Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কম টাকায় ভালো ল্যাপটপ কিনতে হলে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৮ জুলাই ২০১৯
আসুস আরওজি জিএল ৭০৪: আরটিএক্স গ্রাফিক্স সহ ই-স্পোর্টস গেমিং ল্যাপটপ
Share on FacebookShare on Twitter

ল্যাপটপ কিনতে গিয়ে অনেকেই কিছু কনফিগারেশন কিংবা ডিভাইসের দিকে নজর দিয়ে বাড়তি খরচ করে ফেলেন। অথচ সেসব বিষয় আপনার ল্যাপটপ কিংবা কম্পিউটারের জন্য অতটা জরুরি নয়। বিষয়গুলো এড়িয়ে গেলে তুলনামূলক অনেক কম টাকায় আপনি ভালো ল্যাপটপ কিনতে পারেন।

পপুলার সায়েন্স ওয়েবসাইটে এমনই কিছু বিষয়ের কথা বলা হয়েছে, যেগুলো একজন সাধারণ ল্যাপটপ ক্রেতা অনায়াসে এড়িয়ে গিয়ে অপব্যয় থেকে রক্ষা পেতে পারেন।

১. ৪কে ডিসপ্লে:
যারা সাধারণ প্রাতিষ্ঠানিক কাজের জন্য কিংবা ব্যক্তিগত ব্যবহারের জন্য ল্যাপটপ কেনার পরিকল্পনা করছেন, তারা অযথা এই ডিসপ্লে কিনতে যাবেন না। এতে বেশি খরচ পড়ে যাবে।

যারা গেম খেলেন কিংবা ফটোশপের কাজ করেন, তারাও চোখ বন্ধ করে এড়িয়ে যেতে পারেন। অন্য ডিসপ্লেতেও এসব কাজ আরামে করা যায়। যদি আপনার বাজেট ভালো থাকে, তবে সেটি ভিন্ন কথা। আর যদি বাজেট কমাতে চান, তাহলে ১০৮০পি অথবা ১৪৪০পি কিনতে পারেন। এখানে রিফ্রেশ রেটের দিকে খেয়াল রাখবেন। সেটি যেন ১২০ অথবা ১৪৪ হার্জের হয়।

৪কে ডিসপ্লে মূলত টিভির জন্য কেনা হয়। একটু দূর থেকে দেখতে ভালো। আপনাকে বুঝতে হবে ল্যাপটপ আর টিভি দুটো ভিন্ন বিষয়।

২. র‌্যাম:
এটিকে বলা হয় কম্পিউটারের অস্থায়ী মেমরি। অধিকাংশ ক্রেতারা ল্যাপটপ কিংবা কম্পিউটার কেনার সময় র‌্যামের দিকে নজর দেন। এটি আসলে বোকামি।

আপনি কী কাজে ল্যাপটপ ব্যবহার করতে চান, সেটির উপর নির্ভর করে র‌্যাম কেনা উচিত। অযথা ৩২ জিবি র‌্যাম কিনে টাকা খরচ করবেন না।

সাধারণ একজন ব্যবহারকারী চার জিবি র‌্যাম দিয়েও অনায়াসে কাজ চালিয়ে দিতে পারেন। সেটি বাড়িয়ে আপনি আট জিবিও করতে পারেন। ১৬ জিবি অধিকাংশের জন্য অতিরিক্ত বলে বিবেচনা করা হয়।

যদি আপনি ভিডিও এডিটিংয়ের কাজকর্ম করেন, তাহলে ৩২ জিবিতে যেতে পারে। অন্যথায় দরকার নেই। আরেকটি ব্যাপার মাথায় রাখতে পারেন। এমন ল্যাপটপ কিনবেন যেটি পরে আপগ্রেড করা যায়। ভবিষ্যতে প্রয়োজন হলে র‌্যাম বাড়িয়ে নেবেন।

৩. সিপিইউ:
সেন্ট্রাল প্রোসেসিং ইউনিট বা সিপিইউ নিয়েও অনেকের দুর্বলতা আছে। সেটি থাকা ভালো। কারণ এটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু বেশি গুরুত্ব দিয়ে বাড়তি খরচ করার মানে নেই।

বর্তমানে কয়েকটি উন্নত প্রজন্মের প্রসেসর বাজারে আছে।

আপনি যদি ‘Core i9-9900’ পছন্দ করেন, প্রযুক্তির ভাষায় তার মানে হল এটি নবম প্রজন্মের।

এখন আপনি যদি AMD প্রসেসর কেনেন, তবে ওই নম্বরের সঙ্গে মেলাতে পারবেন না। সেটিকে নবম প্রজন্মের বলা হবে না। তার মানে কিন্তু এই না ইনটেলের থেকে AMD খারাপ। তাই আপনি যদি কম বাজেটের মধ্যে একটা ভালো মানের প্রসেসরের কম্পিউটার বা ল্যাপটপ কিনতে চান তাহলে AMD প্রসেসর নিয়ে নিন।

কারণ কম বাজেটের মধ্যে AMD’র যে পাওয়ারফুল প্রসেসর পাবেন, সেটা ইনটেলের কম দামের প্রসেসরের মধ্যে পাবেন না।

৪. এইচডিডি সাইজ এবং স্পিড:
স্টোরেজের কথা আসলেই হার্ড ড্রাইভের কথা সামনে আসে। মেগাবাইট এবং টেরাবাইট এককে ড্রাইভের দুটি মূল ধারা বিদ্যমান। এর একটি কিছুটা পুরনো হার্ড ডিস্ক ড্রাইভ বা এইচডিডি এবং অপরটি অপেক্ষাকৃত নতুন সলিড স্টেট ড্রাইভ বা এসডিডি। গঠন ও কার্যকরী দিক থেকে দুই ড্রাইভের যেমন পার্থক্য রয়েছে তেমনি পারফরম্যান্সেও দুই ধারার মধ্যে বিস্তর ফারাক।

কম্পিউটার দীর্ঘদিন ব্যবহার করতে হার্ড ডিস্ক সাইজ এবং স্পিড খুব একটা প্রভাবের ব্যাপার নয়।

এই ইন্টারনেটের যুগে ছবি, সিনেমা, গান কিংবা ফাইল সংরক্ষিত রাখা কোনো ব্যাপার নয়। আপনার ডকুমেন্ট বেশি হলে আপনি ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে পারেন। তাই এ বিষয়ে বাড়তি খরচ না করলেও পারেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গেমিং ল্যাপটপবেষ্ট ল্যাপটপল্যাপটপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোন এসইতে কার্বনশূন্য অ্যালুমিনিয়াম ব্যবহার হবে
নির্বাচিত

আইফোন এসইতে কার্বনশূন্য অ্যালুমিনিয়াম ব্যবহার হবে

করোনাভাইরাস: এবার বাতিল ফেসবুকের সম্মেলন
নির্বাচিত

করোনাভাইরাস: এবার বাতিল ফেসবুকের সম্মেলন

১১টি স্মার্টফোনে Realme UI 7.0 বিটা আপডেট: তালিকায় আপনার ফোনটি আছে কি?
প্রযুক্তি পরামর্শ

১১টি স্মার্টফোনে Realme UI 7.0 বিটা আপডেট: তালিকায় আপনার ফোনটি আছে কি?

৩১ হাজার টাকায় বাইক!
অটোমোবাইল

৩১ হাজার টাকায় বাইক!

অ্যান্ড্রয়েড ১২ আপডেট নিচ্ছে নকিয়া ২.৪ স্মার্টফোন
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১২ আপডেট নিচ্ছে নকিয়া ২.৪ স্মার্টফোন

নেটফ্লিক্সে বন্ধ হলো ‘বিরক্তিকর’ অটোপ্লে
নির্বাচিত

নেটফ্লিক্সে বন্ধ হলো ‘বিরক্তিকর’ অটোপ্লে

Load More

ট্রেন্ডিং টপিক

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

বিকাশের NPSB লেনদেন নিয়ে গ্রাহকদের প্রশ্ন, বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন
প্রযুক্তি পরামর্শ

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন
নির্বাচিত

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

‘অস্বাভাবিক লেনদেন’ দেখিয়ে বিকাশের NPSB ও ব্যাংক ট্রান্সফার বন্ধ, গ্রাহকদের ক্ষোভ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

দীর্ঘ ১৫ বছর অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) হিসেবে...

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ জুলাই ২০১৯

কম টাকায় ভালো ল্যাপটপ কিনতে হলে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix