Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিরিতে স্বয়ংক্রিয়ভাবে চ্যাট হিস্ট্রি মুছে ফেলার সুবিধা চালু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 18 May 2026
সিরিতে স্বয়ংক্রিয়ভাবে চ্যাট হিস্ট্রি মুছে ফেলার সুবিধা চালু
Share on FacebookShare on Twitter

অ্যাপল তাদের বহুল প্রতীক্ষিত বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘ডব্লিউডব্লিউডিসি ২০২৬’-এ সিরির যে নতুন সংস্করণ আনতে যাচ্ছে, তার অন্যতম প্রধান আকর্ষণ হতে যাচ্ছে ব্যবহারকারীর তথ্যের গোপনীয়তা বা প্রাইভেসির নিরাপত্তা। ব্লুমবার্গের প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরম্যানের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সিরিতে স্বয়ংক্রিয়ভাবে চ্যাট হিস্ট্রি মুছে ফেলার একটি বিশেষ ফিচার যুক্ত করতে যাচ্ছে অ্যাপল। কৃত্তিম বুদ্ধিমত্তার বাজারে অন্যান্য চ্যাটবটের তুলনায় নিজেদের বেশি নিরাপদ ও ব্যবহারকারীবান্ধব হিসেবে প্রমাণ করতেই অ্যাপল এই পদক্ষেপ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

গুরম্যানের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল প্রথমবারের মতো সিরি-র জন্য একটি সম্পূর্ণ আলাদা বা ‘স্ট্যান্ডঅ্যালোন’ অ্যাপ চালু করতে যাচ্ছে। গুগলের শক্তিশালী এআই মডেল ‘জেমিনি’-চালিত এই অ্যাপটি ব্যবহারকারীদের চ্যাটজিপিটি-র মতো চ্যাটবট ব্যবহারের অভিজ্ঞতা দেবে।

তবে অন্যান্য চ্যাটবটের মতো এটি অনির্দিষ্টকালের জন্য ব্যবহারকারীর তথ্য জমা রাখবে না। আইফোনের মেসেজেস অ্যাপের মতোই নতুন সিরি অ্যাপে একটি ফিচার থাকবে, যার মাধ্যমে ব্যবহারকারী চাইলে ৩০ দিন বা ১ বছর পর তার চ্যাট হিস্ট্রি স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার অপশন চালু করতে পারবেন। আবার কেউ চাইলে তা আজীবন সংরক্ষণও করতে পারবেন।

বিশ্লেষকদের মতে, ওপেনএআই বা মাইক্রোসফটের মতো প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সিরির যেকোনো সম্ভাব্য সীমাবদ্ধতা আড়াল করতেই অ্যাপল প্রাইভেসির ওপর এত বেশি জোর দিচ্ছে। এছাড়া পর্দার আড়ালে এই চ্যাটবটের নিরাপত্তা এবং প্রসেসিংয়ের একটি বড় অংশ গুগল সামলালেও, অ্যাপল মূলত বিপণন কৌশলের অংশ হিসেবে একে নিজেদের তৈরি একটি অতি-সুরক্ষিত ব্যবস্থা হিসেবেই বিশ্ববাসীর কাছে উপস্থাপন করতে চাইছে।

আগামী জুনে ডব্লিউডব্লিউডিসির মঞ্চে এই ফিচারের আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভালো ক্যামেরা সমাচারঃ কিভাবে কিনবেন “ভালো” ক্যামেরার ফোন !
কিভাবে করবেন

ভালো ক্যামেরা সমাচারঃ কিভাবে কিনবেন “ভালো” ক্যামেরার ফোন !

বদলে যাচ্ছে ফেসবুক!
প্রযুক্তি সংবাদ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সহায়তা করবে ফেসবুক

শাওমি ১৫ আল্ট্রা: আসলেই কি এটি একটি ‘আলট্রা’ ক্যামেরা ফোন?
প্রযুক্তি সংবাদ

শাওমি ১৫ আল্ট্রা: আসলেই কি এটি একটি ‘আলট্রা’ ক্যামেরা ফোন?

২১ টাকায় রিয়েলমি ৭ প্রো!
ছাড় ও অফার

২১ টাকায় রিয়েলমি ৭ প্রো!

ভিভো ভি ২০ স্মাটফোন কি আছে
কিভাবে করবেন

স্মার্টফোনের গতি বাড়াবেন কীভাবে?

বাজারে এলো এসারের নিউ এডিশন
নির্বাচিত

বাজারে এলো এসারের নিউ এডিশন

Load More

ট্রেন্ডিং টপিক

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!
ই-কমার্স

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!

গত বছর বিশ্বজুড়ে ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি
প্রযুক্তি সংবাদ

গত বছর বিশ্বজুড়ে ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট
টেলিকম

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন
প্রযুক্তি বাজার

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 May 2026

সিরিতে স্বয়ংক্রিয়ভাবে চ্যাট হিস্ট্রি মুছে ফেলার সুবিধা চালু

Techzoom.TV |
TechzoomTV