Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যামসাং কর্মীদের গড় আয় ২৬ হাজার ডলারের বেশি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 21 May 2026
স্যামসাং কর্মীদের গড় আয় ২৬ হাজার ডলারের বেশি
Share on FacebookShare on Twitter

করপোরেট ট্র্যাকিং প্রতিষ্ঠান কোরিয়া সিএক্সও ইনস্টিটিউটের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে স্যামসাংয়ের একজন কর্মী গড়ে প্রায় ৩ কোটি ৬০ লাখ ওন বা ২৬ হাজার ৫০০ ডলার আয় করেছেন। প্রতিষ্ঠানটির সোমবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্যামসাংয়ের ঘোষিত জানুয়ারি থেকে মার্চের আর্থিক বিবরণীর ওপর ভিত্তি করে এ হিসাব করেছে কোরিয়া সিএক্সও।

সংস্থাটির তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে কর্মীদের বেতন ও বোনাস বাবদ স্যামসাং মোট ৪ লাখ ২৫ হাজার কোটি থেকে ৪ লাখ ৭৯ হাজার কোটি ওন খরচ করেছে। এ সময় প্রতিষ্ঠানটির মোট বেতন-ভাতাসংক্রান্ত খরচ ছিল ৫ লাখ ৬০ হাজার কোটি ওন। সাধারণত এ খাতের মোট ব্যয়ের ৭৬ থেকে ৮৫ দশমিক ৫ শতাংশ সরাসরি কর্মীদের মূল বেতন ও বোনাস হিসেবে দেয়া হয়।

স্যামসাংয়ের ইতিহাসে এবারই প্রথম বেতন-ভাতাসংক্রান্ত খরচ ৫ লাখ কোটি ওন পার হলো। গত বছরের একই সময়ে এ খরচের পরিমাণ ছিল ৪ লাখ ৪৫ হাজার কোটি ওন।

দক্ষিণ কোরিয়ার জাতীয় পেনশন নিবন্ধনের তথ্য অনুযায়ী, স্যামসাং ইলেকট্রনিকসে বর্তমানে ১ লাখ ২৫ হাজার ৫৮০ জন কর্মী কাজ করছেন। এ বিশালসংখ্যক কর্মীর সংখ্যার সঙ্গে মোট ব্যয়ের অনুপাত হিসাব করে কোরিয়া সিএক্সও ইনস্টিটিউট জানিয়েছে, প্রথম প্রান্তিকে কর্মীদের গড় ত্রৈমাসিক বেতন দাঁড়িয়েছে ৩ কোটি ৬০ লাখ ওন, যা মাসে দাঁড়ায় প্রায় ১ কোটি ২০ লাখ ওন।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় এবার স্যামসাং কর্মীদের বেতন উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত বছরের প্রথম তিন মাসে স্যামসাং কর্মীদের গড় বেতন ছিল ২ কোটি ৭০ লাখ থেকে ৩ কোটি ওন। সে তুলনায় এবার কর্মীদের আয় বেড়েছে প্রায় ২৫ শতাংশ।

প্রতিষ্ঠানটির প্রধান ওহ ইল-সন বলেন, ‘স্যামসাং ইলেকট্রনিকস এমন একটি প্রতিষ্ঠান, যেখানে নির্ধারিত মাসিক বেতনের চেয়ে পারফরম্যান্স বোনাস বা কাজের দক্ষতার ওপর দেয়া বোনাসের প্রভাব অনেক বেশি থাকে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাংস্যামসাং ইলেকট্রনিকস

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিয়েলমি প্যাভিলিয়নে ৫জি সুবিধা উপভোগ করেন ক্রেতা এবং দর্শনার্থী
নির্বাচিত

চলতি বছরেই যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করবে রিয়েলমি

রিয়েলমির এই ফোনে থাকবে ১৬ জিবি র‌্যাম
নির্বাচিত

রিয়েলমির এই ফোনে থাকবে ১৬ জিবি র‌্যাম

ঝকঝকে ছবি আর মাল্টি-ডাইমেনশন সাউন্ডের সাথে আরো প্রাণবন্ত হোক এবারের ফুটবল মৌসুম
প্রযুক্তি সংবাদ

ঝকঝকে ছবি আর মাল্টি-ডাইমেনশন সাউন্ডের সাথে আরো প্রাণবন্ত হোক এবারের ফুটবল মৌসুম

ডিজিটাল কনটেন্ট
প্রযুক্তি সংবাদ

মেটা ও টিকটকের বিরুদ্ধে ডিজিটাল আইন ভঙ্গের অভিযোগ ইইউর

বিপদের মুখে ব্লুটুথ ডিভাইস
প্রযুক্তি সংবাদ

বিপদের মুখে ব্লুটুথ ডিভাইস

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল
নির্বাচিত

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 May 2026

স্যামসাং কর্মীদের গড় আয় ২৬ হাজার ডলারের বেশি

Techzoom.TV |
TechzoomTV