Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডেটা সেন্টারের চাপে বাড়ছে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 29 April 2026
ডেটা সেন্টারের চাপে বাড়ছে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয়
Share on FacebookShare on Twitter

প্রয়োজনীয় চাহিদা মেটাতে টেক জায়ান্টগুলো বিপুলসংখ্যক ডেটা সেন্টার নির্মাণ করছে। এসব কেন্দ্র সচল রাখতে প্রয়োজন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। বিদ্যুতের চাহিদা মেটাতে বর্তমানে মাইক্রোসফট ও মেটার মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো প্রাকৃতিক গ্যাসের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়ছে। আন্তর্জাতিক গবেষণা ও বিশ্লেষণ প্রতিষ্ঠানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে টেকক্রাঞ্চ।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত দুই বছরে একটি প্রাকৃতিক গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের খরচ প্রায় ৬৬ শতাংশ বেড়েছে।

নির্মাণ ব্যয়ের অস্বাভাবিক উল্লম্ফন

প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ২০২৩ সালেও এক কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার একটি কম্বাইন্ড সাইকেল গ্যাস টারবাইন (সিসিজিটি) বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে খরচ হতো ১ হাজার ৫০০ ডলারের কম। কিন্তু এক বছরের ব্যবধানে সে খরচ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৫৭ ডলারে। যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রাকৃতিক গ্যাসের দাম তুলনামূলক কম থাকলেও অবকাঠামো নির্মাণের এ চড়া মূল্য বিনিয়োগকারীদের ভাবিয়ে তুলছে।

খরচের পাশাপাশি সময়ক্ষেপণও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এখন একটি নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সম্পন্ন করতে আগের চেয়ে প্রায় ২৩ শতাংশ বেশি সময় লাগছে।

কেন বাড়ছে এ চাহিদা?

মূলত ডেটা সেন্টারের সংখ্যা বৃদ্ধিই বিদ্যুতের চাহিদাকে আকাশচুম্বী করে তুলেছে। শুধু প্রযুক্তি কোম্পানিগুলোই নয়, সাধারণ বিদ্যুৎ সরবরাহকারী ইউটিলিটি প্রতিষ্ঠানগুলোও এখন প্রাকৃতিক গ্যাসের দিকে ঝুঁকছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ডেটা সেন্টার পরিচালনাকারীদের নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থার পরামর্শ দেয়া হয়েছে। তবে অনেক ক্ষেত্রে এ বর্ধিত খরচ সাধারণ গ্রাহকদের ওপর চাপিয়ে দেয়ার প্রবণতা দেখা যায়। ফলে সাধারণ জনগণের মধ্যে ডেটা সেন্টারের প্রতি একধরনের নেতিবাচক ধারণা বা ক্ষোভ তৈরি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ডেটা সেন্টারগুলো বর্তমানে বিদ্যুৎ ব্যবহারের দিক থেকে দ্রুততম বর্ধনশীল খাতগুলোর একটি। এখন খাতটির বিদ্যুতের চাহিদা প্রায় ৪০ গিগাওয়াট। ধারণা করা হচ্ছে, ২০৩৫ সাল নাগাদ এ চাহিদা ২ দশমিক ৭ গুণ বেড়ে ১০৬ গিগাওয়াটে পৌঁছবে। ডেটা সেন্টারের বিশাল চাহিদার পেছনে রয়েছে এগুলোর ক্রমবর্ধমান আয়তন। বর্তমানে মাত্র ১০ শতাংশ ডেটা সেন্টার ৫০ মেগাওয়াট বা তার বেশি সক্ষমতাসম্পন্ন। কিন্তু আগামী দশকে একেকটি গড় ডেটা সেন্টারের আকার হবে ১০০ মেগাওয়াটেরও বেশি।

টারবাইন সংকট ও বাজার পরিস্থিতি

প্রাকৃতিক গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অন্যতম প্রধান অংশ হলো গ্যাস টারবাইন। বর্তমানে বিশ্ববাজারে টারবাইনের তীব্র সংকট দেখা দিয়েছে। একটি নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মোট খরচের প্রায় ৩০ শতাংশই ব্যয় হয় এ যন্ত্রের পেছনে। ২০১৯ সালের তুলনায় যন্ত্রাংশটির দাম চলতি বছরের শেষ নাগাদ ১৯৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলেন, টারবাইন তৈরির বিশেষায়িত কারিগরি পদ্ধতির কারণে এর উৎপাদন হুট করে বাড়ানো সম্ভব নয়। ফলে যারা আজ নতুন টারবাইন অর্ডার করছে, তাদের ২০৩০ সালের শুরু পর্যন্ত দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে।

পরিবেশগত বিপর্যয় ও কার্বন নিঃসরণ

প্রাকৃতিক গ্যাসের ব্যবহার শুধু আর্থিক নয়, পরিবেশের জন্যও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ‘ওয়্যার্ড’ ম্যাগাজিনের এক বিশ্লেষণে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ১১টি গ্যাসচালিত ডেটা সেন্টার যে পরিমাণ গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ করে, তা বিশ্বের অনেক দেশের মোট নিঃসরণের চেয়েও বেশি। কেন্দ্রগুলো বছরে প্রায় ১২ কোটি ৯০ লাখ টন কার্বন নিঃসরণ করতে পারে, যা মরক্কোর মতো দেশের মোট কার্বন ফুটপ্রিন্টের তুলনায় বেশি। উদাহরণ হিসেবে টেনেসিতে ইলোন মাস্কের নতুন মেগা ডেটা সেন্টার ক্যাম্পাসের কথা বলা হয়েছে প্রতিবেদনে, যার একক নিঃসরণ আইসল্যান্ডের মতো দেশের সমান। এ প্রবণতা বিশ্বকে আবারো জীবাশ্ম জ্বালানির ওপর দীর্ঘমেয়াদে নির্ভরশীল করে তুলছে, যা জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে বড় বাধা বলে মনে করছেন পরিবেশবিদরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

হোন্ডার সাড়া জাগানো তিন চাকার বাইক
নির্বাচিত

হোন্ডার সাড়া জাগানো তিন চাকার বাইক

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
প্রযুক্তি সংবাদ

১৩ বছরের সাফল্যের স্বীকৃতি: গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-কে লেনোভোর সম্মাননা

আইওএস হালনাগাদ করছে অ্যাপল, যেসব সুবিধা পাওয়া যাবে
নির্বাচিত

অ্যাপল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে

ডাটার মূল্য হ্রাসে আয় কমেছে রবির
টেলিকম

ডাটার মূল্য হ্রাসে আয় কমেছে রবির

জয়পুরহাটে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের ভিত্তিস্থাপন করলেন পলক
প্রযুক্তি সংবাদ

জয়পুরহাটে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের ভিত্তিস্থাপন করলেন পলক

দুই ডিসপ্লের ফোল্ডিং ফোন এলো
প্রযুক্তি সংবাদ

দুই ডিসপ্লের ফোল্ডিং ফোন এলো

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
নির্বাচিত

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

প্রতিষ্ঠানে অনুমোদনহীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের ব্যবহার শনাক্ত...

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 April 2026

ডেটা সেন্টারের চাপে বাড়ছে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix