Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আপনার বেসুরো গলার গান সুরেলা করে দেবে যেসব অ্যাপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৩ মে ২০২৬
আপনার বেসুরো গলার গান সুরেলা করে দেবে যেসব অ্যাপ
Share on FacebookShare on Twitter

গান গাইতে ভালোবাসেন, কিন্তু নিজের গলা শুনে মনে হয় সুর ঠিকঠাক মিলছে না? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন কিংবা প্রেমিকাকে পাঠাবেন, কিন্তু ট্রলের স্বীকার হওয়ার ভয়ও রয়েছে তাতে। আগে এমন সমস্যার সমাধানে প্রয়োজন হতো স্টুডিও, সাউন্ড ইঞ্জিনিয়ার বা ব্যয়বহুল সফটওয়্যার। তবে এখন স্মার্টফোনেই মিলছে সমাধান।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক অডিও প্রসেসিং প্রযুক্তির কারণে এমন অনেক অ্যাপ এসেছে, যা আপনার বেসুরো গলাকেও তুলনামূলক সুরেলা করে তুলতে পারে। এসব অ্যাপ শুধু অটো-টিউনই করে না, বরং ভয়েস ক্লিনিং, পিচ কারেকশন, রিভার্ব, ইকো ও স্টুডিও কোয়ালিটির ইফেক্টও যোগ করতে পারে। ফলে সাধারণ ব্যবহারকারীও সহজেই নিজের গানকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন।

আসুন এখন কিছু অ্যাপের সন্ধান দেব আজ, যেগুলো আপনার ফোনেই খুব সহজে ব্যবহার করতে পারবেন-

স্মুল (Smule) নতুনদের জন্য সহজ কারাওকে অ্যাপ
যারা গান গাইতে পছন্দ করেন কিন্তু নিজের গলায় আত্মবিশ্বাস কম, তাদের জন্য স্মুল বেশ জনপ্রিয় একটি অ্যাপ। এটি মূলত কারাওকে ভিত্তিক প্ল্যাটফর্ম, যেখানে জনপ্রিয় গানের সঙ্গে গলা মিলিয়ে গান গাওয়া যায়। গান রেকর্ড করার সময় অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে কণ্ঠে বিভিন্ন অডিও ইফেক্ট যোগ করে, ফলে গলা তুলনামূলক বেশি পরিষ্কার ও সুরেলা শোনায়। এতে ডুয়েট গাওয়ার সুবিধাও রয়েছে, ফলে পছন্দের শিল্পীর গানের সঙ্গে নিজের কণ্ঠ মিলিয়ে গান করার অভিজ্ঞতাও পাওয়া যায়।

ভোলোকো (Voloco) মোবাইলেই অটো-টিউনের স্টুডিও
বর্তমানে সবচেয়ে আলোচিত ভয়েস-টিউনিং অ্যাপগুলোর মধ্যে ভোলোকো অন্যতম। এটি এআই-ভিত্তিক ভয়েস প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করে কণ্ঠের সুর ঠিক করে দেয়। অ্যাপটি রিয়েল-টাইমে ব্যাকগ্রাউন্ড নয়েজ কমাতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে পিচ কারেকশন করে গলাকে আরও মসৃণ শোনায়। এতে ৫০টিরও বেশি ভয়েস ইফেক্ট ও অটো-টিউন প্রিসেট রয়েছে। অনেক কনটেন্ট ক্রিয়েটর টিকটক, ফেসবুক রিলস ও ইউটিউব শর্টসের জন্য এই অ্যাপ ব্যবহার করেন।

ব্যান্ডল্যাব (BandLab) মোবাইলেই পুরো মিউজিক স্টুডিও
ব্যান্ডল্যাব শুধু ভয়েস ঠিক করার অ্যাপ নয়, এটি একটি পূর্ণাঙ্গ মোবাইল মিউজিক স্টুডিও। এখানে গান রেকর্ড, এডিট, মিক্সিং ও মাস্টারিং সবকিছুই করা যায়। অ্যাপটির অটোপিচ ফিচার বেসুরা কণ্ঠকে অনেকটাই সুরের মধ্যে নিয়ে আসে। পাশাপাশি মাল্টি-ট্র্যাক রেকর্ডিং সুবিধা থাকায় ব্যবহারকারীরা আলাদা আলাদা ভয়েস লেয়ার যোগ করতে পারেন। যারা গান তৈরি বা কভার সং তৈরি করতে চান, তাদের জন্য এটি বেশ কার্যকর একটি অ্যাপ।

স্টারমেকার (StarMaker) গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার প্ল্যাটফর্ম
স্টারমেকার মূলত একটি সামাজিক কারাওকে অ্যাপ, যেখানে গান গেয়ে সরাসরি অন্যদের সঙ্গে শেয়ার করা যায়। অ্যাপটি কণ্ঠের সুর ও টোন কিছুটা ঠিক করে দেয় এবং রিভার্ব, ইকো ও ভয়েস বিউটিফিকেশন ইফেক্ট যোগ করে গানকে আরও আকর্ষণীয় করে তোলে। বিশেষ করে যারা ভিডিওসহ গান আপলোড করতে চান, তাদের কাছে এটি বেশ জনপ্রিয়। নতুন গায়করা সহজেই এখানে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারেন।

টিউন মি (Tune Me) র‍্যাপ ও হিপ-হপ গানের জন্য আদর্শ
র‍্যাপ বা হিপ-হপ ধরনের গান যারা পছন্দ করেন, তাদের জন্য টিউন মি বেশ কার্যকর। এতে শক্তিশালী অটো-পিচ ও বিট সিঙ্ক প্রযুক্তি রয়েছে, যা কণ্ঠকে আধুনিক র‍্যাপ গানের মতো শোনাতে সাহায্য করে। অ্যাপটি দ্রুত ভয়েস প্রসেস করতে পারে এবং গানের সঙ্গে কণ্ঠের মিল ঠিক রাখে। ফলে সাধারণ গলাও অনেকটা স্টুডিও রেকর্ডিংয়ের মতো অনুভূতি দেয়।

ভয়েস টিউন (VoiceTune) সহজে ভয়েস সুন্দর করার সমাধান
যারা জটিল সেটিংস ছাড়া দ্রুত ভয়েস ঠিক করতে চান, তাদের জন্য ভয়েস টিউন বেশ সহজ একটি অ্যাপ। কয়েকটি ট্যাপেই এতে ভয়েস ক্লিন, স্মুথ ও টিউন করা যায়। এটি মূলত নতুন ব্যবহারকারীদের জন্য উপযোগী, কারণ অ্যাপটির ইন্টারফেস খুবই সহজ। সোশ্যাল মিডিয়ায় ছোট গান বা ভয়েস ক্লিপ আপলোড করার আগে দ্রুত অডিও উন্নত করতে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে।

Tags: অ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফ্রি ইন্টারনেট দিচ্ছে বাংলালিংক
টেলিকম

ফ্রি ইন্টারনেট দিচ্ছে বাংলালিংক

বাংলাদেশ বনাম ইংল্যান্ডের খেলা লাইভ দেখার উপায় ও লিংক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ বনাম ইংল্যান্ডের খেলা লাইভ দেখার উপায় ও লিংক

বৈদ্যুতিক গাড়ির যুগ, তেলের গল্প শেষ
অটোমোবাইল

বৈদ্যুতিক গাড়ির যুগ, তেলের গল্প শেষ

সোফিয়ার পর এবার আসছে গ্রেস
প্রযুক্তি সংবাদ

সোফিয়ার পর এবার আসছে গ্রেস

দেশের মেধা, দেশের শিল্পোউন্নয়নে কাজে লাগানোর উদ্যোগ ওয়ালটনের
প্রযুক্তি সংবাদ

দেশের মেধা, দেশের শিল্পোউন্নয়নে কাজে লাগানোর উদ্যোগ ওয়ালটনের

চীনের বিরুদ্ধে ভারতের ‘ডিজিটাল স্ট্রাইক’
নির্বাচিত

চীনের বিরুদ্ধে ভারতের ‘ডিজিটাল স্ট্রাইক’

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

দেশজুড়ে পাওয়া যাচ্ছে ‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০আই
প্রযুক্তি সংবাদ

দেশজুড়ে পাওয়া যাচ্ছে ‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০আই

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন; যুক্ত হয়েছে এআই নির্ভর স্মার্ট ওয়াশ ফিচার
প্রযুক্তি বাজার

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন; যুক্ত হয়েছে এআই নির্ভর স্মার্ট ওয়াশ ফিচার

ইনফিনিক্স হট ৭০ স্মার্টফোনে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স ও মজবুত ডিজাইনের নিশ্চয়তা
নির্বাচিত

ইনফিনিক্স হট ৭০ স্মার্টফোনে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স ও মজবুত ডিজাইনের নিশ্চয়তা

পেমেন্ট সিস্টেম অপারেটরদের জন্য নতুন প্রবিধানের খসড়া প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

২% জমা দিলেই খেলাপি ঋণ নিয়মিত, আবারও বড় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

শাওমির সেরা ৫ স্মার্টফোন

শাওমির সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আপনার বেসুরো গলার গান সুরেলা করে দেবে যেসব অ্যাপ
প্রযুক্তি পরামর্শ

আপনার বেসুরো গলার গান সুরেলা করে দেবে যেসব অ্যাপ

গান গাইতে ভালোবাসেন, কিন্তু নিজের গলা শুনে মনে...

তীব্র সমালোচনার মুখে ডিজাইনে পরিবর্তন আনছে অ্যাপল

তীব্র সমালোচনার মুখে ডিজাইনে পরিবর্তন আনছে অ্যাপল

মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ডের প্রাথমিক ইউনিট সাবস্ক্রিপশন সম্পন্ন

মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ডের প্রাথমিক ইউনিট সাবস্ক্রিপশন সম্পন্ন

ইরানের ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ৩০টি এখনো সচল

ইরানের ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ৩০টি এখনো সচল

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix