Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যামসাংয়ের বিরুদ্ধে ডুয়া লিপার দেড় কোটি ডলারের মামলা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 12 May 2026
স্যামসাংয়ের বিরুদ্ধে ডুয়া লিপার দেড় কোটি ডলারের মামলা
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্সের বিরুদ্ধে অন্তত দেড় কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপা।

তার অভিযোগ, এই দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি কোম্পানিটি নিজেদের টেলিভিশন বিপণনের জন্য অনুমতি ছাড়াই তার ছবি ব্যবহার করেছে।

রয়টার্স লিখেছে, শুক্রবার ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে মামলাটি দায়ের করেন ডুয়া লিপা।

মামলায় দাবি করা হয়েছে, স্যামসাং তাদের বিক্রয়যোগ্য টেলিভিশনের কার্ডবোর্ডের বাক্সের ওপর ডুয়া লিপার কপিরাইটওয়ালা ছবি ব্যবহার করায় ডুয়া লিপা নিজেই পণ্যটি প্রচার করছেন এমন ধারণা তৈরি হয়েছে এবং এতে কোম্পানিটি লাভবান হয়েছে।

মামলার তথ্য অনুসারে, টিভির বাক্সে ব্যবহৃত ছবিটি ‘ডুয়া লিপা ব্যাকস্টেইজ অ্যাট অস্টিন সিটি লিমিটস, ২০২৪’ শিরোনামের। এ ছবির যাবতীয় মালিকানা ও স্বত্বাধিকার কেবল ডুয়া লিপারই।

এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরাধে রাজি হননি স্যামসাং ইলেকট্রনিক্সের একজন মুখপাত্র। তিনি কেবল বলেছেন, মামলাটি যেহেতু বর্তমানে আদালতে প্রক্রিয়াধীন ফলে এ নিয়ে কথা বলার সুযোগ নেই।

অন্যদিকে, ডুয়া লিপার আইনজীবীদের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তারাও কোনো সাড়া দেননি।

কপিরাইট ও ট্রেডমার্ক লঙ্ঘনের পাশাপাশি ডুয়া লিপা স্যামসাংয়ের বিরুদ্ধে ‘পাব্লিসিটি রাইটস’ বা নিজের ব্যক্তিগত পরিচিতি অপব্যবহারের অভিযোগও এনেছেন।

মামলার নথিতে ডুয়া লিপার আইনজীবীরা বিভিন্ন সামাজিক মাধ্যম পোস্ট ও মন্তব্যের স্ক্রিনশট যোগ করেছেন।

তাদের দাবি, টিভির বাক্সে গায়িকার ছবি দেখে অনেক ক্রেতাই পণ্যটি কিনতে আগ্রহী হয়েছেন। এমন এক স্ক্রিনশটে দেখা যায়, ডুয়া লিপার একজন ভক্ত মন্তব্য করেছেন, তিনি টেলিভিশনটি কিনবেন ‘কেবল ডুয়া লিপার ছবি থাকার কারণে’।

ডুয়া লিপার আইনজীবীরা বলেছেন, ‘লেভিটেটিং’ খ্যাত এ গায়িকা গত বছরের জুনে স্যামসাংয়ের এ নিয়ম লঙ্ঘনের বিষয়টি জানতে পারেন। তখন তিনি স্যামসাংকে তার ছবি ব্যবহার বন্ধের অনুরোধ জানান।

তবে দক্ষিণ কোরীয় এ কোম্পানিটি বারবার তা করতে অস্বীকার করে।

আইনজীবীরা আরও বলেছেন, স্যামসাংয়ের এ অননুমোদিত ছবি ব্যবহারের কারণে ডুয়া লিপার ‘ব্র্যান্ড ভ্যালু’ ও ব্যবসায়িক সুনাম ক্ষতির মুখে পড়ছে।

কারণ, এর মাধ্যমে সাধারণ ক্রেতাদের কাছে এই ভুল বার্তা যাচ্ছে যে, তিনি এসব পণ্য পছন্দ করেন এবং সেগুলোর প্রচার করছেন। ডুয়া লিপার ছবি ব্যবহারের ফলে তার দীর্ঘদিনের গড়ে তোলা ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের বাজারে হুয়াওয়ের সেরা ফোন মেট ৩০ প্রো
নির্বাচিত

দেশের বাজারে হুয়াওয়ের সেরা ফোন মেট ৩০ প্রো

প্রতারকদের তথ্য দেন গ্রামীণফোনের কাস্টমার ম্যানেজার
টেলিকম

প্রতারকদের তথ্য দেন গ্রামীণফোনের কাস্টমার ম্যানেজার

স্মার্টফোনে আসক্তি মাদকাসক্তির থেকেও বিপজ্জনক
নির্বাচিত

স্মার্টফোনে আসক্তি মাদকাসক্তির থেকেও বিপজ্জনক

অজান্তে কল রেকর্ড হলে বোঝার উপায়
নির্বাচিত

অজান্তে কল রেকর্ড হলে বোঝার উপায়

ডট বাংলার সার্বজনীন গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

ডট বাংলার সার্বজনীন গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে: মোস্তাফা জব্বার

উবারে ত্রুটি: ভাড়া ১০০ গুণ বেশি!
অটোমোবাইল

দেশে ‘ট্রান্সপোর্ট সেফটি অ্যালায়েন্স’ গঠন করল উবার

Load More

ট্রেন্ডিং টপিক

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল
সোশ্যাল মিডিয়া

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই
কিভাবে করবেন

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্য
নির্বাচিত

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 May 2026

স্যামসাংয়ের বিরুদ্ধে ডুয়া লিপার দেড় কোটি ডলারের মামলা

Techzoom.TV |
TechzoomTV