Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তীব্র সমালোচনার মুখে ডিজাইনে পরিবর্তন আনছে অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 13 May 2026
তীব্র সমালোচনার মুখে ডিজাইনে পরিবর্তন আনছে অ্যাপল
Share on FacebookShare on Twitter

তীব্র সমালোচনার মুখে অপারেটিং সিস্টেমের বিতর্কিত এক ডিজাইনে সংশোধন আনতে যাচ্ছে অ্যাপল। আগামী ইভেন্টে ওএলইডি স্ক্রিন ও ম্যাকওএস’কে প্রাধান্য দিয়ে এ নতুন পরিবর্তনের ঘোষণা আসতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট প্রতিবেদনে লিখেছে, অ্যাপল তাদের অপারেটিং সিস্টেমের ‘লিকুইড গ্লাস’ নামের সাম্প্রতিক বিতর্কিত ডিজাইনটি পুরোপুরি বাতিল না করলেও তাতে বেশ কিছু পরিবর্তন আনছে।

গেল সেপ্টেম্বরে আইফোন ১৭ সিরিজের সঙ্গে অ্যাপল তাদের সব ডিভাইসের জন্য ‘লিকুইড গ্লাস’ ইন্টারফেইস উন্মোচন করেছিল।

অ্যাপলের ভাষ্যমতে, তাদের বিভিন্ন ডিভাইস যে একক কাঁচের তৈরি কাঠামো সেই ধারণাটি ফুটিয়ে তুলতেই এই ডিজাইন করেছিল, যাতে ব্যবহারকারীরা স্ক্রিনের বিভিন্ন কনটেন্টের ওপর আরও ভালোভাবে মনোযোগ দিতে পারেন।

তবে এ নতুন রূপটি সবার পছন্দ হয়নি। সমালোচকরা তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেছেন, এ পরিবর্তনের ফলে ফোন ব্যবহার করা আগের চেয়ে কঠিন হয়ে পড়েছে এবং অনেক প্রয়োজনীয় তথ্য ঠিকমতো দেখা যাচ্ছে না।

এরপর থেকে অ্যাপল ডিজাইনে বেশ কিছু ছোটখাটো পরিবর্তন এনেছে, যার মধ্যে অন্যতম ‘ট্রান্সপারেন্সি ইফেক্ট’ বা স্বচ্ছতার বিভিন্ন প্রভাব বন্ধ রাখার সুবিধা। এর মধ্যেই কোম্পানিটি ছেড়ে গেছেন তাদের ডিজাইনার অ্যালান ডাই। এ পরিবর্তনের নেতৃত্বে থাকার পাশাপাশি ডিজাইনটি প্রকাশও করেছিলেন তিনি।

এ ঘটনার পর অনেকে ধারণা করছিলেন, অ্যাপল হয়ত এ নতুন আপডেটটি পুরোপুরি বাতিল করবে বা এর চেহারায় বড় ধরনের কোনো পরিবর্তন আনবে।

মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, আইফোনের এ চেহারায় কিছু পরিবর্তন আনতে যাচ্ছে অ্যাপল। তবে এসব পরিবর্তন ডিজাইনের ‘শ্যাডো’ ও ‘ট্রান্সপারেন্সি’ সংক্রান্ত বিভিন্ন ত্রুটি সংশোধনের ওপর ভিত্তি করে হবে।

এসব পরিবর্তনে ম্যাকওএসের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে। কারণ ম্যাকের বড় পর্দায় এ ডিজাইনের খুঁতগুলো খুব স্পষ্টভাবে ধরা পড়ছিল, যা নিয়ে ব্যবহারকারীরা তীব্র সমালোচনা করেছিলেন।

সমালোচনার বড় একটি কারণ হতে পারে অ্যাপলের এ নতুন ডিজাইনটি আইফোন ও অন্যান্য ডিভাইসের ওএলইডি স্ক্রিনের কথা মাথায় রেখে তৈরি হয়েছে। ম্যাকবুকগুলোতে এখনও এ ডিসপ্লে প্রযুক্তি ব্যবহৃত হয়নি। যদিও, খুব শিগগিরই তা যোগ হতে পারে।

নতুন এ ডিজাইনের বাইরেও অ্যাপল তাদের সফটওয়্যারের পরবর্তী বিভিন্ন সংস্করণে কার্যক্ষমতা ও ব্যাটারির স্থায়িত্ব বাড়ানোর কাজ করছে। এ ছাড়া বহুল প্রতীক্ষিত সিরি’র এক উন্নত সংস্করণ আসারও সম্ভাবনা রয়েছে।

অ্যাপল গত কয়েক বছর ধরেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে সিরিকে আরও উন্নত করার প্রতিশ্রুতি দিয়ে এলেও তা এখনও ব্যবহারকারীদের হাতে পৌঁছায়নি।

নিজেদের বার্ষিক সফটওয়্যার ইভেন্ট ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স’ বা ডব্লিউডব্লিউডিসি’তে সম্ভবত এসব নতুন পরিবর্তনের ঘোষণা দেবে অ্যাপল, যা আগামী ৮ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপলআইফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশে প্রথম ৬-স্টার এনাজিং রেটিং এসি আনল ওয়ালটন
নির্বাচিত

দেশে প্রথম ৬-স্টার এনাজিং রেটিং এসি আনল ওয়ালটন

আইজেসিএআই ২০২৪-এ অপো’র অত্যাধুনিক এআই উদ্ভাবনের প্রদর্শনী
নির্বাচিত

আইজেসিএআই ২০২৪-এ অপো’র অত্যাধুনিক এআই উদ্ভাবনের প্রদর্শনী

iPhone 18 সিরিজ এবং ফোল্ডেবল আইফোন কনসেপ্ট
নির্বাচিত

দুই ধাপে বাজারে আসছে iPhone 18, থাকছে নতুন ফোল্ডেবল মডেলও!

এবারের বিশ্বকাপে থাকছে যেসব আধুনিক প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

এবারের বিশ্বকাপে থাকছে যেসব আধুনিক প্রযুক্তি

গুগল প্লে
প্রযুক্তি সংবাদ

গ্রাহকের তথ্য চুরি করছে নগদ

নচ ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারির ওয়ালটনের নতুন ফোন
নির্বাচিত

হাই-এন্ডে ওয়ালটনের সেরা ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 May 2026

তীব্র সমালোচনার মুখে ডিজাইনে পরিবর্তন আনছে অ্যাপল

Techzoom.TV |
TechzoomTV