Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শিক্ষা ও শিল্পক্ষেত্রে সেতুবন্ধন তৈরিতে ইউসিবিডির ‘ক্যাম্পাস টু করপোরেট’ উদ্যোগ শুরু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 29 April 2026
শিক্ষা ও শিল্পক্ষেত্রে সেতুবন্ধন তৈরিতে ইউসিবিডির ‘ক্যাম্পাস টু করপোরেট’ উদ্যোগ শুরু
Share on FacebookShare on Twitter

সদ্য গ্র্যাজুয়েটদের জন্য শিক্ষাজীবন শেষে কর্মজীবনে প্রবেশ অনেক সময়ই চ্যালেঞ্জিং হয়ে ওঠে। এই বাস্তবতা মাথায় রেখে এবং কর্মক্ষেত্রের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে ‘ক্যাম্পাস টু করপোরেট’ শীর্ষক একটি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। শিক্ষক-শিক্ষার্থী ও শিল্পখাতের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে একটি ইন্টারঅ্যাকটিভ সেশনের মাধ্যমে সম্প্রতি এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

রাজধানী ঢাকার ইউসিবিডি ক্যাম্পাসে আয়োজিত এই সেশন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে সংযোগ আরও জোরদার করার লক্ষ্যে নেওয়া একটি কাঠামোগত উদ্যোগ। করপোরেট খাতের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি যুক্ত করা এবং তাদের ভবিষ্যৎ পেশাজীবনের জন্য প্রস্তুত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

প্রথম সেশনে অংশ নেন কোকা-কোলা আইচেক (সিসিআই) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাদাব আহমেদ খান। করপোরেট খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। নিজের পেশাগত অভিজ্ঞতা থেকে নেতৃত্ব, ক্যারিয়ার গঠন এবং পরিবর্তিত ব্যবসায়িক পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর গুরুত্ব তুলে ধরেন।

শিক্ষার্থীদের উদ্দেশে শাদাব আহমেদ খান বলেন, “একাডেমিক ভিত্তি গুরুত্বপূর্ণ। তবে পেশাজীবনে পার্থক্য গড়ে দেয় আপনি কতটা কার্যকরভাবে সেই জ্ঞান কাজে লাগাতে পারছেন। কৌতূহলী থাকুন, উদ্যোগ নিন এবং কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ ও ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখুন।”

উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা করপোরেট বাস্তবতা, নেতৃত্বের মানসিকতা এবং কর্মক্ষেত্রের প্রত্যাশা সম্পর্কে সরাসরি ধারণা পান। এতে আধুনিক পেশাজীবনের চাহিদা বোঝা তাদের জন্য সহজ হয়।
উদ্যোগটি সম্পর্কে এসটিএস গ্রুপ ও ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মানস সিং বলেন, “‘ক্যাম্পাস টু করপোরেট’-এর মাধ্যমে আমরা শিক্ষার্থী ও শিল্পখাতের নেতাদের মধ্যে অর্থবহ সংযোগ তৈরি করতে চাই। এই উদ্যোগ শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গ-ি পেরিয়ে আত্মবিশ্বাস গড়ে তুলতে, কর্মক্ষেত্র বুঝতে এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করবে।”

ইউসিবিডির এই উদ্যোগটি শিল্পখাতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ। এর আওতায় প্রতি মাসে বিভিন্ন খাতের পেশাজীবীদের নিয়ে ইন্টারঅ্যাকটিভ সেশন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে শিক্ষার্থীরা নিয়মিতভাবে বাস্তব অভিজ্ঞতা ও সম্ভাব্য ক্যারিয়ারপথ সম্পর্কে ধারণা পাবেন।

শিক্ষার্থীদের সঙ্গে বক্তার সরাসরি মতবিনিময়ের মধ্য দিয়ে সেশনটি শেষ হয়। এর মাধ্যমে শ্রেণিকক্ষের বাইরে বাস্তবভিত্তিক ও অংশগ্রহণমূলক শিক্ষার ওপর ইউসিবিডির গুরুত্ব তুলে ধরা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইউসিবিডির

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে গিয়ে লাঞ্ছিত হচ্ছেন কর্মীরা: আইএসপিএবি
নির্বাচিত

ব্রডব্যান্ড ইন্টারনেটে ৫ শতাংশ ভ্যাট কমলো

হোয়াটসঅ্যাপের জনপ্রিয় এই ফিচার চিরতরে বন্ধ হচ্ছে
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের জনপ্রিয় এই ফিচার চিরতরে বন্ধ হচ্ছে

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার নারায়ণগঞ্জে
ই-কমার্স

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার নারায়ণগঞ্জে

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

ব্র্যান্ডের শীর্ষে অ্যাপল, সেরা দশে নেই ফেসবুক
প্রযুক্তি সংবাদ

ব্র্যান্ডের শীর্ষে অ্যাপল, সেরা দশে নেই ফেসবুক

যদি সম্পূর্ণ সাহারা মরুভূমি সোলার সেল দ্বারা ঢাকা থাকত তাহলে কেমন হতো?
নির্বাচিত

যদি সম্পূর্ণ সাহারা মরুভূমি সোলার সেল দ্বারা ঢাকা থাকত তাহলে কেমন হতো?

Load More

ট্রেন্ডিং টপিক

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা
সোশ্যাল মিডিয়া

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা

১ অক্টোবর বৈশ্বিক বাজারে আসছে ‘ভিভো এক্স ফোল্ড ৬’, থাকছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

১ অক্টোবর বৈশ্বিক বাজারে আসছে ‘ভিভো এক্স ফোল্ড ৬’, থাকছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি

২৭ লাখ গাড়ি ফেরত নিচ্ছে অডি ও ফক্সওয়াগন
অর্থ ও বাণিজ্য

২৭ লাখ গাড়ি ফেরত নিচ্ছে অডি ও ফক্সওয়াগন

ফোনে কথা বলার সময় সাউন্ড কম আসছে? জানুন সমাধান
নির্বাচিত

ফোনে কথা বলার সময় সাউন্ড কম আসছে? জানুন সমাধান

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচিতে ছোট মডুলার রিঅ্যাক্টর (এসএমআর)...

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 April 2026

শিক্ষা ও শিল্পক্ষেত্রে সেতুবন্ধন তৈরিতে ইউসিবিডির ‘ক্যাম্পাস টু করপোরেট’ উদ্যোগ শুরু

Techzoom.TV |
TechzoomTV