোট ধান উৎপাদনের মাত্র ৫ শতাংশ ক্ষতি রোধ করা সম্ভব হলে বছরে প্রায় ৭৫০ কোটি টাকা সাশ্রয় করা যাবে। পাশাপাশি বীজের অঙ্কুরোদগম হার যদি অন্তত ১০ শতাংশ বৃদ্ধি পায়, তবে প্রায় ৩ লাখ ৫০ হাজার টন বীজ সাশ্রয় হবে, যার আর্থিক মূল্য প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা। তাছাড়া এ প্রযুক্তি শুধু কৃষকের ব্যয়ই কমাবে না, বরং দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

প্রযুক্তিটি ব্যাপকভাবে মাঠপর্যায়ে ছড়িয়ে দেয়া গেলে দেশের কৃষি খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে। কৃষকরা কম খরচে শস্য সংরক্ষণ করতে পারবেন এবং উৎপাদনের গুণগত মানও বাড়বে বলে জানান গবেষক ড. মো. আব্দুল আওয়াল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোন উৎপাদন
নির্বাচিত

বাড়তে পারে মোবাইল ফোনের দাম

স্মার্টগ্লাসে মেসেজ পাঠানোর সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ
নির্বাচিত

স্মার্টগ্লাসে মেসেজ পাঠানোর সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

গ্রিন ইনভার্টার প্লাস স্মার্ট এসি নিয়ে এলো সিঙ্গার
প্রযুক্তি বাজার

গ্রিন ইনভার্টার প্লাস স্মার্ট এসি নিয়ে এলো সিঙ্গার

ওয়্যার ওএস ফাইভ আনছে গুগল
নির্বাচিত

ওয়্যার ওএস ফাইভ আনছে গুগল

ঈদে এসি কিনলে লাখ টাকার ক্যাশ ভাউচারের সুযোগ
প্রযুক্তি সংবাদ

ঈদে এসি কিনলে লাখ টাকার ক্যাশ ভাউচারের সুযোগ

টেকনো, আইএফএ ২০২৫-এ তিনটি গ্লোবাল ইনোভেশন অ্যাওয়ার্ড জিতলো
নির্বাচিত

টেকনো, আইএফএ ২০২৫-এ তিনটি গ্লোবাল ইনোভেশন অ্যাওয়ার্ড জিতলো

Load More

ট্রেন্ডিং টপিক

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 April 2026

শস্য সুরক্ষায় কীটনাশকের বিকল্প আল্ট্রাসনিক প্রযুক্তি

Techzoom.TV |
TechzoomTV