Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভুয়া অ্যাপের নিয়ন্ত্রণে স্মার্টফোন, কয়েক মিনিটেই খালি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
ভুয়া অ্যাপের নিয়ন্ত্রণে স্মার্টফোন, কয়েক মিনিটেই খালি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট
Share on FacebookShare on Twitter

দেশে নতুন ধরনের সাইবার প্রতারণায় সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ। লোভনীয় অফারযুক্ত ভুয়া মোবাইল অ্যাপ ডাউনলোডের মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীর ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে এবং মুহূর্তের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।

গোয়েন্দা পুলিশের সাইবার ইউনিট জানিয়েছে, গত এক মাসেই এ ধরনের অন্তত ৩০টি অভিযোগ জমা পড়েছে। প্রতারকরা সাধারণত একটি এসএমএস বা বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবহারকারীকে ফাঁদে ফেলে। এরপর অ্যাপ ইন্সটল করার সঙ্গে সঙ্গেই ফোনের স্ক্রিন ব্ল্যাক হয়ে যায় এবং ব্যবহারকারী ডিভাইসের নিয়ন্ত্রণ হারান। এই সুযোগে হ্যাকাররা ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে অর্থ স্থানান্তর করে নেয়।

ভুক্তভোগীদের একজন পিংকি জানান, অনলাইনে বিজ্ঞাপন দেখে ‘এনবি’ নামের একটি অ্যাপ ডাউনলোড করেছিলেন তিনি। ইন্সটল করার পরপরই তার ফোন হ্যাং হয়ে যায় এবং পরে সম্পূর্ণ ব্ল্যাক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তার ফোনে একাধিক মেসেজ আসে, যেখানে দেখা যায় তার অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে কয়েক লাখ টাকা তুলে নেয়া হয়েছে।

একই কৌশলের শিকার হন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী সৌম্য কান্তি দাশ। তিনি বলেন, স্কাই ব্যাংকিং অ্যাপে ঢুকে বিষয়টি নিশ্চিত করতে চাইছিলেন তিনি। কিন্তু ঢোকার ৩০ সেকেন্ডের মধ্যেই ফোন ব্ল্যাক স্ক্রিন হয়ে যায় এবং ‘সিস্টেম আপডেটিং’ লেখা দেখায়, ফলে কোনো বাটন চাপতে পারেননি। কিছুক্ষণ পরই দুটি মেসেজ আসে একটি ‘ওটিপি’ এবং আরেকটি ৩ লাখ টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হওয়ার। তিনি বুঝতে পারেন এটি কোনো সিস্টেম আপডেট নয়, বরং ম্যালওয়্যারের মাধ্যমে ফোনের রিমোট কন্ট্রোল নেয়া হয়েছে। একই ধরনের অভিযোগ তাদের কাছে ৩০টিরও বেশি এসেছে।

ডিএমপির সাইবার ইউনিটের যুগ্ম পুলিশ কমিশনার সৈয়দ হারুন অর রশীদ জানান, হ্যাকিংয়ের মাধ্যমে ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ব্যবহারকারীর মতো করেই হ্যাকাররা টাকা ট্রান্সফার করছে। তদন্তে দেখা যাচ্ছে, টাকা দেশের বিভিন্ন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ঘুরে অন্য অ্যাকাউন্টে যাচ্ছে, যেগুলোর অনেকই প্রতারক চক্রের নিয়ন্ত্রিত। কিছু ক্ষেত্রে দেশের বাইরেও, বিশেষ করে চীন থেকে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে ধারণা পাওয়া যাচ্ছে।

সাইবার বিশেষজ্ঞ মুশফিকুর রহমান বলেন, বিভিন্ন ভুয়া অ্যাপ ছড়িয়ে আছে। তাই শুধুমাত্র অফিসিয়াল প্লে স্টোর বা অ্যাপ স্টোর ছাড়া অন্য কোনো উৎস থেকে অ্যাপ ডাউনলোড করা উচিত নয়। বিশেষ করে ফ্রি অ্যাপ বা ফ্রি গেম ডাউনলোড করা থেকে বিরত থাকতে হবে, যেসব ডিভাইসে ব্যাংকিং বা আর্থিক অ্যাপ ব্যবহার করা হয়।

তিনি আরও বলেন, যেকোনো অপরিচিত লিংক বা লোভনীয় অফারে যাচাই ছাড়া ক্লিক করা উচিত নয়। ভুলবশত এমন কিছু করলে সঙ্গে সঙ্গে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া উচিত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিভিএস অ্যাপাচি বাইকে বিএমডব্লিউর ইঞ্জিন
অটোমোবাইল

টিভিএস অ্যাপাচি বাইকে বিএমডব্লিউর ইঞ্জিন

ব্যাংকে দেয়া ফোন নম্বরটি স্মার্টফোনে ব্যবহার করলেই বিপদ
নির্বাচিত

ব্যাংকে দেয়া ফোন নম্বরটি স্মার্টফোনে ব্যবহার করলেই বিপদ

করোনাভাইরাস সংকটে ছাঁটাই হবে না কর্মী: সিমেন্স প্রধান
নির্বাচিত

করোনাভাইরাস সংকটে ছাঁটাই হবে না কর্মী: সিমেন্স প্রধান

অডিও, ফিঙ্গারপ্রিন্ট ও এনএফসি সমস্যার সমাধানে অ্যান্ড্রয়েড ১৭ কিউপিআর ১ বিটা ৮ প্রকাশ
প্রযুক্তি সংবাদ

অডিও, ফিঙ্গারপ্রিন্ট ও এনএফসি সমস্যার সমাধানে অ্যান্ড্রয়েড ১৭ কিউপিআর ১ বিটা ৮ প্রকাশ

অবৈধ মোবাইল হ্যান্ডসেটে থাকবে নেটওয়ার্ক
টেলিকম

অবৈধ মোবাইল হ্যান্ডসেটে থাকবে নেটওয়ার্ক

‘পরিবেশ-বান্ধব বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য তৈরি করছে ওয়ালটন’
নির্বাচিত

‘পরিবেশ-বান্ধব বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য তৈরি করছে ওয়ালটন’

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি পরামর্শ

ডিজিটাল দক্ষতা ও সাইবার সচেতনতায় এগিয়ে এপিএসির গ্রাহকরা: ক্যাসপারস্কি

অনলাইনে ভুয়া অস্ত্রের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: গ্রেফতার ২
প্রযুক্তি সংবাদ

অনলাইনে ভুয়া অস্ত্রের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: গ্রেফতার ২

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘Citytouch’ অ্যাপে একাউন্ট খুলে চরম ভোগান্তি
অর্থ ও বাণিজ্য

‘Citytouch’ অ্যাপে একাউন্ট খুলে চরম ভোগান্তি

ডিজিটাল ব্যাংকিং সেবা সহজ করার লক্ষ্যে সিটি ব্যাংকের...

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস

লেক ওন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’, ট্রাম্পের সিদ্ধান্তে গুগল ম্যাপসে পরিবর্তন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ মে ২০২৬

ভুয়া অ্যাপের নিয়ন্ত্রণে স্মার্টফোন, কয়েক মিনিটেই খালি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট

Techzoom.TV |
TechzoomTV