Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নিরাপদ সড়ক সচেতনতায় পাঠাও-এর ক্যাম্পেইন “Safe থাকি, Safe রাখি”

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১২ মে ২০২৬
নিরাপদ সড়ক সচেতনতায় পাঠাও-এর ক্যাম্পেইন “Safe থাকি, Safe রাখি”
Share on FacebookShare on Twitter
নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে পাঠাও গত এক দশক ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাঠাও শুরু করেছে একটি ব্যতিক্রমী রোড সেইফটি সচেতনতামূলক ক্যাম্পেইন “Safe থাকি, Safe রাখি” । এই উদ্যোগের মাধ্যমে দৈনন্দিন যাতায়াতের ভুলগুলো, যেমন হেলমেট ব্যবহারে অনীহা, ট্রাফিক নিয়ম অমান্য করা বা যানবাহনের ফিটনেস উপেক্ষা করার মতো বিষয়গুলো সৃজনশীল কার্টুন ও আর্টওয়ার্কের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে।
এই ক্যাম্পেইনের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর বিচারক প্যানেল। দেশের প্রখ্যাত কার্টুনিস্ট আহসান হাবিব, মোরশেদ মিশু এবং সৈয়দ রাশাদ ইমাম তন্ময় এই প্রতিযোগিতার বিচারকার্য পরিচালনা করবেন। তরুণ ও প্রতিভাবান শিল্পীদের জন্য এটি একটি দারুণ সুযোগ। কার্টুন বা আর্টওয়ার্কের মাধ্যমে হেলমেট না পরার ঝুঁকি, অনিরাপদ ড্রাইভিং এবং এরকম সচেতন অভ্যাসগুলো কীভাবে সড়ক দুর্ঘটনা কমাতে পারে, তা ফুটিয়ে তোলাই হবে এই ক্যাম্পেইনের মূল বিষয়বস্তু। শিল্পীদের আর্টওয়ার্কে বুদ্ধিমত্তার সাথে পাঠাও-এর উপস্থিতিও থাকতে হবে।
অংশগ্রহণকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ঘোষণাও করেছে পাঠাও। বিচারক প্যানেলের রায়ে প্রথম বিজয়ী পাবেন ৫০,০০০ টাকা ও ক্রেস্ট, দ্বিতীয় বিজয়ী ২৫,০০০ টাকা ও ক্রেস্ট এবং তৃতীয় বিজয়ী ১৫,০০০ টাকা ও ক্রেস্ট। এছাড়া চতুর্থ স্থান অধিকারী আরও ৬ জন শিল্পীর প্রত্যেকে পাবেন সার্টিফিকেট সহ ৫,০০০ টাকা করে। শুধুমাত্র অর্থ পুরস্কারই নয়, বাছাইকৃত সেরা কার্টুনগুলো পাঠাও আয়োজিত প্রদর্শনীতে প্রদর্শিত হবে এবং পাঠাও-এর বার্ষিক ক্যালেন্ডারও  স্থান পাওয়ার সুযোগ থাকবে। বিজয়ীদের নাম পাঠাও-এর সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হবে।
আর্টওয়ার্ক তৈরির ক্ষেত্রে নির্দিষ্ট গাইডলাইন অনুসরণ করতে হবে। অংশগ্রহণকারীরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বাই-কালার বা ফুল কালার ফরম্যাটে ট্র্যাডিশনাল বা ডিজিটাল মাধ্যমে আর্টওয়ার্ক জমা দিতে পারবেন। তবে কোনোভাবেই AI-জেনারেটেড বা কপি করা কাজ গ্রহণযোগ্য হবে না। ডিজিটাল ফাইলের ক্ষেত্রে ৩০০ DPI রেজুলেশনে JPEG ও PSD ফাইল (টেক্সট ও বাবল আলাদা লেয়ারে) গুগল ড্রাইভ ফোল্ডারে জমা দিতে হবে। ট্র্যাডিশনাল আর্টওয়ার্কের ক্ষেত্রে ৩০০ DPI রেজুলেশনে A3 পেইজে ১২”X১৮” ইঞ্চি সাইজে স্ক্যান কপি পাঠাতে হবে। রাজনৈতিক বা ধর্মীয় উসকানিমূলক কোনো কাজ গ্রহণ করা হবে না।
আগ্রহী শিল্পীদের আগামী ২০ মে, ২০২৬-এর মধ্যে তাদের কাজগুলো জমা দিতে হবে। সাবমিশনের জন্য নির্ধারিত গুগল ফর্ম (https://forms.gle/7PG21vo3EFMEqJbA6) অথবা cartoonpathao@pathao.com এই ইমেইল ঠিকানাটি ব্যবহার করা যাবে। ফর্মে আর্টিস্টের নাম, ফোন নম্বর এবং সোশ্যাল মিডিয়া লিংক প্রদান করতে হবে। এছাড়া অংশগ্রহণের অংশ হিসেবে নিজের ফেসবুক প্রোফাইল থেকে #কার্টুনপাঠাও এবং #SafeথাকিSafeরাখি হ্যাশট্যাগ ব্যবহার করে কাজটি শেয়ার করতে হবে। পাঠাও বিশ্বাস করে, এই সৃজনশীল ক্যাম্পেইনটি নিরাপদ সড়ক নিশ্চিত করতে সাধারণ মানুষকে অনুপ্রাণিত করবে।
এছাড়াও রোড সেইফটি নিয়ে আরও সচেতন করার লক্ষ্যে পাঠাও বিভিন্ন ধরণের ওয়ার্কশপ শুরু করেছে। এই ওয়ার্কশপে ইতোমধ্যেই পাঠাও-এর সাথে যুক্ত হয়েছে  ব্র্যাক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক-সহ বেশ কিছু ইউনিভার্সিটি ও স্কুল-কলেজ। এরই সাথে আয়োজিত হচ্ছে কার্টুন পিপল-এর সাথে একটি বিশেষ ওয়ার্কশপ, যেখানে বিভিন্ন কার্টুনিস্ট একসাথে হয়ে আর্টের মাধ্যমে রোড সেইফটির ব্যাপারে সাধারণ জনগণকে সচেতন করবেন।
২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও,  এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে। ১৫ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৪,০০,০০০ পাঠাও হিরো ও ডেলিভারি এজেন্ট, ২,০০,০০০ মার্চেন্ট এবং ১৫,০০০ রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৬,০০,০০০-এরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: পাঠাও

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টেল এনইউসি এম ১৫ ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

ইন্টেল এনইউসি এম ১৫ ল্যাপটপ

নতুন স্মার্টফোন সিম্ফনি ইনোভা ৪০
প্রযুক্তি সংবাদ

৬০০০ এমএইচ ব্যাটারীর নতুন স্মার্টফোন সিম্ফনি ইনোভা ৪০

চমকের সাথে বাজারে আসবে ভিভো এক্স৭০ প্রো+
নির্বাচিত

চমকের সাথে বাজারে আসবে ভিভো এক্স৭০ প্রো+

অত্যাধিক ব্যবহারের গরম হবে না এই ফোনের ব্যাটারি
নির্বাচিত

অত্যাধিক ব্যবহারের গরম হবে না এই ফোনের ব্যাটারি

কিপ্যাড ৫জি ফোনের সাথে বাজারে ফিরছে ব্ল্যাকবেরি
নির্বাচিত

কিপ্যাড ৫জি ফোনের সাথে বাজারে ফিরছে ব্ল্যাকবেরি

আজ লুনা শামসুদ্দোহার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী
প্রযুক্তি সংবাদ

আজ লুনা শামসুদ্দোহার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

প্রতিদিন স্মার্টফোন রিস্টার্ট করা কি সত্যিই জরুরি?
কিভাবে করবেন

প্রতিদিন স্মার্টফোন রিস্টার্ট করা কি সত্যিই জরুরি?

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির
টেলিকম

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী

২০২৮ সালের মধ্যে সব নাগরিক পাবেন ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
নির্বাচিত

২০২৮ সালের মধ্যে সব নাগরিক পাবেন ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন যারা
প্রযুক্তি সংবাদ

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

চলতি বছরের আগস্টের শেষদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে...

দরপতনের শীর্ষে বেক্সিমকো

দরপতনের শীর্ষে বেক্সিমকো

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

ইলন মাস্ক কোথায় অর্থ ব্যয় করেন?

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হচ্ছেন ইলন মাস্ক?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ মে ২০২৬

নিরাপদ সড়ক সচেতনতায় পাঠাও-এর ক্যাম্পেইন “Safe থাকি, Safe রাখি”

Techzoom.TV |
TechzoomTV