Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক
Share on FacebookShare on Twitter

এই তীব্র তাপপ্রবাহে একটু শীতল প্রশান্তির আশায় হাজার হাজার টাকা খরচ করে হায়ার (Haier) ব্র্যান্ডের এসি কিনছেন গ্রাহকরা। কিন্তু আধুনিক প্রযুক্তির চাকচিক্যের আড়ালে হায়ারের ‘বিক্রয়োত্তর সেবা’ বা আফটার সেলস সার্ভিসের কঙ্কালসার অবস্থা এখন জনভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইন্সটলেশনে দীর্ঘসূত্রতা, কল সেন্টারের উদাসীনতা এবং টেকনিশিয়ানদের অদক্ষতায় স্বস্তির বদলে গ্রাহকের কপালে এখন চিন্তার ভাঁজ।

হায়ার তাদের বিজ্ঞাপনে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন মিলছে না। গ্রাহক আব্দুর রহমান রঙ্গন জানান, অনলাইন শপ ‘পিকাবু’ থেকে হায়ারের ‘জেনগ্লো’ এসি কিনে কল করার পরও ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও কেউ যোগাযোগ করেনি। অন্যদিকে, গ্রাহক মো. হাবিবুর রহমানের অভিযোগ আরও গুরুতর। কল সেন্টারে অভিযোগ জানানোর এক সপ্তাহ পরও সার্ভিস টিমের দেখা পাননি তিনি। ভুক্তভোগীদের দাবি, কাস্টমার কেয়ার প্রতিনিধিরা কেবল ‘নোট ডাউন’ করা ছাড়া কার্যকর কোনো সমাধান দিতে পারছেন না।

অনুসন্ধানে দেখা গেছে, হায়ারের টেকনিশিয়ানদের কারিগরি অদক্ষতা অনেক ক্ষেত্রে এসির ক্ষতি আরও বাড়িয়ে দিচ্ছে। রাজেশ পাল নামের এক গ্রাহক জানান, ওয়ারেন্টি থাকা সত্ত্বেও তাঁর এক টন ইনভার্টার এসি ঠিক করতে এসে টেকনিশিয়ানরা হিতে বিপরীত করেছেন। তিনবার সার্ভিসিং এবং গ্যাস চেঞ্জ করার পরও এসি ঠান্ডা তো হয়ইনি, উল্টো ইনডোর ইউনিট থেকে পানি পড়া শুরু হয়েছে। শেষ পর্যন্ত ইনডোর ও আউটডোর দুটি ইউনিটই খুলে নিয়ে গেছে সার্ভিস টিম। এখন কল সেন্টারে যোগাযোগ করলে কেবল ‘জানাবো’ বলে সময়ক্ষেপণ করা হচ্ছে।

অনুসন্ধানে উঠে আসা মূল সমস্যাগুলো:
১. পার্টস সংকট: অনেক গ্রাহককে জানানো হচ্ছে মাদারবোর্ড বা পিসিবি (PCB) স্টকে নেই। ‘ইম্পোর্ট’ হওয়ার দোহাই দিয়ে মাসের পর মাস গ্রাহককে বসিয়ে রাখা হচ্ছে।

২. হিডেন চার্জের আতঙ্ক: ফ্রি সার্ভিসের প্রতিশ্রুতি থাকলেও অনেক ক্ষেত্রে টেকনিশিয়ানরা যাতায়াত ভাড়া বা অন্যান্য অজুহাতে বাড়তি টাকা দাবি করছেন।

৩. অদক্ষ টেকনিশিয়ান: চুক্তিবদ্ধ অনেক টেকনিশিয়ানের ইনভার্টার প্রযুক্তির আধুনিক সেন্সর বা লিক শনাক্ত করার মতো পর্যাপ্ত জ্ঞান নেই। ফলে লিক না সারিয়েই বারবার গ্যাস চার্জ করে গ্রাহকের পকেট কাটা হচ্ছে।

৪. পিক সিজনে জনবল সংকট: তীব্র গরমে এসির চাহিদা বাড়লেও হায়ারের সার্ভিস নেটওয়ার্ক সেই অনুপাতে বাড়েনি। ফলে অতিরিক্ত কাজের চাপে টেকনিশিয়ানরা দায়সারাভাবে কাজ শেষ করছেন।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, হায়ার তাদের বিপণন ও বিক্রয় বাড়াতে যতটা মনোযোগী, সেবা কেন্দ্র বা লজিস্টিক সাপোর্টে ততটাই পিছিয়ে। এই গরমের মৌসুমে এসি খুলে নিয়ে যাওয়া বা এক সপ্তাহ দেরি করা মানে গ্রাহকের সাথে এক ধরনের প্রতারণা। এসির বাজারে টিকে থাকতে হলে কেবল বিক্রয় সংখ্যা বাড়ালে চলবে না, বিক্রয়োত্তর সেবার গুণগত মান নিশ্চিত করতে হবে। অন্যথায়, তীব্র গরমে গ্রাহকের এই অসন্তোষ অচিরেই ব্র্যান্ডের বড় ধসের কারণ হতে পারে।

Tags: হায়ারহায়ার এসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫০ বছর পূর্তিতে স্যামসাং বাংলাদেশের আয়োজন
প্রযুক্তি সংবাদ

৫০ বছর পূর্তিতে স্যামসাং বাংলাদেশের আয়োজন

শাওমি রেডমি নোট নাইন টিঃ এবারে মিড বাজেটে ৫জি ফোন
নির্বাচিত

শাওমি রেডমি নোট নাইন টিঃ এবারে মিড বাজেটে ৫জি ফোন

হাই কনফিগারেশনের ল্যাপটপ নিয়ে আসছে এমএসআই
নির্বাচিত

হাই কনফিগারেশনের ল্যাপটপ নিয়ে আসছে এমএসআই

গ্রামীণফোনের কলরেট বাড়ছে
টেলিকম

মেয়াদ শেষ হয়ে গেলেও সংযোগ সচল থাকবে গ্রামীণফোন গ্রাহকদের

দোকানের টি-বয় থেকে কোটিপতি: ‘লাগেজ সোহেল’-এর রূপকথার নেপথ্যে অবৈধ ফোন
নির্বাচিত

দোকানের টি-বয় থেকে কোটিপতি: ‘লাগেজ সোহেল’-এর রূপকথার নেপথ্যে অবৈধ ফোন

এসএপি ইমার্জিং পার্টনার অ্যাওয়ার্ড জিতেছে ইজেনারেশন
প্রযুক্তি সংবাদ

এসএপি ইমার্জিং পার্টনার অ্যাওয়ার্ড জিতেছে ইজেনারেশন

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

ঈদুল আজহা উপলক্ষে ২৩ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু
নির্বাচিত

ঈদুল আজহা উপলক্ষে ২৩ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু

কৃত্রিম বুদ্ধিমত্তার তাৎক্ষণিক অনুবাদ কি বিদেশী ভাষা শেখার গুরুত্ব কমিয়ে দিচ্ছে?
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার তাৎক্ষণিক অনুবাদ কি বিদেশী ভাষা শেখার গুরুত্ব কমিয়ে দিচ্ছে?

মটোরোলার এই প্রিমিয়াম স্মার্টফোনে ছাড় পাবেন ২২ হাজার
ছাড় ও অফার

মটোরোলার এই প্রিমিয়াম স্মার্টফোনে ছাড় পাবেন ২২ হাজার

নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করল বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব
প্রযুক্তি সংবাদ

নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করল বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অপো

ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো

শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে

শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসির বিদ্যুৎ বিল কমানোর সহজ কৌশল
প্রযুক্তি পরামর্শ

এসির বিদ্যুৎ বিল কমানোর সহজ কৌশল

তীব্র গরমে প্রশান্তি পেতে এয়ার কন্ডিশনার বা এসি...

কম দামের এই ফিচার ফোনগুলোতে পাবেন স্মার্টফোনের স্বাদ

কম দামের এই ফিচার ফোনগুলোতে পাবেন স্মার্টফোনের স্বাদ

মেটার লুইজিয়ানা ডেটা সেন্টারে ৩.৩ বিলিয়ন ডলারের করছাড়

মেটার লুইজিয়ানা ডেটা সেন্টারে ৩.৩ বিলিয়ন ডলারের করছাড়

ভারী গেমারদের জন্য রেডমির চমক: ৭৫৬০ এমএএইচ ব্যাটারি ও ডাইমেনসিটি ৮৫০০ আল্ট্রা প্রসেসরে আসছে ‘টার্বো ৫’

ভারী গেমারদের জন্য রেডমির চমক: ৭৫৬০ এমএএইচ ব্যাটারি ও ডাইমেনসিটি ৮৫০০ আল্ট্রা প্রসেসরে আসছে ‘টার্বো ৫’

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix