Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে
Share on FacebookShare on Twitter

চূড়ান্ত উৎপাদনের দিকে যাচ্ছে দেশের প্রথম পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। আজ আনুষ্ঠানিকভাবে এ কেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং শুরু হবে। এরপর আগামী জুলাই শেষে অথবা আগস্টের প্রথম দিকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে।

প্রকল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, নিরাপত্তা যাচাই ও আন্তর্জাতিক মানদণ্ড মেনে অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ধাপে ধাপে উৎপাদনে যাবে। দুটি ইউনিট মিলিয়ে কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রথম ইউনিটের ১ হাজার ২০০ মেগাওয়াটের মধ্যে ৩০০-৩৫০ মেগাওয়াট অর্থাৎ সক্ষমতার প্রায় ৩০ শতাংশ বিদ্যুৎ শুরুতে জাতীয় গ্রিডে যুক্ত হবে। পরে ধীরে ধীরে উৎপাদন বাড়িয়ে পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রমে পৌঁছতে প্রায় ১০ মাস সময় লাগতে পারে।

এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, ‘প্রক্রিয়া শুরু হওয়ার (জ্বালানি লোডিং) তিন মাসের মধ্যে, অর্থাৎ জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। প্রাথমিক পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে এবং ধীরে ধীরে উৎপাদন বাড়িয়ে ২০২৭ সালের জানুয়ারির মধ্যে পূর্ণ সক্ষমতায় পৌঁছানো হবে।’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য অনুমোদনপ্রাপ্ত নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান বলেন, কেন্দ্র পরিচালনার জন্য ৫২ জন বিশেষজ্ঞ সফলভাবে লাইসেন্স অর্জন করেছেন। লিখিত, মৌখিক ও সিমুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে তারা এ লাইসেন্স পেয়েছেন। সংশ্লিষ্ট সব পরীক্ষা আন্তর্জাতিক মানদণ্ডে অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষাগুলো পরিচালনা করেছেন রুশ সংস্থা রোস্টেকনাডজর, রাশিয়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রযুক্তিগত প্রতিষ্ঠান ভিও-সেফটি, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ও বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বিশেষজ্ঞরা। এ ৫২ জন লাইসেন্সপ্রাপ্ত বিশেষজ্ঞ ও রাশিয়ার লাইসেন্সধারী অপারেটরের সমন্বয়ে বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালিত হবে।

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে নির্মিত ১২ দশমিক ৬৫ বিলিয়ন (১ হাজার ২৬৫ কোটি) ডলারের এ প্রকল্পে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর স্থাপন করা হয়েছে। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটি মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে, যা দেশের মোট চাহিদার ১০ শতাংশের বেশি পূরণ করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

এই বিভাগ থেকে আরও পড়ুন

সনি’র পণ্য বিক্রি শুরু করলো স্মার্ট টেকনোলজিস
প্রযুক্তি সংবাদ

সনি’র পণ্য বিক্রি শুরু করলো স্মার্ট টেকনোলজিস

নতুন আইফোনে থাকতে পারে ছয় জিবি র‍্যাম
প্রযুক্তি সংবাদ

নতুন আইফোনে থাকতে পারে ছয় জিবি র‍্যাম

বিশ্বের প্রথম ডিজিটাল ডাকটিকিট প্রদর্শনী করলো বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ডিজিটাল ডাকটিকিট প্রদর্শনী করলো বাংলাদেশ

এখন নতুন পরিমার্জিত দামে অপো রেনো১৪ এফ ফাইভজি
নির্বাচিত

এখন নতুন পরিমার্জিত দামে অপো রেনো১৪ এফ ফাইভজি

সনি
প্রযুক্তি সংবাদ

ইউরোপে এক্সপেরিয়া ফোনের বিক্রি সীমিত করবে সনি

একবার চার্জে ১৫ ঘণ্টা চলবে লেনোভোর নতুন ল্যাপটপ
নির্বাচিত

একবার চার্জে ১৫ ঘণ্টা চলবে লেনোভোর নতুন ল্যাপটপ

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

জাপানে ক্রেডিট কার্ড নেটওয়ার্ক বিপর্যয়ে লেনদেন ব্যাহত
প্রযুক্তি সংবাদ

জাপানে ক্রেডিট কার্ড নেটওয়ার্ক বিপর্যয়ে লেনদেন ব্যাহত

প্রায় ২ হাজার সন্দেহজনক লেনদেনে ব্যাংক-এমএফএসে জমা ৬ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

প্রায় ২ হাজার সন্দেহজনক লেনদেনে ব্যাংক-এমএফএসে জমা ৬ হাজার কোটি টাকা

২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইবিএল চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ
অর্থ ও বাণিজ্য

২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইবিএল চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ

ফ্যামিলি কার্ডে নির্ভুল ডেটাবেইজ গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

ফ্যামিলি কার্ডে নির্ভুল ডেটাবেইজ গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও
বিবিধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষাব্যবস্থার সংস্কার, প্রশ্নফাঁস রোধের পর ক্রমেই জোরালো হচ্ছে...

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

যেভাবে বুঝবেন ফোনের ক্যামেরা হ্যাক করে গোপনে কেউ আপনাকে দেখছে

মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ এপ্রিল ২০২৬

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

Techzoom.TV |
TechzoomTV