Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সোশ্যাল মিডিয়া স্ক্যামে মার্কিনদের লোকসান ২১০ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 8 May 2026
ফেসবুকের নতুন প্রতিদ্বন্দ্বী ‘ডাব্লিউটি সোশ্যাল’
Share on FacebookShare on Twitter

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার শিকার হয়ে ২০২৫ সালে সাধারণ মানুষ বিপুল পরিমাণ অর্থ খুইয়েছেন। ওই সময় মার্কিনরা এমন প্রতারণায় মোট ২ দশমিক ১ বিলিয়ন বা ২১০ কোটি ডলার হারিয়েছেন। মার্কিন ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে। খবর টেকক্রাঞ্চ।

এফটিসি জানিয়েছে, গত কয়েক বছরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা আট গুণ বেড়েছে। বর্তমানে অন্য যেকোনো মাধ্যমের তুলনায় সোশ্যাল মিডিয়ায় প্রতারণার হার এবং আর্থিক ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি।

তথ্যানুযায়ী, ব্যবহারকারীরা সবচেয়ে বেশি প্রতারিত হন ফেসবুকের মাধ্যমে। এর পরেই রয়েছে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের অবস্থান। সবগুলোই মেটা মালিকানাধীন প্লাটফর্ম।

প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকের মাধ্যমে আর্থিক ক্ষতির পরিমাণ টেক্সট মেসেজ বা ই-মেইল স্ক্যামের চেয়েও অনেক বেশি। সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে সবচেয়ে সাধারণ প্রতারণা হলো কেনাকাটা বা শপিং স্ক্যাম। মোট ভুক্তভোগীদের ৪০ শতাংশের বেশি মানুষ জানান, তারা বিভিন্ন বিজ্ঞাপন দেখে পণ্য অর্ডার করে প্রতারিত হন।

পোশাক, প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ এমনকি পোষা প্রাণী কেনার বিজ্ঞাপন দিয়েও প্রতারণা করা হচ্ছে। অনেক ক্ষেত্রে এসব বিজ্ঞাপন ব্যবহারকারীদের অপরিচিত বা ভুয়া ওয়েবসাইটে নিয়ে যায়, যা নামী ব্র্যান্ডের নকল করে তৈরি করা হয়। বিনিয়োগের নামেও চলছে বড় ধরনের জালিয়াতি। গত বছর এ ধরনের বিনিয়োগ স্ক্যামে মানুষের লোকসান হয়েছে প্রায় ১১০ কোটি ডলার। প্রতারকরা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে বা ভুয়া নথি দেখিয়ে মানুষকে প্রলুব্ধ করে।

অন্যদিকে, রোমান্স স্ক্যাম বা আবেগীয় প্রতারণায় অর্থ হাতিয়ে নেয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ২০২৫ সালে রোমান্স স্ক্যামের অভিযোগকারীদের ৬০ শতাংশই জানান তাদের সঙ্গে প্রতারকদের পরিচয় হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ক্ষেত্রে প্রতারকরা প্রথমে বন্ধুত্ব ও পরে কোনো সমস্যার কথা বলে টাকা দাবি করে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সোশ্যালসোশ্যাল মিডিয়াসোশ্যাল মিডিয়ার ক্ষতি

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২৯ নাগাদ বাণিজ্যিকভাবে আনার পরিকল্পনা গুগলের
প্রযুক্তি সংবাদ

২০২৯ নাগাদ বাণিজ্যিকভাবে আনার পরিকল্পনা গুগলের

গুগল ফটোসে এআই ফিচার এলো, যে সুবিধা পাবেন
নির্বাচিত

ডাউনলোড করা ফাইলও অ্যান্ড্রয়েডে থেকে যাবে

ভিভোর নতুন ফোনে ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

ভিভোর নতুন ফোনে ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা

গ্রাহকের তথ্য ফাঁস করছে ফ্রি ভিপিএন অ্যাপ
প্রযুক্তি সংবাদ

গ্রাহকের তথ্য ফাঁস করছে ফ্রি ভিপিএন অ্যাপ

রিয়েলমি সি২ –বাড়িতে বিনোদন এর সঙ্গী
প্রযুক্তি সংবাদ

রিয়েলমি সি২ –বাড়িতে বিনোদন এর সঙ্গী

‘ফেসবুককে বাংলাদেশের আইন কানুন মানতে হবে’
নির্বাচিত

ফেসবুকের অপপ্রচার বিষয়ক গবেষণা বাতিল করল হার্ভার্ড

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ভি৮০
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে পাওয়া যাচ্ছে ভিভো ভি৮০

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের একাধিক সেবা অচল, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি
প্রযুক্তি সংবাদ

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 May 2026

সোশ্যাল মিডিয়া স্ক্যামে মার্কিনদের লোকসান ২১০ কোটি ডলার

Techzoom.TV |
TechzoomTV