Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 15 May 2026
যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
Share on FacebookShare on Twitter

এনভিডিয়ার এইচ২০০ চিপ কেনার জন্য চীনের ১০টি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে ওয়াশিংটন। তবে অনুমোদনের বেশ কিছুদিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত একটি চিপও চীনে পৌঁছায়নি। বিষয়টির সঙ্গে জড়িত তিনজন সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্স।

এমন পরিস্থিতিতে বাণিজ্য জটিলতা কাটাতে চলতি সপ্তাহে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং চীন সফর করছেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বুধবার বেইজিং পৌঁছান।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রযুক্তিগত প্রতিদ্বন্দ্বিতা বাড়ার কারণে মার্কিন সরকার উন্নত চিপ রফতানির ওপর কঠোর বিধিনিষেধ বা ‘এক্সপোর্ট কার্বস’ আরোপ করে। বিধিনিষেধের কারণে এনভিডিয়া চীনের বাজারে সবচেয়ে শক্তিশালী চিপগুলো সহজে বিক্রি করতে পারছিল না। চীনে চিপ বিক্রির স্থবিরতা কাটাতে ও একটি বড় বাজার ফিরে পেতে এনভিডিয়া দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল। সে প্রচেষ্টার অংশ হিসেবেই যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ শেষ পর্যন্ত চীনের ১০টি প্রতিষ্ঠানকে এইচ২০০ চিপ কেনার অনুমতি দেয়। দীর্ঘদিন ধরে চলমান চিপ রফতানিসংক্রান্ত বিতর্কের সাময়িক সমাধান হিসেবে গত ডিসেম্বরে চীনে রফতানির অনুমতি দেয় যুক্তরাষ্ট্র।

মার্কিন বাণিজ্য বিভাগ যেসব চীনা কোম্পানিকে এইচ২০০ চিপ কেনার অনুমতি দিয়েছে, তার মধ্যে রয়েছে আলিবাবা, টেনসেন্ট, বাইটড্যান্স ও জেডি ডটকমের মতো বড় প্রতিষ্ঠান। এছাড়া লেনোভো ও ফক্সকনের মতো পরিবেশক কোম্পানিগুলোও এ অনুমতি পেয়েছে।

লাইসেন্সের শর্ত অনুযায়ী, প্রতিটি অনুমোদিত কোম্পানি সর্বোচ্চ ৭৫ হাজার পর্যন্ত এইচ২০০ চিপ কিনতে পারবে।

প্রতিবেদনে আরো বলা হয়, রফতানি নিষেধাজ্ঞা কঠোর হওয়ার আগে চীনের উন্নত চিপ বাজারের ৯৫ শতাংশই ছিল এনভিডিয়ার দখলে।

এনভিডিয়ার মোট আয়ের ১৩ শতাংশ আসত এশিয়ার দেশটি থেকে। হুয়াংয়ের ধারণা অনুযায়ী, চলতি বছর চীনের এআই বাজারের আকার প্রায় ৫ হাজার কোটি ডলারে দাঁড়াবে ।

তবে এ বিষয়ে মার্কিন বাণিজ্য বিভাগের একজন মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি। একইভাবে চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এনভিডিয়ার চিপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইরানের জবাব শুরু, এবার মার্কিন ওয়েবসাইট হ্যাক করে ট্রাম্পের বিকৃত ছবি পোস্ট
নির্বাচিত

ইরানের জবাব শুরু, এবার মার্কিন ওয়েবসাইট হ্যাক করে ট্রাম্পের বিকৃত ছবি পোস্ট

অ্যান্ড্রয়েডে আসছে মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েডে আসছে মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস

গেমিংয়ে সনি নিনটেন্ডোর চেয়েও বেশি আয় করে অ্যাপল
গেম

গেমিংয়ে সনি নিনটেন্ডোর চেয়েও বেশি আয় করে অ্যাপল

অ্যাপ ছাড়াই কম্পিউটারে ছবি এডিট করবেন যেভাবে
কিভাবে করবেন

অ্যাপ ছাড়াই কম্পিউটারে ছবি এডিট করবেন যেভাবে

অনলাইন থেকে প্রোডাক্ট কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
ই-কমার্স

অনলাইন থেকে প্রোডাক্ট কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো

দেশের সর্ববৃহৎ ভাসমান সৌর বিদ্যুৎ প্ল্যান্ট এখন ওয়ালটনে
প্রযুক্তি সংবাদ

দেশের সর্ববৃহৎ ভাসমান সৌর বিদ্যুৎ প্ল্যান্ট এখন ওয়ালটনে

Load More

ট্রেন্ডিং টপিক

স্টারলিংকের সঙ্গে সরাসরি মোবাইল-টু-স্যাটেলাইট সেবা চালু করছে বাংলালিংক
টেলিকম

স্টারলিংকের সঙ্গে সরাসরি মোবাইল-টু-স্যাটেলাইট সেবা চালু করছে বাংলালিংক

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?
নির্বাচিত

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 May 2026

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

Techzoom.TV |
TechzoomTV