Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কৃত্রিম বুদ্ধিমত্তা কি আমাদের মেধাশক্তি কমিয়ে দিচ্ছে?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 1 May 2026
কৃত্রিম বুদ্ধিমত্তা কি আমাদের মেধাশক্তি কমিয়ে দিচ্ছে?
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি যখন মানুষের চিন্তার কাজগুলো নিজের কাঁধে তুলে নেয়, তখন তার মাশুল দিতে হয় মানুষের মস্তিষ্ককে। গবেষণায় দেখা গেছে, মাত্র ১০ শতাংশ ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তাকে তথ্য সংগ্রহের সরঞ্জাম হিসেবে ব্যবহার করে। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) বা চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা মস্তিষ্কের সৃজনশীল ও তথ্য প্রক্রিয়াজাতকরণ অংশের সক্রিয়তা প্রায় ৫৫ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয়। গবেষকরা একে বলছেন ‘কগনিটিভ সারেন্ডার’ বা বুদ্ধিবৃত্তিক আত্মসমর্পণ।

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির (এমআইটি) গবেষক নাতালিয়া কসমিনা তার ক্লাসরুমে লক্ষ্য করেন শিক্ষার্থীরা আগের যে কোন সময়ের তুলনায় অনেক দ্রুত পড়া ভুলে যাচ্ছে। পাশাপাশি ইন্টার্নশিপের জন্য আসা আবেদনপত্রগুলো যাচাই করতে গিয়েও হোঁচট খান তিনি। লক্ষ্য করেন, জমা হওয়া সবগুলো আবেদন প্রায় একই ধাঁচের—অত্যন্ত মার্জিত কিন্তু প্রাণহীন।

এরপরই শিক্ষার্থীদের ওপর পর্যবেক্ষণ শুরু করেন নাতালিয়া কসমিনা। ৫৪ জন শিক্ষার্থীকে একটি প্রবন্ধ লিখতে দেন তিনি। পরীক্ষায় দেখা যায়, যে শিক্ষার্থীরা চ্যাটজিপিটি ব্যবহার করে প্রবন্ধ লিখেছে, তাদের মস্তিষ্কের তরঙ্গ ছিল অত্যন্ত স্তিমিত। অন্যদিকে, যারা নিজের বুদ্ধিতে লিখেছে তাদের মস্তিষ্ক অনেক বেশি সক্রিয় ছিল। শুধু তাই নয়, এআই ব্যবহারকারীরা তাদের নিজেদের লেখা প্রবন্ধ থেকেও পরবর্তী সময়ে কোনো তথ্য মনে করতে পারেনি।

এ পর্যবেক্ষণ থেকে প্রমাণিত হয়, এআই-এর ওপর নির্ভরতা আমাদের বিচারবুদ্ধি ও সৃজনশীলতাকে স্থবির করে দিচ্ছে। দীর্ঘমেয়াদে এ ‘মানসিক আলস্য’ আমাদের স্মৃতিশক্তির জন্য বড় হুমকি হতে পারে। মস্তিষ্কের গামা ওয়েভ বা গভীর চিন্তার সক্ষমতা কমে যাওয়া ভবিষ্যতে ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশের ঝুঁকি বাড়িয়ে দেয়। অনেকটা জিপিএস ব্যবহারের ফলে মানুষের পথ চেনার সহজাত ক্ষমতা কমে যাওয়ার মতো।

তবে এআই কি শুধুই ক্ষতিকর? গবেষকদের বলছেন, এটি নির্ভর করে ব্যবহারের কৌশলের ওপর। তাদের পরামর্শ, মস্তিষ্ককে সচল রাখতে ‘প্রোডাক্টিভ ফ্রিকশন’ বা সৃজনশীল বাধার প্রয়োজন। তাই কোনো বিষয় শেখার শুরুতে এআই ব্যবহার না করে আগে নিজের মেধা প্রয়োগ করা উচিত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৩রা জানুয়ারী উদ্বোধন হতে যাচ্ছে প্রথম ই-টিকেটিং ই-লার্নিং কোর্স
ই-কমার্স

৩রা জানুয়ারী উদ্বোধন হতে যাচ্ছে প্রথম ই-টিকেটিং ই-লার্নিং কোর্স

টেকনোলজি লিডারশিপে উৎকর্ষের জন্য সি-সুইট অ্যাওয়ার্ড পেলেন বিএটি বাংলাদেশের সারজিল সারওয়ার
প্রযুক্তি সংবাদ

টেকনোলজি লিডারশিপে উৎকর্ষের জন্য সি-সুইট অ্যাওয়ার্ড পেলেন বিএটি বাংলাদেশের সারজিল সারওয়ার

ডিজিটাল মেলার দর্শনার্থীদের জন্য শাটল বাস সার্ভিস
ছাড় ও অফার

ডিজিটাল মেলার দর্শনার্থীদের জন্য শাটল বাস সার্ভিস

বিশ্বের প্রথম ২০০ মেগাফিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনছে মটোরোলা
কিভাবে করবেন

ভালো ক্যামেরার স্মার্টফোন কিনতে হলে করণীয়

শক্তিশালী ইঞ্জিনে এলো ইয়ামাহা এমটি-১৫
অটোমোবাইল

শক্তিশালী ইঞ্জিনে এলো ইয়ামাহা এমটি-১৫

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?
প্রযুক্তি সংবাদ

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

Load More

ট্রেন্ডিং টপিক

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল
প্রযুক্তি সংবাদ

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

রাজস্ব ও নিরাপত্তা রক্ষায় বড় হাতিয়ার ‘এনইআইআর’
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোনের নিবন্ধন দুই ধাপে চালুর পরিকল্পনা

চার দিন পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সচল
প্রযুক্তি সংবাদ

চার দিন পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সচল

১০ হাজার কোটি টাকার অবৈধ মোবাইল বাণিজ্য সালমান-পলক-জয় সিন্ডিকেটের দখলে
অর্থ ও বাণিজ্য

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি রোধে চালু হচ্ছে এনইআইআর

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট
প্রযুক্তি সংবাদ

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট

দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে যুক্ত করা...

বুয়েটে শুরু নবায়নযোগ্য জ্বালানি উৎসব, অংশ নিচ্ছেন সহস্রাধিক প্রতিনিধি

বুয়েটে শুরু নবায়নযোগ্য জ্বালানি উৎসব, অংশ নিচ্ছেন সহস্রাধিক প্রতিনিধি

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 May 2026

কৃত্রিম বুদ্ধিমত্তা কি আমাদের মেধাশক্তি কমিয়ে দিচ্ছে?

Techzoom.TV |
TechzoomTV