Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল বাংলাদেশ আমাদের নিজেদেরকেই প্রতিষ্ঠিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 1 July 2020
ডিজিটাল বাংলাদেশ আমাদের নিজেদেরকেই প্রতিষ্ঠিত করতে হবে
Share on FacebookShare on Twitter

চতুর্থ শিল্প বিপ্লবে সফলতার জন্য আমাদের সকলকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে বলেন মন্তব্য করেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম (পিএএ) ।

আজ বুধবার (১ জুলাই) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (আইডিয়া)” আয়োজিত “ইন্টারনেট অব থিংস (আইওটি)” বিষয়ে অনলাইন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এন এম জিয়াউল আলম (পিএএ) আরো বলেন, ‘বর্তমানে বিভিন্ন সরকারি কাজে দেশের দক্ষতা বা স্কিল ব্যবহার শুরু হয়েছে। আমাদের যে জনশক্তি আছে সেটাকে আরো প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলে যদি আমরা আগামী দিনের পথ গুলো দেখতে পারি তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন “২০৪১ সালে উন্নত বিশ্ব” সেটা আমরা অর্জন করতে পারব বলে আশাবাদী। সেই লক্ষ্যে আমাদের সবাইকে একসাথে আগাতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিসিসি এর নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব বলেন,আইডিয়া প্রকল্পের মাধ্যমে আমরা বাংলাদেশে উদ্ভাবনী সংস্কৃতি তৈরি করে একটি ইনোভেশন ইকোসিস্টেম সৃষ্টি করতে চেষ্টা করছি। আইওটি এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তিনি বলেন, একটি স্মার্ট সিটি বা একটি স্মার্ট পরিবেশ তৈরি করতে আইওটি এর অবদান অপরিসীম। এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীগণ আইওটি সম্পর্কে অনেক কিছু জানতে পারবে বলে তিনি আশাবাদী।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বুয়েটের সিএসই বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও প্রযুক্তি বিশেষজ্ঞ ড. এম কায়কোবাদ। তিনি জাপান, তাইওয়ান, কোরিয়া-সহ বিভিন্ন দেশের উদাহরণ তুলে ধরে তরুণদের দক্ষতা বাড়াতে উৎসাহিত করেন। তিনি বলেন, আমাদের শুধু কম্পিউটার থাকলেই চলবে না এর পাশাপাশি এর সাথে সংযোগ থাকতে হবে ও দক্ষতাও অর্জন করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলার এখনকার রূপ হল “ডিজিটাল বাংলাদেশ”। এই ডিজিটাল বাংলাদেশ আমাদের নিজেদেরকেই প্রতিষ্ঠিত করতে হবে। বিদেশ থেকে কম্পিউটার এবং যন্ত্রাংশ কিনে, সফটওয়্যার কিনে, বিদেশের প্রকৌশলীদের বাংলাদেশে এনে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বিদেশী পরামর্শক ব্যয়বহুল তাই দেশে যদি দক্ষতা বাড়ানো যায় তবে সেটা অধিক ফলপ্রসূ হতে পারে বলে তিনি মনে করেন।

অনলাইন অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন আইডিয়া প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মজিবুল হক। তিনি চতুর্থ শিল্প বিপ্লবে ইন্টারনেটকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং কিভাবে ফ্রন্টিয়ার টেকনোলজি ব্যবহার করতে পারি সে বিষয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন। দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে বর্তমানে প্রযুক্তিগত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ আয়োজন করছে আইডিয়া প্রকল্প বলে তিনি জানান।

দিনব্যাপী এই প্রশিক্ষণটিতে রিসোর্স পারসন হিসেবে সংযুক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) এর সহযোগী অধ্যাপক ড. বি. এম. মইনুল হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রফেসর ড. এ. বি. এম. আলিম আল ইসলাম এবং বন্ডস্টেইন টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল শেপার মীর শাহরুখ ইসলাম। প্রশিক্ষকগণ তাদের অভিজ্ঞতা প্রশিক্ষণার্থীগণের সাথে বিনিময় করেন এবং প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এই প্রশিক্ষণের মাধ্যমে ইম্প্যাক্ট অব “ইন্টারনেট অব থিংস (আইওটি)”, লোকাল আইওটি রিসার্স উইথ গ্লোবাল ইম্প্যাক্টস এবং ইন্ডাস্ট্রিয়াল আইওটি বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণার্থীদের নিকট উপস্থাপন করা হয়। এই প্রশিক্ষণে রাজশাহী বিভাগের প্রায় ৭০ জনের অধিক প্রশিক্ষণার্থী অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে সংযুক্ত হন।

আইডিয়া প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) কাজী হোসনে আরা, প্রকল্পের সিনিয়র পরামর্শক আর এইচ এম আলাওল কবির, প্রকল্পের পরামর্শক শারমিন আকতার সাজ, কমিউনিকেশনস্ বিষয়ক পরামর্শক সোহাগ চন্দ্র দাস, প্রকল্পের কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম-সহ রাজশাহী বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ শিক্ষকগণ, বিসিসি ও আইসিটি বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ এসময় অনলাইনে উপস্থিত ছিলেন। সবার জন্য এই পুরো আয়োজনটি “স্টার্টআপ বাংলাদেশ” এর অফিসিয়াল ফেইসবুক পেইজে লাইভ সম্প্রচার করা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফিরে এল দেশের জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘সার্চ ইংলিশ’
ই-কমার্স

ফিরে এল দেশের জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘সার্চ ইংলিশ’

টাকা ফেরত পাবে ইভ্যালির গ্রাহকরা, সময় চায় নতুন বোর্ড
ই-কমার্স

টাকা ফেরত পাবে ইভ্যালির গ্রাহকরা, সময় চায় নতুন বোর্ড

ঢাকায় অনুষ্ঠিত হবে ৪৫তম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা
প্রযুক্তি সংবাদ

ঢাকায় অনুষ্ঠিত হবে ৪৫তম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা

ক্যামেরায় নিখুঁত ছবি আসবে যেভাবে
নির্বাচিত

ক্যামেরায় নিখুঁত ছবি আসবে যেভাবে

স্যামসাং গ্যালাক্সি এ ৫২: ৫জি মিড বাজেটের মধ্যে দুর্দান্ত ফোন
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এ ৫২: ৫জি মিড বাজেটের মধ্যে দুর্দান্ত ফোন

‘প্যানিক অ্যাটাক’ শনাক্ত করবে ভবিষ্যত অ্যাপল ওয়াচ
প্রযুক্তি সংবাদ

‘প্যানিক অ্যাটাক’ শনাক্ত করবে ভবিষ্যত অ্যাপল ওয়াচ

Load More

ট্রেন্ডিং টপিক

বন্ড বিক্রি করে ২৫ বিলিয়ন ডলার তুলছে অ্যামাজন
অর্থ ও বাণিজ্য

অ্যামাজনের নতুন ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে
অর্থ ও বাণিজ্য

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 July 2020

ডিজিটাল বাংলাদেশ আমাদের নিজেদেরকেই প্রতিষ্ঠিত করতে হবে

Techzoom.TV |
TechzoomTV