Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপ থেকে রাজস্ব আয়ে গুগলকে পেছনে ফেলল অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 6 July 2019
অ্যাপ থেকে রাজস্ব আয়ে গুগলকে পেছনে ফেলল অ্যাপল
Share on FacebookShare on Twitter

চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) অ্যাপ বাবদ গ্রাহকের ব্যয় ৩ হাজার ৯৭০ কোটি ডলারে পৌঁছেছে, যা গত বছরের প্রথমার্ধের চেয়ে ১৫ দশমিক ৪ শতাংশ বেশি। ২০১৮ সালের প্রথমার্ধে অ্যাপ বাবদ গ্রাহক ব্যয়ের অংক ছিল ৩ হাজার ৪৪০ কোটি ডলার। অর্থাৎ স্মার্টফোন দিনকে দিন আরো উন্নত হয়ে উঠছে এবং ব্যবহারকারীরা বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে প্রিমিয়াম অ্যাপ বাবদ ব্যয় বাড়াচ্ছেন। সেন্সর টাওয়ার প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি।

বিভিন্ন অ্যাপকে মোবাইল ডিভাইসের প্রাণ বলা হয়। অ্যাপ এখন প্রত্যেকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের বড় অংকের ব্যবসায় পরিণত হয়েছে। বিশেষ করে অ্যাপল ও গুগলের রাজস্ব আয়ের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে অ্যাপ স্টোর ব্যবসা।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে অ্যাপ বাবদ মোট ব্যয়ের ৬৪ শতাংশ বা ২ হাজার ৫৫০ কোটি ডলার ব্যয় করা হয় অ্যাপলের অ্যাপ স্টোরে, যা গুগল প্লে স্টোরের চেয়ে অনেক বেশি। জানুয়ারি-জুন সময়ে অ্যান্ড্রয়েড প্লাটফর্মের ব্যবহারকারীরা গুগল প্লে স্টোরে ব্যয় করেছেন ১ হাজার ৪২০ কোটি ডলার।

আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় প্লাটফর্মে নন-গেম অ্যাপ হিসেবে সর্বোচ্চ প্রবৃদ্ধির স্বীকৃতি পেয়েছে টিন্ডার ও নেটফ্লিক্স। চলতি বছরের প্রথমার্ধে এ দুই অ্যাপ বাবদ ব্যবহারকারীরা ব্যয় করেছেন যথাক্রমে ৪৯ কোটি ৭০ লাখ ডলার ও ৩৯ কোটি ৯০ লাখ ডলার। এর আগে এককভাবে সর্বোচ্চ প্রবৃদ্ধির অ্যাপ ছিল নেটফ্লিক্স। কিন্তু আইওএস প্লাটফর্ম থেকে অ্যাপটির সাবস্ক্রিপশন সরিয়ে নেয়া হলে ইন-অ্যাপ রাজস্ব কমে যায়।

জানুয়ারি-জুন সময়ে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড প্রথমবারের মতো ৪ হাজার ২০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে। একই সময়ে অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড হয়েছে ১ হাজার ৪৮০ কোটি। অ্যাপ ডাউনলোড বিবেচনায় গুগল প্লে স্টোরের চেয়ে কয়েক গুণ পিছিয়ে থাকলেও রাজস্ব আয়ে অনেক এগিয়ে রয়েছে অ্যাপ স্টোর। এটা হয়েছে দুই প্লাটফর্মের ব্যবহারকারীদের অ্যাপ ব্যবহারসংশ্লিষ্ট আচরণের কারণে। অ্যাপলের প্রিমিয়াম ডিভাইস ব্যবহারকারীদের মধ্যে পেইড অ্যাপ ব্যবহারের প্রবণতা বেশি। অন্যদিকে অ্যান্ড্রয়েড প্লাটফর্মের ডিভাইস ব্যবহারকারীদের মধ্যে বিনা মূল্যের অ্যাপ ব্যবহারের প্রবণতা বেশি। যে কারণে ডাউনলোডে পিছিয়ে থাকলেও রাজস্ব আয়ে এগিয়ে রয়েছে অ্যাপলের অ্যাপ স্টোর।

সেন্সর টাওয়ারের প্রতিবেদন অনুযায়ী, গেমিং অ্যাপ বাবদ ব্যয় ক্রমে বাড়ছে। জানুয়ারি-জুন সময়ে উভয় প্লাটফর্মে শুধু গেমিং অ্যাপ বাবদ ব্যয় ২ হাজার ৯৬০ কোটি ডলারে পৌঁছেছে। অনার অব কিং, ক্যান্ডি ক্র্যাশ ও পাবজির মতো গেমগুলোয় স্মার্টফোন ব্যবহারকারীরা বড় অংকের অর্থ ব্যয় করছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

জাকারবার্গের বউকে নিয়ে আপত্তিকর মন্তব্য নিরাপত্তাপ্রধানের
প্রযুক্তি সংবাদ

জাকারবার্গের বউকে নিয়ে আপত্তিকর মন্তব্য নিরাপত্তাপ্রধানের

স্মার্টফোন থেকে ডিলিট হওয়া ছবি-ভিডিও কোথায় যায়?
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন থেকে ডিলিট হওয়া ছবি-ভিডিও কোথায় যায়?

ইমেজিং প্রযুক্তির সাহায্যে বাংলাদেশি শিশুদের সৃজনশীল স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখার প্রত্যয়
প্রযুক্তি সংবাদ

ইমেজিং প্রযুক্তির সাহায্যে বাংলাদেশি শিশুদের সৃজনশীল স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখার প্রত্যয়

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড
নির্বাচিত

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

ইন্ডাস্ট্রিয়াল ফাইভজি অ্যাপ্লিকেশন ব্যবহারে জোর দিলো হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

ইন্ডাস্ট্রিয়াল ফাইভজি অ্যাপ্লিকেশন ব্যবহারে জোর দিলো হুয়াওয়ে

ভারতে পিসির বাজার সম্প্রসারণ হয়েছে ৮.১%
প্রযুক্তি সংবাদ

ভারতে পিসির বাজার সম্প্রসারণ হয়েছে ৮.১%

Load More

ট্রেন্ডিং টপিক

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

রাজধানীর যমুনা ফিউচার পার্কের ‘অ্যাপল হট’ থেকে কেনা...

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 July 2019

অ্যাপ থেকে রাজস্ব আয়ে গুগলকে পেছনে ফেলল অ্যাপল

Techzoom.TV |
TechzoomTV