Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অন-ডিভাইস এআই চাপ সামলাতে ‘লিকুইড কুলিং’ আনছে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 1 June 2026
অন-ডিভাইস এআই চাপ সামলাতে ‘লিকুইড কুলিং’ আনছে স্যামসাং
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা অন-ডিভাইস এআই প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, প্রসেসরের ওপর চাপও ততটাই বৃদ্ধি পাচ্ছে। আর এই অতিরিক্ত চাপের কারণে ফ্ল্যাগশিপ ফোনগুলো দ্রুত গরম হয়ে পারফরম্যান্স ড্রপ বা ‘থার্মাল থ্রটলিং’ এর শিকার হয়। এই চিরচেনা সমস্যার স্থায়ী সমাধান করতে এবার বৈপ্লবিক পদক্ষেপ নিতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। প্রতিষ্ঠানটির অন্দরমহলের খবর- ভবিষ্যতের গ্যালাক্সি এস২৭ আল্ট্রা এবং গ্যালাক্সি এস২৮ আল্ট্রা মডেলে ফোন ঠান্ডা রাখার জন্য রেফ্রিজারেটর বা গেমিং পিসির মতো ‘অ্যাক্টিভ লিকুইড কুলিং’ (তরল শীতলীকরণ) ব্যবস্থা যুক্ত করার গবেষণা চলছে।

স্যামসাং-এর ‘প্রোডাকশন টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট’-এর একটি বিশেষ দল বর্তমানে এই অ্যাক্টিভ কুলিং সলিউশনের ওপর কাজ করছে। প্রযুক্তিটি ২০২৭ সালের গ্যালাক্সি এস২৭ সিরিজেই দেখা যাবে, নাকি এর জন্য আরও অপেক্ষা করতে হবে—তা নিয়ে প্রযুক্তি মহলে চলছে জোর গুঞ্জন।

ফ্যান নাকি তরল পাইপ: স্যামসাং-এর ল্যাব টেস্ট
ল্যাব ডিরেক্টর পার্ক মিন জানিয়েছেন, তাদের গবেষক দল মূলত দুটি প্রযুক্তির মূল্যায়ন করছে—একটি হলো ফ্যান-ভিত্তিক এয়ার কুলিং এবং অন্যটি হলো ইন্টারনাল সার্কুলেটিং লিকুইড কুলিং।

তবে পরীক্ষার পর স্যামসাং লিকুইড কুলিং সিস্টেমটিকেই বেশি অগ্রাধিকার দিচ্ছে। কারণ ফোনের ভেতর ফ্যান ঘুরলে যে শব্দ তৈরি হয় তা ব্যবহারকারীদের বিরক্ত করতে পারে, প্লাস ফ্যানের কারণে ফোনের ওজনও অনেক বেড়ে যায়। অন্যদিকে লিকুইড কুলিং ব্যবস্থায় চিপসেটের সাথে সরাসরি যুক্ত একটি সিলড বা অবরুদ্ধ লুপের ভেতর দিয়ে বিশেষ তরল প্রবাহিত করা হবে, যা কোনো শব্দ ছাড়াই ফোনের ভেতরের অতিরিক্ত তাপ দ্রুত শুষে নেবে।

গেমারদের প্রযুক্তি এখন সাধারণ গ্রাহকদের হাতে
স্মার্টফোনে লিকুইড ও এয়ার কুলিংয়ের এই হাইব্রিড প্রযুক্তিটি বর্তমানে কেবল নুবিয়ার মতো ডেডিকেটেড গেমিং ফোনেই দেখা যায়। স্যামসাং এই রেসিং-গ্রেড কুলিং প্রযুক্তি সাধারণ ফ্ল্যাগশিপ ফোনে নিয়ে আসার মাধ্যমে নিশ্চিত করতে চায় যে—ভবিষ্যতের গ্যালাক্সি এস২৭ আল্ট্রা বা এস২৮ আল্ট্রা-র ব্যবহারকারীরা যখন একটানা ভারী এআই কাজ বা হাই-এন্ড গেমিং করবেন, তখনো ফোনটি তার সর্বোচ্চ বা পিক পারফরম্যান্স ধরে রাখতে পারবে।

স্যামসাং তাদের বর্তমান প্রসেসর ‘এক্সিনস ২৬০০’-এ প্রথমবারের মতো অভিনব “হিট পাস ব্লক” প্রযুক্তি ব্যবহার করেছে, যা গ্যালাক্সি এস২৬ এবং এস২৬ প্লাস মডেলে দারুণ সফল হয়েছে। এটি মূলত চিপের ওপর সরাসরি বসানো একটি তামার হিটসিঙ্ক।

তবে স্যামসাং কর্তৃপক্ষ ভালো করেই জানে যে, আগামী দিনগুলোতে অন-ডিভাইস এআই-এর গ্রাফিক্স ও কম্পিউটেশন ক্ষমতা যেভাবে জ্যামিতিক হারে বাড়বে, তা কেবল এই নিষ্ক্রিয় বা প্যাসিভ হিটসিঙ্ক দিয়ে সামলানো সম্ভব নয়। আর সেই কারণেই জুলাই ২২ (সম্ভাব্য লঞ্চিং ডেট) বাজারে আসতে যাওয়া গ্যালাক্সি এস২৭ আল্ট্রার হাত ধরে হয়তোবা স্মার্টফোনের কুলিং সিস্টেমে এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে স্যামসাং!

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নাথিং ফোন ২এ মডেলের দাম জানা গেল
নির্বাচিত

নাথিং ফোন ২এ মডেলের দাম জানা গেল

ডেটাকম প্রজেক্ট টিম লিডার’ নিবে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

ডেটাকম প্রজেক্ট টিম লিডার’ নিবে হুয়াওয়ে

প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে মোবাইল মানি খাত
প্রযুক্তি সংবাদ

প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে মোবাইল মানি খাত

সেরা পারফরমারদের সম্মাননা দিল বিডিঅ্যাপস
প্রযুক্তি সংবাদ

সেরা পারফরমারদের সম্মাননা দিল বিডিঅ্যাপস

আইফোনের ডিজাইনে নতুন ফোন আনল রিয়েলমি
নির্বাচিত

আইফোনের ডিজাইনে নতুন ফোন আনল রিয়েলমি

স্মার্টফোনে কিউআর কোড তৈরি করার উপায়
নির্বাচিত

স্মার্টফোনে কিউআর কোড তৈরি করার উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির
প্রযুক্তি সংবাদ

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 June 2026

অন-ডিভাইস এআই চাপ সামলাতে ‘লিকুইড কুলিং’ আনছে স্যামসাং

Techzoom.TV |
TechzoomTV